Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৩৩ তোমাদের সকলের সম্মুখে বিদ্যমান রয়েছে ।' আমি কিভাবে তাতে বিকৃতি সাধন করলাম?) ইব্‌ন আবূ বকর এগিয়ে যান এবং বলেন £ “কিয়ামতের দিন আমরা যদি বলি- “হে আমাদের পালনকর্তা! আমরা আমাদের নেতা-কর্তাদের আনুগত্য করেছিলাম আর তারা আমাদেরকে বিভ্রান্ত করেছে” তবে আমাদের কথা গৃহীত হবে না। (সূরা আহযাব ৩৩ $ ৬৭ আয়াত)। এই বলে তিনি খলীফাকে টানা-হেঁচড়া করে ঘরের দরজা পর্যস্ত নিয়ে আসেন । তখন খলীফা বলছিলেন £ “হে ভাতিজা! তোমার পিতা আমার দাড়ি ধরতে পারতেন না!' মিসরীয়দের মধ্যে কিনদা গোত্রের জনৈক ব্যক্তি আগমন করে, যার পদবী ছিল “গাধা” । আর তার কুনিযাত বা উপনাম ছিল আবূ রোমান। কাতাদার মতে লোকটির নাম ছিল রোমান, অন্যদের মতে সে ছিল নীল, লাল-হলুদের মিশ্র বর্ণের । কেউ কেউ বলেন, লোকটির নাম ছিল সুদান ইব্‌ন রোমান আল-মুরাদী । ইব্‌ন উমর সূত্রে বর্ণিত আছে। তিনি বলেন, যে ব্যক্তি খলীফা উসমান (রা)-কে হত্যা করেছে, তার নাম ছিল, আসওয়াদ ইবৃন হুমরান। সে বর্শা দ্বারা তাকে আঘাত হানে, তার হাতে উন্মুক্ত তরবারিও ছিল। তিনি বলেন, লোকটি পুনঃ আগমন করে তার বুকে বর্শা বিদ্ধ করে এবং তরবারির ধার তার পেটে স্থাপন করে তার জীবন লীলা সাঙ্গ করে দেয়। স্ত্রী নাইলা নিকটে ছিলেন। তিনি এগিয়ে এসে বাধা দান করলে তার হাতের আঙ্গুল কাটা যায় । একথাও বর্ণিত আছে যে, মুহাম্মদ ইব্ন আবূ বকর তীরের ফলা নিক্ষেপ করলে তা খলীফার গলায় বিদ্ধ হয়। সঠিক কথা এই যে, হত্যাকারী ছিল অন্য কেউ; মুহাম্মদ ইবন আবূ বকর নন। “তুমি এমন এক ব্যক্তির দাড়ি ধরেছ, তোমার পিতা যাকে সম্মান করতেন ।” খলীফা একথা বললে তিনি লজ্জিত হয়ে ফিরে যান। এরপর তিনি মুখ ঢেকে দূরে সরে যান। অবশ্য এতেও তার কোন কল্যাণ হয়নি । আল্লাহ্র অভিপ্রায় সুনিশ্চিত । আর এটা আল্লাহ্র কিতাবে লিপিবদ্ধ ছিল । ইব্‌ন আও সুত্রে ইব্ন আসাকির বর্ণনা করেন যে, কিনানা ইব্‌ন বিশর খলীফার মুখমগ্ডল এবং মাথার অগ্রভাগে লোহার হাতুড়ি দ্বারা আঘাত করলে খলীফা কাত হয়ে পড়ে যান। আবদুর রহমান ইব্‌ন হারিসও ইব্‌ন আওন সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। পক্ষান্তরে “ফুতৃহে ইব্‌ন আ'"শাম-'এ আছে যে, খলীফা আহত হয়ে জামার পেছনের অংশ মাটিতে স্থাপনপূর্বক পতিত হন। কাত হয়ে পড়ে গেলে সুদান ইব্‌ন হুমরান আল-মুরাহী আঘাত করে করে তাকে হত্যা করে ।, অবশ্য আমূর ইবৃনুল হুমুক লাফ দিয়ে খলীফার বুকে চড়ে বসে,তখন তীর অন্তিম . অবস্থা । সে বর্শা দ্বারা নয়বার তাকে আঘাত করে এবং বলে “তিনটা আল্লাহ্‌র উদ্দেশ্যে, বাকি ছয়টা আমার বুকে পুঞ্জীভূত ক্ষোভের জন্য । : তাবারানী আহমদ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন ছাদকা বাগদাদী ..... হাসান সুত্রে বর্ণনা করেন £ সায়াফ উসমান আমাকে হাদীস শুনান যে, জনৈক আনসারী ব্যক্তি গৃহে উসমান (রা)-এর নিকটে গেলে তিনি সে ব্যক্তিকে বললেন £ ভাতিজা! ফিরে যাও, তুমি তো আমার হত্যাকারী নও । লোকটি বললো £ আপনি কেমন করে তা জানতে পারলেনঃ তিনি বললেন £ কারণ, তোমার জন্মের সপ্তম দিবসে তোমাকে নবী করীম গ্লু -এর খেদমতে আনা হলে তিনি তোমার তাহনীক তথা মিষ্টি মুখ করেন (নিজ মুখে খেল্গুর চিবিয়ে নরম করে তোমার মুখে তুলে দেন) এবং তোমার বরকতের জন্য রাসূলুল্লাহ্‌ প্রত নিজে দু'আ করেছেন। তারপর ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৩৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।