0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩২৫ ক্রয় করে মুসাফিরদের জন্য তা দান করে দেই। লোকেরা তার কথায়ও সায় দেয়। | ইমাম নাসাঈ ইমরান ইব্ন বাকৃকার ..... আবু ইসহাক সাবিঈর সূত্রেও হাদীসটি বর্ণনা করেছেন । ইবৃন জারীর উল্লেখ করেন যে, হযরত উসমান (রা) যখন বিদ্রোহীদের কর্মকাণ্ড দেখতে পেলেন যে, তারা তাঁকে গৃহে অবরুদ্ধ করে রেখেছে, এমনকি মসজিদে দাফন করতেও বাধা দান করছে তখন তিনি সিরিয়ায় মুআবিয়া, বসরায় ইব্ন “আমির এবং কৃফাবাসীদের নিকট সাহায্য চেয়ে পত্র প্রেরণ করেন, যাতে তারা সৈন্য প্রেরণ করে গোলযোগ সৃষ্টিকারীদেরকে মদীনা থেকে বিতাড়িত করে দিতে পারেন । সে মতে মুআবিয়া মুসলিম ইব্ন হাবীবকে প্রেরণ করেন। ইয়াধীদ ইব্ন আসাদ আল-কুশাইরী প্রতিনিধি হিসাবে সৈন্য প্রেরণ করেন । কৃফা ও বসরাবাসীরা সৈন্য প্রেরণ করে। তাদের দিকে সৈন্য আসছে জানতে পেরে তারা অবরোধ আরো তীব্র, আরো কঠোর করে তোলে, তারা মদীনার কাছাকাছিই এসে উসমান (রা)-এর শাহাদত সম্পর্কে জানতে পারে । পরে এ সম্পর্কে আলোচনা করা হবে। ইব্ন জারীর আরো উল্লেখ করেন যে, উসমান রো) আশতার নাখঈকে তলব করেন এবং হযরত উসমানের গৃহের বাতায়নযুক্ত কক্ষে তার জন্য বালিশ রাখা হয়। তিনি উকি মেরে লোকদের দেখলে উসমান রো) তাকে বলেন ঃ “কে আশতার! লোকেরা কি চায়"? তিনি বলেন, “তারা চয়ে, হয় আপনি ক্ষমতা ত্যাগ করেন, অথবা আপনি যাদেরকে প্রহার করেছেন, যাদেরকে চাবুক মেরেছেন বা যাদেরকে বন্দী করেছেন, ফিদিয়া (মুক্তিপণ) দ্বারা তাদের থেকে আপনি নিজেকে মুক্ত করে নিন; অন্যথায় তারা আপনাকে হত্যা করবে ।' অপর এক বর্ণনায় আছে যে, তারা দাবি করছে বিভিন্ন শহরের দায়িতৃশীল কর্মকর্তাদের পদচ্যুত করে তাদের স্থলে তাদের পছন্দমমাফিক লোক নিয়োগ করতে হবে । আর তিনি নিজে পদত্যাগ না করলে মারওয়ান ইব্নুল হাকামকে তাদের হাতে তুলে দিতে হবে, তারাই তার থেকে প্রতিশোধ নেবে । যাকে মিসরে হযরত উসমানের পক্ষ থেকে ভুয়া পত্র প্রেরণের দায়ে দন্ডিত করা হবে। উসমান (রা) আশংকা করলেন যে, মারওয়ানকে তাদের হাতে তুলে দিলে তারা তাকে হত্যা করবে আর এতে তিনি হবেন একজন মুসলমানকে হত্যা করার কারণ, অথচ সে এমন কোন কাজ করেনি, যার জন্য হত্যার যোগ্য বিবেচিত হতে পারে । আর তাদের কথা মতো কিসাসের প্রতিশোধের ব্যাপারে তিনি অক্ষমতা প্রকাশ করেন এ জন্য যে, তিনি একজন বৃদ্ধ ও দুর্বল দেহের অধিকারী ব্যক্তি। আর তীর নিজের পদত্যাগের যে দাবি তারা তুলেছে তা-ও তিনি মেনে নেবেন না; কারণ, আল্লাহ্ তাকে সে জামা পরিধান করিয়েছেন তিনি তা খুলতে পারেন না। আর তিনি উম্মতে মুহাম্মদীকে এ অবস্থায় ছেড়ে দিতে পারেন না যে, তারা একে অন্যের উপর হস্তক্ষেপ করবে । আর না তাদের ইচ্ছা মতো অজ্ঞ মূর্খ ব্যক্তিদেরকে শাসক নিযুক্ত করতে দিতে পারেন, যার ফলে অরাজকতা দেখা দিবে, দেশে বিপর্যয় সৃষ্টি হবে। তিনি যা ধারণা করেছিলেন, বাস্তবে তা-ই ঘটে । উম্মতের মধ্যে বিপর্যয় দেখা দেয়, অরাজকতা সৃষ্টি হয়। তিনি তাদেরকে একথাও বলেছিলেন- তোমরা যাকে পছন্দ করবে তাকেই যদি আমীর নিযুক্ত করি আর যাকে তোমরা অপছন্দ কর তাকে যদি আমি পদচ্যুত করি, তাহলে আমার নেতৃত্ব আর থাকে কোথায় ? তিনি তাদেরকে একথাও বলেছিলেন- আল্লাহ্র কসম, তোমরা যদি আমাকে ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৩২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।