Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৩২৮ | আল-বিদায়া ওয়ান নিহায়া “আমি চাই যে, তুমি আমার এবং তোমার পাপের ভার বহন কর এবং জাহান্নামবাসী হও। আর এটাই জালিমদের কর্মফল (মায়িদা ৫ £ ২৯)।" বর্ণিত আছে যে, গৃহ ত্যাগ করার জন্য তিনি কড়া নির্দেশ দানের পর উসমান (রা)-এর গৃহ ত্যাগকারী সর্বশেষ ব্যক্তিটি ছিলেন হাসান ইব্ন আলী (রা)। তিনিও বেরিয়ে আসেন । আর গৃহবাসীদের উপর আমীরুল হারব তথা সেনাপতি ছিলেন আবুল্লাহ্‌ ইব্‌ন যুবাইর (রা)। মুসা ইবৃন উকতা সলিম বা নাফি' সুত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ প্রপ্২-এর পরে ইব্‌ন উমর (রা), ইয়াওযুদ্দার বা হযরত উসমানের গৃহে অবরুদ্ধ হওয়ার দিন এবং ইয়াওমুন নাজরা হারুরী দিন ছাড়া আর কখনো অস্ত্র পরিধান করেন নি। আবু জাফর দারী আইউব সাখতিয়ানী সূত্রে নাফি'-এর বরাতে ইবৃন উর থেকে বর্ণনা করেন, উসমান (রা) ভোরে লোকজনের সঙ্গে কথা বলেন । তিনি বলেন ঃ “নবী করীম গ্রশুই-কে আমি স্বপ্রে দেখেছি । তিনি বলেছেন £ উসমান” . আমাদের সঙ্গে ইফতার করবে ।' সকাল থেকে তিনি রোযা রাখেন এবং রোযাদার অবস্থায় সেদিনই তিনি শহীদ হন। সাইফ ইব্‌ন উমর আব্দুর রহমান ইব্‌ন যিয়াদ ইবন আনউম সূত্রে বলেনঃ “আমীরুল মু'মিনীন! আপনি বেরিয়ে আসুন, ঘরের আঙ্গিনায় বসুন, যাতে লোকেরা আপনার চেহারা দেখতে পায় । আপনি এটা করলে হয়তো তারা নিবৃত্ত হবে। এটা শুনে উসমান (রা) হেসে বললেন ৪ 'হে কাসীর! গত রাতে আমি স্বপ্রে দেখি যেন আমি নবী করীম 22২ -এর সঙ্গে সাক্ষাৎ করছি আর তার কাছে আছেন আবূ বকর ও উমর (রা)। নবী করীম প্রত বললেন, ফিরে যাও, কাল আমার সঙ্গে তোমাকে ইফতার করতে হবে ।' এরপর উসমান (রা) বললেন. 'আল্লাহ্‌র কসম, আগামী দিন সূর্যাস্তের পূর্বেই আমি আখিরাতবাসীদের সঙ্গী হবো ৷ এতে সা'দ ও আবূ হুরায়রা হাতের অস্ত্র ফেলে দিয়ে সোজা উসমান (রা)-এর সম্মুখে উপস্থিত হন। মুসা ইবৃন উকবা আবদুর রহমান ইব্ন আওফের আযাদ করা গোলাম আবু আলকামা সূত্রে ইব্নুস সালতের বরাতে বলেন ঃ উসমান (রা) সেদিন নিহত হন সেদিন তিনি তন্্রাচ্ছন্ন হয়ে পড়েন এবং জাগ্রত হয়ে বলেন, “লোকে যদি না বলতো যে, উসমান মৃত্যু কামনা করছে তাহলে আমি (তোমাদেরকে) বলতাম । বর্ণনাকারী বলেন £ আমরা বললাম, “আল্লাহ্‌ আপনার মঙ্গল করুন, আপনি আমাদেরকে বলুন; লোকেরা যা বলে আমরা তা বলবো না ।” তখন তিনি বলেনঃ 'আমি রাসূলুল্লাহ্‌ রত -কে স্বপ্নে দেখেছি । তিনি বলেন; জুম'আর দিন তুমি আমাদের সঙ্গে শরীক হবে ।' ইব্‌ন আবিদ্দুনইয়া আবদুর রহমান আল-কুরাশী .... কাসীর ইব্নুস সাল্ত সূত্রে বর্ণনা করেন £ অবরদ্দধ দিনগুলোতে আমি উসমান (রা)-এর নিকট গমন করলে তিনি বলেন, “হে কাসীর! আমার মনে হয় আমি আজই নিহত হবো ।” রাবী বলেন, আমি তাকে বললাম, “আমীরুল মু'মিনীন! দুশমনের বিরুদ্ধে আল্লাহ্‌ আপনাকে সাহায্য করুন ।" বর্ণনাকারী বলেন, তিনি পুনরায় আমাকে একই কথা বললে আমি তাকে.বললাম, “আজকের দিনে আপনার জন্য কি কোন নির্ধারিত করা হয়েছে £ নাকি আপনাকে কিছু বলা হয়েছে"? তিনি বললেন, “না, গত রাতে আমার ঘুম হয়নি । ভোর রাত্রে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি ! এ সময় আমি রাসূলুল্লাহ্‌ -কে স্বপ্নে দেখি। স্বপ্নে দেখি আবূ বকর এবং উমরকেও । আর রাসূলুল্লাহ্‌ প্রঃ আমাকে ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৩২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।