Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া | ৩৩৫ সীলমোহর ব্যবহার, তার উট ব্যবহার ও তার গোলামকে পত্র প্রেরণের জন্য ব্যবহার করা উচিত হয়নি । বিশেষত মুহাম্মদ ইবন্‌ আবূ বকরকে মিসরের শাসনকর্তা নিয়োগ করার ব্যাপারে উসমান (রা) এবং মিসরীয়* বিদ্বোহীদের সঙ্গে সমঝোতা হওয়ার পর এমন ঘটনা মোটেই সমীচীন ছিল না। এসব কিছুই তো সমঝোতা স্মারকের পরিপন্থী । এ কারণে সমঝোতার বিপরীত পত্র পেয়ে তারা ধারণা করে যে, নিশ্চয়ই তা উসমান (রা)-এর পত্র এবং তাদের বিবেচনায় এটা তার বড় অপরাধ । অথচ ওরাই ছিল অপরাধে লিপ্ত আর ষড়যন্ত্রে জড়িত। তাই তারা মদীনায় ফিরে আসে এবং বড় বড় সাহাবীকে পত্র দেখায় । আর একাজে অন্যরাও তাদের সহায়তা করে এবং ইন্ধন যোগায় । এমনকি কোন কোন সাহাবীও ধারণা করেন "- যে, এ ঘটনা হযরত উসমান (রা)-এর নির্দেশক্রমেই ঘটেছে। একদল বড় সাহাবী এবং মিসরীয়দের উপস্থিতিতে এ সম্পর্কে উসমান (রা)-কে জিজ্ঞেস করা হলে তিনি মহান আল্লাহ্‌র নামে শপথ করে তা অস্বীকার করেন। আর তিনি তো সত্যবাদী, নেককার এবং সত্য পথের অভিযাত্রী । পত্র লেখা, পত্রের বিষয়বস্তু লেখককে বলে দেয়ার কথা অস্বীকার করে তিনি বলেন £ এ বিষয়ে আমি কিছুই জানি না । বিদ্রোহীরা বললো, “পত্রে তো আপনার সীলমোহর আছে? তিনি বললেন, 'কোন ব্যক্তি এ সীলমোহর জাল করতে পারে ।' তখন তারা বললো ঃ পত্রতো ছিল আপনার উটের উপর সওয়ার আপনার সেবকের নিকট । তখন তিনি বললেন ৪ “আল্লাহ্‌র কসম, এ সম্পর্কে আমি কিছুই জানি না।' এ সমস্ত কথার পর বিদ্রোহীরা তাকে বলে £ আপনি এ পত্র লিখে খিয়ানত তথা বিশ্বাসঘাতকতা করেছেন ; আর যদি আপনি না লিখে থাকেন বরং আপনার যবানীতে আপনার অগোচরে অন্য কেউ লিখে থাকে তাহলে তো আপনি অক্ষম প্রমাণিত হলেন । আর আপনার মতো অক্ষম ব্যক্তি তো খিলাফতের যোগ্য নয়। আপনার খিয়ানত তথা বিশ্বাসহীনতা এবং অক্ষমতাই এর প্রধান কারণ ।' উসমান (রো) খিলাফতের যোগ্য নন বলে বিদ্রোহীদের বক্তব্য ও দাবি সকল বিবেচনায়ই অগ্রহণযোগ্য ৷ কারণ তর্কের খাতিরে যদি ধরে নেয়া যায় যে, তিনি সে পত্র লিখেছেন- বাস্তবে কিন্তু তিনি সে পত্র লিখেননি- তাতেও দোষের কিছু নেই । কারণ, ইমাম তথা শাসকের বিরদ্ধে বিদ্রোহীদের দর্প চূর্ণ করার লক্ষ্যে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করাকে তিনি উম্মতের জন্য কল্যাণকর মনে করতে পারেন। আর যেহেতু এ সম্পর্কে কোন কিছুই তার জানা ছিল না, তাই তীর পক্ষ হয়ে মিথ্যা আর বানোয়াট পত্রের জন্য তাকে কেমন করে অক্ষম সাব্যস্ত করা যায়? আর তিনি তো মাসুম তথা নিষ্পাপ নন। ভুল-্রান্তি আর ক্রটি-বিচ্যুতি তীর দ্বারাও সংঘটিত হওয়া সম্ভব। আর এসব অজ্ঞ মূর্খ বিদ্রোহীরা তো' ছিল ছিদ্বান্বেষী খিয়ানতকারী ও মিথ্যাশ্রয়ী জালিম । এ কারণেই তো এরপর তারা তাকে অবরুদ্ধ করে তার জীবন যাপন সংকীর্ণ করে তোলার জন্য কৃত সংকল্প হয়। এমনকি তারা খাদ্য-পানীয় এবং মসজিদে দাফন করতেও তাকে বিরত রাখে, হত্যার হুমকি দেয়। এ কারণে মসজিদ সম্প্রসারণে তার অবদানের কথা তিনি তাদেরকে স্মরণ করান। আর তিনি হলেন প্রথম ব্যক্তি, যাকে তার সম্প্রসারিত মসজিদে নামায ১. মুহাম্মদ ইবন্‌ আব বকর তাদের শাসক থাকবেন_এ মর্মে উসমান রো)-এর পক্ষ থেকে লিখিত অঙ্গীকার পত্র নিয়ে মিসরীয়রা দেশ্শে ফিরে যায়। ফফুতুহে ইব্নুল আ'সাম ২/২১০ পৃষ্ঠায় পূর্ণ বিবরণ দ্রষ্টব্য । (মিসরের শাসনকর্তা ইবন্‌ আবূ সারাহ- এর নামে উসমান (রা)-এর পত্রের পূর্ণ বিক্রণও তাতে দেখা যেতে পারে)! ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।