0011191115 ৩১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া সাহায্যকারী হিসেবে গ্রহণ করছি। তখন সে বলল, "তুমি মারওয়ানকে নির্বাচন করেছ; তুমি মুয়াবীয়াকে নির্বাচন করেছ; তুমি আবদুল্লাহ ইবৃন আমির ইব্ন কুরাইযকে নির্বাচন করেছ; তুমি আবদুল্লাহ ইব্ন সা'দ ইব্ন আবু সারহ-এর ন্যায় লোকজনকে নির্বাচন করেছ। তাদের মধ্যে এমন লোক আছে যার দুর্ণাম বর্ণনায় কুরআনের আয়াত নাধিল হয়েছে এবং রাসূলুল্লাহ্ সু তার রক্ত মুবাহ করে দিয়েছেন। বর্ণনাকারী বলেন, হযরত উসমান (রা) সেখান থেকে চলে আসেন এবং লোকজনও তার বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করতে থাকে । আল্লামা ওয়াকিদী (র) ..... উসমান ইব্ন আশ-শারীদ (রে) হতে বর্ণনা করেন। তিনি বলেন, “একদিন উসমান (রা) জাবিল্লাহ ইব্ন আমর আস-সায়ীদি-এর নিকট দিয়ে যাচ্ছিলেন। সে ছিল তার বাড়ির সম্মুখে এবং তার সাথে ছিল একটি গলবন্ধনী ৷ উসমান (রা)-কে সে দেখে বলল, “হে বুড়ো বোকা! আল্লাহ্র শপথ, আমি অবশ্যই তোমাকে হত্যা করব এবং আমি অবশ্যই তোমাকে জখমী উটের উপর উঠাব। আর আমি অবশ্যই .তোমাকে উত্তপ্ত অগ্নির দিকে বের করে নিয়ে যাব।” তারপর আবার সে হযরত উসমান (রা) -এর কাছে আগমন করল এবং হযরত উসমান (রো) ছিলেন মিম্বরের উপর, সে তাকে মিম্বর থেকে নামিয়ে দিল। সাইফ ইব্ন উমর রে) উল্লেখ করেন যে, উসমান (রা) জুমার দিন লোকজনকে নিয়ে সালাত আদায় করার পর মিম্বরে উঠলেন এবং জনগণকে খুতবা দিলেন। তিনি তার খুতবায় বলেন, উপস্থিত ভিনদেশী ব্যক্তিবর্গ! মহান আল্লাহকে ভয় কর। আল্লাহ্কে ভয় কর। আল্লাহ্র শপথ, নিশ্চয়ই পবিত্র মদীনাবাসী তোমাদের সম্বন্ধে জানেন যে, তোমরা রাসূলুল্লাহ্ সঃ -এর ভাষায় অভিশপ্ত । তাই তোমরা সঠিক কাজ করে ভ্রম সংশোধন কর। কেননা, আল্লাহ্ রাব্বুল আলামীন ভাল কাজের মাধ্যমে মন্দ কাজের পরিণাম মিটিয়ে দেন। তখন মুহাম্মদ ইব্ন মাসলামা রো) উঠে দীড়ালেন এবং বললেন, আমি এ ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি। ছকাইম ইব্ন . জাবিল্লাহ তাকে গিয়ে ধরলেন এবং বসিয়ে দিলেন। তারপর যায়িদ ইবৃন সাবিত (রা) দাড়ালেন এবং বললেন, হযরত উসমান (রা)-এর উক্তি আল্লাহর কিতাবেও দেখতে পাওয়া যায়। অন্যদিকে থেকে মুহাম্মদ ইব্ন মুরাইরাহ লাফ দিয়ে উঠলেন এবং যায়িদ ইব্ন সাবিত রো)-এর কাছে গেলেন এবং তাকে বসিয়ে দিলেন ও বললেন, এটা খুব খারাপ কথা ।” সকলে উত্তেজিত হয়ে পড়লেন 'এবং বিদ্রোহীরা লোকজনের উপর প্রস্তর নিক্ষেপ করতে লাগল । আর বিদ্রোহীরা এভাবে তাদেরকে মসজিদ থেকে বের করে দিল । গ্রক্নপর তারা হযরত উসমান রো)-এর প্রতি প্রস্তর নিক্ষেপ করতে লাগল । এরপর তিনি অচেতন হয়ে মিম্বর থেকে নিচে পড়ে গেলেন । তারপর তাকে উঠানো হলো এবং তাকে ঘরে নিয়ে যাওয়া হলো। নারি ররর রর রন বাতি রানার জার সাহায্যকারী মনে করত না। তারা হলেন ঃ মুহাম্মদ ইব্ন আবূ বকর (রা), মুহাম্মদ ইব্ন জাফর . (রা) এবং আম্মার ইবৃন ইয়াসার (রা)। | হযরত আলী (রা), হযরত তালহা (রা) ও হযরত যুবাইর (রা) অন্য লোকজনের সাথে হযরত উসমান (রা)-এর সেবা শুশ্রাধার জন্যে এবং নিজেদের দুঃখ-দুর্দশা ও জনগণের দুঃখ-দুর্দশা তাঁর কাছে পেশ করার লক্ষ্যে হযরত উসমান (রা)-এর কাছে উপস্থিত হলেন। ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৩১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।