0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১৯ তারপর কাজ শেষে তারা তাদের বাসস্থান প্রত্যাবর্তন করলেন । সাহাবায়ে কিরামের মধ্য হতে একটি দল যেমন আবু হুরায়রা (রা), ইব্ন উমর (রা) এবং যায়িদ ইব্ন সাবিত (রো) হযরত উসমান (রা)-এর পক্ষ হতে যুদ্ধ করার জন্যে এগিয়ে আসেন। হযরত উসমান (রা) তাদের কাছে লোক প্রেরণ করলেন এবং শপথ প্রদান করলেন যাতে আল্লাহ্ তা'আলার ফয়সালায় হস্তক্ষেপ থেকে তারা বিরত থাকেন ও চুপ থাকেন। আমীরুল মু'মিনীন উসমান ইব্ন আফফান (রা)-এর অবরোধের ঘটনা জুম'আর দিন যে ঘটনা ঘটার ছিল, তা-ই সংঘটিত হলো এবং আমীরুল মুমিনীন উসমান ্ (রা) মুখমণ্ডল এবং মাথায় আঘাতপ্রাপ্ত হলেন; আহত হওয়ার সময় তিনি মিম্বরের উপর ছিলেন। বেহুশ হয়ে তিনি নিচে পড়ে যান, তাকে গৃহে নিয়ে যাওয়া হয় এবং পরিস্থিতি গুরুতর আকার ধারণ করে। অপরাধী চক্র তার ব্যাপারে লোভাতুর হয়ে ওঠে । লোকগুলো তাকে গৃহে অবরন্ধ থাকতে ৰাধ্য করে, তাঁর জীবন সংকীর্ণ করে তোলে এবং গৃহের অভ্যন্তরে তাকে অবরুদ্ধ করে রাখে । অনেক সাহাবী নিজ নিজ গৃহের অভ্যন্তরে অবস্থান করতে লাগলেন। সাহাবী তনয়ের একটা দল তাদের নিজ নিজ পিতার নির্দেশে উসমান (রো)-এর দিকে ছুটে যায়। তাদের মধ্যে হাসান-হুসাইন (রো), আবদুল্লাহ্ ইব্ন যুবাইর (রা)ও ছিলেন, আর (গৃহের দরজায় পাহারায় নিয়োজিতদের) ইনিই ছিলেন প্রধান, আরো ছিলেন আব্দুল্লাহ্ ইব্ন আমর (রা)। এরা তার পক্ষ নিয়ে বিতণ্ডায় প্রবৃত্ত হন এবং প্রতিরোধ গড়ে তোলেন, যাতে অপরাধী চক্রের কেউ তার কাছে পৌঁছতে সক্ষম না হয়। অবরোধকারীদের কোন একটা দাবি তিনি মেনে নেবেন- এ আশায় সাহসীগণের কেউ কেউ তাকে একা ছেড়ে চলে গিয়েছিলেন । আমীরুল মু'মিনীন-এর নিকট তাদের দাবি ছিল ঃ হয় তিনি পদত্যাগ করবেন, অথবা মারওয়ান ইবনুল হাকামকে তাদের নিকট সমর্পণ করবেন। বিদ্বোহীরা হত্যার কথা ভাবছে এমন চিন্তা কারো মনে জাগেনি। এসময় উসমান (রা) মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন । তাই (গোলযোগের সূত্রপাতের) প্রথম দিকে তিনি খুব কমই বের হতেন। শেষের দিকে বের হওয়া সম্পূর্ণ বন্ধ করে দেন! এ সময় সাদ ইবৃন হারব লোকদের নিয়ে নামায আদায় করেন। অবরোধ এক মাসের বেশি অব্যাহত থাকে । কারো কারো মতে তা ছিল চল্িশ দিনব্যাপী । অবশেষে অবরোধের শেষ পর্যায়ে এসে আমীরল্ল মুমিনীন উসমান ইব্ন আফ্ফান রো) শহীদ হন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ সম্পর্কে পরে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ্ তা'আলা। | ইব্ন জারীর উল্লেখ করেন যে, উসমান (রা) যখন অবরুদ্ধ ছিলেন, সে সময়ে তালহা ইব্ন উবায়দুল্লাহ লোকদেরকে নিয়ে নামায আদায় করতেন। এমর্ষে সহীহ বুখারীতে১ একটা বর্ণনা আছে। তবে ওয়াকিদী বর্ণনা করেন যে, আলী (রা) আবু আইউব (রা), সহল ইব্ন হুনাইনও এ সময় নামাযে ইমামতি করতেন । তবে আলী (রা) লোকদেরকে নিয়ে জুম'আর নামায আদায় করতেন, পরবর্তীকালেও তিনিই জুম“আর নামাযে ইমামতি করবেন। এ সময় কতিপয় বিষয়ে ১. বুখারীর পাগুলিপিতে এস্থান শূন্য রয়েছে। প্রকাশিত কপ্রির চীকায় বলা হয়েছে; মিসরীয় পার্ুলিপি, রিয়াযুন নাছরা এবং তারীখুল আমীসেও রয়েছে। আবদুল্লাহ্ ইবুন সালাম থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেন; উসমান (রো) অবরুদ্ধ হলে আবু হুর/য়রা (রা)-কে নামাযে ইমামতির দায়িত্ব দেন। ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৩১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।