Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৩৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া সাইফ ইবন উমর তামীমী (র) ঈস ইবৃন কাসিম সূত্রের ..... উসামা ইব্‌ন যায়দ-এর আযাদকৃত দাসী খানসা সূত্রে- [আর এ খানসা উসমান (রা)-এর স্ত্রী নাইলা বিনত ফারাফিসার সঙ্গে থাকতেন] বর্ণনা করেন ঃ (হামলার সময়) তিনি গৃহে ছিলেন। এ সময় মুহাম্মদ ইবৃন আবূ বকর রো) গৃহে প্রবেশ করে সঙ্গে থাকা তীরের ভারী ফলা দিয়ে তার গলায় আঘাত করলে উসমান (রা) বলেন ঃ “ভাতিজা, থাম, শপথ আল্লাহ্‌র! তুমি এমন স্থানে হাত দিয়েছ, যেখানে তোমার পিতাও হাত দিতেন না।' তিনি লজ্জিত হয়ে দাড়ি ছেড়ে দিয়ে দূরে সরে দাড়ান । গৃহের লোকজন তার মুখোমুখি'হয় এবং দীর্ঘ বাদ-প্রতিবাদ হয় । লোকজন জয়ী হয় এবং তারা গৃহে প্রবেশ করে এবং মুহাম্মদ ইবৃন আবূ বকর গৃহ থেকে বের হয়ে চলে যান। এরপর এক ব্যক্তি তার নিকট আগমন করে, যার হাতে ছিল খেজুরের ডাল। লোকদের -অগ্রভাগে থেকে সে উসমান (রা)-এর মাথার কাছে গিয়ে দীড়ায় এবং ডাল দিয়ে মাথয় আঘাত করে তাকে রক্তাক্ত করে দেয়। রক্তের ছিটা কুরআন মজীদে পতিত হয়ে তা রঞ্জিত করে দেয়। তারপর তারা তরবারি দ্বারা তার উপর আঘাত হানে । অপর এক ব্যক্তি অগ্রসর হয়ে তার বুকে তরবারি দ্বারা আঘাত হানে। স্ত্রী নাইলা বিন্ত ফারাফিসা আলকালবিয়াও আহত হয়ে চিতকার করে খলীফার গায়ের উপর পড়ে যায়। তিনি চিতকার করে বলতে থাকেন ঃ হে শায়বার কন্যা! তবে কি আমীরুল মু'মিনীনকে হত্যা করা হবে ? এই বলে তিনি তলোয়ার হাতে নিলে লোকটি তার হাতে আঘাত করে (তারীখে তাবারী এবং তারীখুল কামিল-এর বর্ণনা মতে নাইলার হাতের আঙ্গুল কাটা যায়) সন্ত্রাসীরা গৃহের আসবাবপত্রও লুটপাট করে। এ সময় জনৈক ব্যক্তি উসমান (রা)-এর নিকট দিয়ে অতিক্রমকালে কুরআন মজীদের উপর মস্তক রাখা অবস্থায় দেখতে পেয়ে তাতে পদাঘাত করত বলে £ “আজকের দিনের মতো এমন সুন্দর কোন কাফির-এর মুখমণ্ডল আমি আর দেখিনি, আর আজকের দিনের মতো এমন সম্মানজনক কোন কাফিরের শয্যাও আমি আর দেখিনি ।' বর্ণনাকারী বলেন ঃ আল্লাহ্র কসম, সন্ত্রাসীরা গৃহে কোন কিছুই রেখে যায়নি, এমনকি তারা পানির পেয়ালা পর্যন্ত নিয়ে যায়। আর হাফিজ ইবৃন আসাকির বর্ণনা করেন যে, উসমান (রা) দৃঢ়তা সহকারে গৃহের সকল সদস্যকে বের করে দিলে তীর পরিবার ছাড়া সেখানে আর কেউ ছিল না। এ সময় সন্ত্রাসীরা দেয়াল টপূকে এবং দরজা খুলে বাতি জ্বালিয়ে ভিতরে প্রবেশ করে । এদের মধ্যে কোন সাহাবী ছিলেন না; এমনকি সাহাবীর কোন সন্তানও ছিলেন না। সাহাবীর সন্তানদের মধ্যে কেবল মুহাম্মদ ইব্‌ন আবু বকর রো) ছিলেন। এদের মধ্যে কেউ অগ্রসর হয়ে তাকে প্রহার করলে তিনি বেহুশ হয়ে পড়ে যান। নারীরা চিৎকার জুড়ে দেয় । তখন তারা ছত্রভঙ্গ হয়ে গৃহত্যাগ করে । এ সময় খলীফা নিহত হয়েছেন মনে করে মুহাম্মদ ইবৃন আবূ বকর গৃহে প্রবেশ করেন। যখন তিনি দেখতে পেলেন যে, খলীফার জ্ঞান ফিরেছে তখন তিনি বললেন £ হে বোকা বৃদ্ধ! তুমি কোন্‌ ধর্মের অনুসারী? তিনি জবাব দেন, “আমি ইসলামের অনুসারী; তবে আমি বোকা বুড়ো নই; বরং আমি আমীরুল মু'মিনীন' ৷ ইবন আবূ বকর বললেন £ “তুমি কিতাবুল্লাহ্‌য় পরিবর্তন সাধন করেছ।' খলীফা বললেন £ “কিতাবুল্লাহ তো আমার এবং ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।