0011191115 ৩২ ্ আল-বিদায়া ওয়ান নিহায়া তরবারি, এই খোলা তরবারি আল্লাহ্ তাআলা মুশরিকদের উপর নিয়োজিত করে দিয়েছেন । তিনি আমাকে সাহায্য করার জন্যে মহান আল্লাহ্র দরবারে দু'আ করলেন। এই প্রেক্ষাপটে আমি সায়ফুল্লাহ বা আল্লাহ্র তরবারি নামে আখ্যায়িত হয়েছি। আর আমি মুশরিকদের জন্যে সর্বাধিক কঠোর ব্যক্তি ।' জুরজা বলল, খালিদ! আপনারা কোন্ বিষয়ের দিকে মানুষকে ডাকেন ? তিনি বললেন, আমরা ডাকি এই বিষয়ে সাক্ষ্য দেয়ার জন্যে যে, আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ্ নেই আর মুহাম্মদ এর তার বান্দা ও রাসূল এবং এ বিষয়ে স্বীকৃতি দিবে যে, মুহাম্মদ গং আল্লাহ্ তাআলার পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা সত্য । জুরজা বলল, “যদি কেউ আপনাদের আহ্বানে সাড়া না দেয় তার কী অবস্থা হবে £' খালিদ বললেন, “তাহলে সে জিযিয়া কর দিবে এবং বিনিময়ে আমরা তার জানমালের নিরাপত্তার ব্যবস্থা করব। সে বলল, যদি ওই ব্যক্তি জিযিয়া কর দিতে অস্বীকৃতি জানায় তাহলে কী হবে ? হযরত খালিদ রো) বললেন, “তাহলে আমরা তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিব এবং তার বিরুদ্ধে যুদ্ধ করব।' সে বলল, “আজকের এই মুহূর্তে যদি কেউ আপনাদের ডাকে সাড়া দেয় এবং ইসলামে প্রবেশ করে তাহলে তার কি অবস্থা হবে ?' হযরত খালিদ (রা) বললেন “তাহলে আল্লাহ্র দেয়া বিধান অনুসারে সে এবং আমরা সকলের অবস্থান এক হয়ে যাবে ।' সে আমাদের সমমর্ধাদার হয়ে যাবে । আশরাফ-আতরাফ উচ্ু-নীচ ও পূর্ববতী-পরবর্তী সব একই মর্যাদার অধিকারী । জুরজা বলল, যে ব্যক্তি আজ ইসলাম গ্রহণ করবে আপনাদের দলভুক্ত হবে তার আর আপনাদের সওয়াব ও পুণ্য কি এক সমান হবে? তিনি বললেন “হ্যা, তা-ই, তবে সে আরো উত্তম পুণ্য পাবে।" সে বলল, “ওই ব্যক্তি কীভাবে আপনাদের স্মান হবে অথচ ইসলাম গ্রহণে আপনারা তার চেয়ে অগ্রবর্তী ও পুরাতন ।” খালিদ (রা) বললেন, আমরা ইসলাম গ্রহণ করেছি বাধ্য হয়ে। তারপর আমরা নবী প্রশ্র-এর হাতে বায়আত করেছি যখন'তিনি জীবিত ছিলেন। তার কাছে আসমান থেকে সংবাদ আসতু । তিনি আমাদেরকে কুরআনের আলোকে বিভিন্ন বিষয় জানাতেন। তিনি আমাদেরকে বিভিন্ন নিদর্শন ও মু'জিযা দেখাতেন । আমরা যা দেখেছি কেউ তা দেখলে এবং আমরা যা শুনেছি তা কেউ শুনলে সে ইসলাম গ্রহণ ও বায়আত সম্পাদনে সে বাধ্য হয়ে পড়ে । ইসলাম গ্রহণ ও বায়আত সম্পাদন তার কর্তব্য হয়ে যায় । আমরা যা স্বচক্ষে দেখেছি আপনারা তো তা দেখেন নি। আমরা যে সব আশ্চর্যজনক ঘটনা ও প্রমাণাদি শুনেছি আপনারা তা শুনেন নি। তসন্ত্বেও আপনাদের কেউ যদি রীনা লগ সিরাপ রানার রিনযারা রং সারির রানির নার সার কেন? জুরজা বলল, টিনা লজ আপনি জামার নিকট অজ বলেছে ডো প্রতারণা করেন নি তো? হযরত খালিদ রো) বললেন, আল্লাহ্র কসম! আমি আপনার নিকট সত্য বলেছি এবং আল্লাহ্ সম্পর্কে আপনি যা জিজ্ঞেস করেছেন, আমি যা বলেছি সে সম্পর্কে আল্লাহ্ অবগত আছেন। তখনি জুরজা তার ঢাল উল্টিয়ে ধরেন এবং হযরত খালিদ (রা)-এর দিকে ঝুঁকে পড়েন। জুরজা বলেন, আপনি আমাকে ইসলাম শিখিয়ে দিন। হযরত খালিদ জুরজাকে নিয়ে নিজ তীবুতে যান। মশক থেকে পানি ঢেলে তীকে ওযু করিয়ে দেন এবং তাকে নিয়ে হযরত খালিদ (রা) দু'রাকআত নামায আদায় করেন, জুরজা হযরত খালিদ রো)-এর সঙ্গে যাবার সাথে সাথে রোমানগণ মুসলমানদের উপর আক্রমণ করে । জুরজা-এর গমনকে তারা মনে করেছিল তাদের পক্ষে ওটা আক্রমণস্বরূপ। হঠাৎ আক্রমণে তারা মুসলমানদেরকে ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।