Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৩২২ _.. আল-বিদায়া ওয়ান নিহায়া সঙ্গী।' তখন তালহা (রা) বললেন, “আল্লাহ্‌ সাক্ষী এটা ঠিক কথা।' এরপর তিনি প্রস্থান করেন। | : অপর একটি বর্ণনা | আবদুল্লাহ্‌ ইব্ন আহমদ মুহাম্মদ ইব্ন আবৃবকর মাকদেসী ..... সুমামা ইব্‌ন জায্‌আ কুশাইরী সূত্রে বর্ণনা করেন ঃ উসমান (রা) যেদিন শহীদ হন, সেদিন আমি তার গৃহে উপস্থিত হয়ে তাকে ভালভাবে অবলোকন করি । তিনি বললেন, “তোমাদের সে সঙ্গীদ্ধয়কে আমার কাছে কাছে আনা হয় ।' তিনি বললেন £ “'আল্লাহ্‌র নাম নিয়ে আমি তোমাদেরকে বলছি- তোমরা জান যে, রাসূলুল্লাহ্‌ ই যখন মদীনা আগমন করেন তখন মসজিদে মুসন্ত্রীদের স্থান সংকুলান হতো না। তখন রাসূলুল্লাহ্‌ হক্ংবললেন, নিজের নির্ভেজাল সম্পদ দ্বারা কে এ ভূমিখণ্ড ক্রয় করবে এবং এতে সেও অন্যান্য মুসলমানের মতো অংশীদার হবে এবং জান্নাতে সে এর চাইতে উত্তম ভূমি লাভ করবে? তখন আমার নির্ভেজাল মাল দ্বারা আমি তা ক্রয় করি এবং তা মুসলমানদের জন্য দান করে দেই। আজ সে মসজিদে দু'রাকআত সালাত আদায় করতে তোমরা আমাকে বাধা দিচ্ছ। এরপর তিনি বলেন, আল্লাহ্র দোহাই দিয়ে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমরা কি জান যে, রাসূলুল্লাহ্‌ 28 যখন মদীনা আগমন করেন তখন সেখানে সুপেয় পানির কোন কুয়ো ছিল না বি“রে রূমা ব্যতীত । তখন রাসূলুল্লাহ্‌ শ্র্্ই বললেন, “এমন কে আছে, যে তার হালাল মাল দ্বারা কুয়া ক্রয় করতে পারে? আর এ কুয়োয় তার বালতিও অন্যান্য মুসলমানের বালতির মতো হবে (এতে সকলের সমান অধিকার থাকবে) । আর জান্নাতে সে এর চাইতে উত্তম বিনিষয় পাবে।' তখন আমার হালাল মাল দ্বারা আমি তা ক্রয় করি। আর আজ সে কূপের পানি পান করতে তোমরা আমাকে বাধা দিচ্ছ! তারপর তিনি বলেনঃ “তোমরা কি জান না যে, আমি সংকটকালীন বাহিনীর (তাবুক যুদ্ধের) যোগানদারঃ তারা সকলে বলেন, হ্যা, আপনি ঠিক বলছেন ।' ইমাম তিরমিযী আব্দুল্লাহ্‌ ইব্ন আবদুর রহমান দারিমী সূত্রে হাদীসটি রিওয়ায়াত করেন। এছাড়া আব্বাস ছাওরী প্রমুখ সূত্রেও তিনি হাদীসটি বর্ণনা করেন। ইমাম নাসাঈ যিয়াদ ইব্ন আইউব সূত্রে এবং তারা সকলে সাঈদ ইব্‌ন আমির .... আবু মাসউদ সুত্রে হাদীসটি বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) হাদীসটিকে হাসান সহীহ বলে অভিহিত করেছেন । | অপর একটি বর্ণনা ৰ ইমাম আহমদ (রে) আব্দুস সামাদ ..... সালিম ইব্‌ন আবুল জা“দ সূত্রে বর্ণনা করেন £ উসমান (রা) রাঙ্গূলুল্াহ্‌ স্র্রং -এর কয়েকজন সাহাবীকে যাদের মধ্যে আম্মার ইব্‌ন ইয়াসিরও ছিলেন- ডেকে বললেন, 'আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি এবং আমি পছন্দ করে তোমরা আমার সত্যায়ন করবে। আমি তোমাদেরকে আল্লাহ্‌র দোহাই দিয়ে বলছি- “তোমরা কি জান না যে, রাসূলুল্লাহ্‌এ্ৎ্ঃসমস্ত মানুষের উপর কুরাইশকে অগ্রাধিকার দিতেন । আর সমস্ত কুরাইশের উপর বনু হাশিমকে প্রাধান্য দিতেন" সকলেই নিরুত্তর, তখন তিনি বললেন £ আমার হাতে জান্নাতের কুঞ্জি থাকলে আমি তা বনী উমাইয়ার হাতে তুলে দিতাম, যাতে তাদের ড/৬/৬/.91177001119..0017)

— পৃষ্ঠা ৩২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।