Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া য়ন নিহায়া ৩৩. পিছু সরিয়ে দেয়। তবে বিশেষ রক্ষী বাহিনীকে পারেনি। ওখানে নেতৃত্ব ছিলেন ইকরিমা ইবৃন আবূ জাহ্ল এবং হারিছ ইব্ন হিশাম । হযরত খালিদ' সওয়ারীতে উঠে এগিয়ে গেলেন। তার সাথে ছিলেন জুরজা | রোমান সৈন্যগণ তখন মুসলিম সৈন্যদের ভেতরে ঢুকে গিয়েছে । হযরত খালিদের উপস্থিতিতে মুসলিম সৈন্যগণ পরস্পর ডাকাডাকি করে পাল্টা আক্রমণ চালায়। রোমানগণ নিজ নিজ অবস্থানে ফিরে যায় । হযরত খালিদ (রা) মুসলিম সৈন্যদের নিয়ে প্রচণ্ড আক্রমণ চালান। তরবারি-তরবারিতে সংঘর্ষ শুরু হয়। দুপুর থেকে সূর্যাস্তের পূর্বক্ষণ পর্যন্ত হযরত খালিদ ও জুরজা প্রচণ্ড আক্রমণ অব্যাহত রাখেন। মুসলমানগণ জোহর ও আসরের নামায আদায় করলেন ইশারায় । জুরজা (র) আহত হলেন এবং শহীদ হলেন! খালিদ (রা)-এর সাথে উক্ত দু'রাকআত ব্যতীত তিনি আর নামায পড়তে পারলেন না! রোমানগণ ছত্রভঙ্গ হয়ে পড়ল । মুল সৈন্যদল নিয়ে হযরত খালিদ অগ্রসর হলেন। তিনি শক্র সৈন্য খতম করে করে রোমানদের মাঝখানে গিয়ে পৌছলেন, তখন রোমানদের সকল অশ্বারোহী পালিয়ে যায়, মুসলমানগণ নিজেদের ঘোড়া নিয়ে ওদেরকে তাড়া করেন। শেষ পর্যন্ত ওরা সকলে পালিয়ে যায়। সেদিন মাগরিব ও ইশার নামায বিলম্বিত হয় । বিজয়'অর্জনের পর এই দু নামায আদায় করা হয়। হযরত খালিদ (রা) রোমানদের একটি কাফেলার দিকে এগিয়ে যান। ওরা ছিল পদাতিক বাহিনী । তিনি তাদের সবাইকে হত্যা করলেন। একজনও অবশিষ্ট রাখেন নি। তাদের পতিত লাশগুলোকে মনে হচ্ছিল ভেঙ্গে পড়া প্রাচীর, ওদের যে সকল অশ্বারোহী পালিয়ে গিয়েছিল মুসলমানগণ ওদের পেছনে ছুটলেন। হযরত খালিদ বীরবিক্রমে ওদের পরিখা এলাকায় প্রবেশ করলেন। বেঁচে যাওয়া রোমানগণ রাতের অন্ধকারে ওয়াক ওয়াসায় গিয়ে পৌঁছে । একই রশিতে বাধা কয়েদিদেরকে যখন সরিয়ে নেয়া হচ্ছিল তখন একজন পরিখার মধ্যে পড়ে গেলে তার সাথে যারা ছিল তারাও পড়ে যাচ্ছিল। ইব্‌ন জারীর ও অন্যরা বলেছেন যে, ওইদিন পরিখার মধ্যে পড়ে ওদের এক লাখ বিশ হাজার সৈন্য নিহত হয়েছিল। এগুলো হলো যুদ্ধ ক্ষেত্রে নিহতদের অতিরিক্ত । ইয়ারমুক যুদ্ধের এই দিনে মুসলিম মহিলাগণও যুদ্ধ করেছেন । তারা বহু রোমান সৈন্যকে হত্যা করেছেন। মুসলিম সৈন্যদের মধ্যে যারা পালিয়ে যেতে চেয়েছিল মহিলাগণ ওদেরকেও প্রহার করেছেন আর বলেছেন, “আমাদেরকে নাস্তিকদের হাতে ছেড়ে তোমরা কোথায় যাচ্ছ ?' নারি কাছ রাগ ররাা রিরর ররর গারলিঃ রা ক্ষেত্রে ফিরে এসেছে । কায়কালান নিজে এবং বড় বড় রোমান নেতৃবৃন্দ জমকালো শিরন্ত্রাণ ও মুকুট পরিধান করে বীরত্বের সাথে বের হয় । তারা বলেছিল যে, খরস্ট ধর্ম যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে খ্রিস্ট ধর্মে অবিচল থেকে মরে যাওয়াই ভাল । অবিলম্বে মুসলমানগণ তাদের উপর আক্রমণ করে এবং সকলকে হত্যা করে। এঁতিহাসিকগণ বলেন যে, ওই দিন তিন হাজার মুসলমান শহীদ হয়েছিলেন । তাদের মধ্যে ছিলেন ইকরিমা (রা), তার পুত্র আমর, সালামা ইব্‌ন হিশাম, আমর ইবন সাঈদ, আবান ইব্‌ন সাঈদ । খালিদ ইবৃন সাঈদ যুদ্ধে অবিচল ছিলেন তবে শেষ পর্যন্ত তার পরিণতি কি হয়েছে তা জানা যায়নি। ওই যুদ্ধে আরো শহীদ হয়েছেন দিরার ইবন আযওয়ার, হিশাম ইবৃন আস, আসর ইবুনভুফাযল ইবন আমর দাওসী। ইয়মমামুদ্ের দিনে আল-বিদায়া, - € ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।