0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩২৭ “তাদেরকে তুমি কেমন দেখতে পেলে ?' আমি বললাম, আমি তাদের চেহারায় মন্দের চিহ্ দেখতে পেয়েছি। আর তাদের নেতা সন্ত্রাসী ইবৃন আদীস। সে রাসূলুল্লাহ্ গং -এর মিশ্বরে আরোহণ করে লোকদেরকে নিয়ে জুমআর নামায আদায়-করে ৷ জুমআর খুতবায় সে উসমান (রা)-এর দোষ-ক্রুটি বর্ণনা করে । আমি উসমান (রা)-এর নিকট গমন করে তাকে সেসব কথা জানালে তিনি বলেন, “আল্লাহ্র কসম! ইব্ন আদীস মিথ্যা বলেছে! সে যদি তা না বলতো তাহলে আমিও বলতাম না। | আমি ইসলামে চারজনের মধ্যে চতুর্থ ব্যক্তি ৷ রাসূলুল্লাহ্ 2 আমার নিকট তার কন্যা বিবাহ দিয়েছেন। তিনি মৃত্যুবরণ করলে তার অপর কন্যা বিবাহ দেন। জাহিলী যুগেও আমি ব্যভিচারে লিগ হইনি, চুরিও করিনি, ইসলামী যুগেও নয়। ইসলাম গ্রহণ করার পর আমি পর ডান হাত দ্বারা আমি লজ্জাস্থান স্পর্শ করিনি । রাসূলুল্লাহ্ হু -এর যুগেই আমি কুরআন মজীদ সংগ্রহের কার্য সম্পাদন করি । ইসলাম গ্রহণ করার পর প্রত্যেক জুমআর দিন আমি একজন দাস মুক্ত করি। কোন জুমআর দিন তা না পারলে পরবর্তী জুমআর দিন দু'জন দাস মুক্ত করতাম । ইয়“কৃব ইব্ন সুকইয়াম আব্দুল্লাহ্ ইবৃন আবূ বকর সূত্রে ইব্ন লাহিয়ার বরাতেও হাদীসটি বর্ণনা করেছেন । তার বর্ণনায় আছে ঃ আমি আমার পালনকর্তার নিকট ছয়টি বিষয় গোপন রাখি । তারপর তিনি সেগুলোর উল্লেখ করেন। অবরোধের বিবরণ যিলকদ মাসের শেষের দিক থেকে ১৮ই যিলহঙজ্জ পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল । সেদিন ছিল জুমআর দিন। এদিনের একদিন পূর্বে উসমান (রো) গৃহে উপস্থিত মুহাজির আনসারদের উদ্দেশ্যে বলেন, আর তাদের সংখ্যা ছিল প্রায় সাতশ জন । তাদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ্ ইবৃন উমর, আব্দুল্লাহ্ ইব্ন যুবাইর, হাসান, হুসাইন, মারওয়ান এবং আবু হুরায়রা (রা)। তার মুক্ত করা অনেক দাসও উপস্থিত ছিল। তিনি এদেরকে ছেড়ে দিলে বোধা না দিলে) তারাই সন্ত্রাসীদের দমন করতো । বরং তিনি বলেছিলেন, “যার উপর আমার অধিকার আছে, আমি কসম দিয়ে বলছি সে যেন হাত গুটিয়ে নিজ গৃহে ফিরে যায়'। এসময় বড় বড় সাহাবী এবং তাদের সন্তানদের একটা বিরাট দল তার নিকট ছিল। তিনি তার ভূত্যদেরকে বললেন £ যে তরবারি কোষবদ্ধ রাখবে, সে মুক্ত । ফলে ভেতর থেকে লড়াইয়ে ভাটা পড়ে গেল । কিন্তু বাইরে থেকে উত্তপ্ত হয়ে পড়ে । পরিস্থিতি হয়ে উঠে তীব্রতর । আর এর কারণ ছিল এই যে, উসমান (রো) স্বপ্নে দেখেন, যা থেকে তীর সময় ফুরিয়ে এসেছে বলে বোঝা যায় । ফলে তিনি আল্লাহ্র নির্দেশের কাছে আত্মসমর্পণ করেন আল্লাহ্র প্রতিশ্রুতির আশায় এবং রাসূলুল্লাহ্্ুএর প্রতি (মিলিত হওয়ায়) আগ্রহের কারণে । এছাড়াও তিনি আদম (আ)-এর দু" সন্তানের মধ্যে উত্তমজন হতে চেয়েছিলেন ভাই তাকে হত্যা করার অভিপ্রায় করলে যিনি বলেছিলেন রি পে 1 প 5 ॥ এরা কক পু ৫ %)+ ৪ ৬ দিত %৪5 9১ ৯১৩ ১০ শীল ০০ ০৬৯৪ 4৮৯০ ও ৮৮১51925901 ০1 জগ আল (৭: ১১১1) -০০4]1 ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।