0011191115 ৩১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া তখন তারা তাকে ধরে ফেলল এবং তারা তার দেহ ও মাল-পত্র তল্লাশি করল। একটি পাত্রের মধ্যে একটি পত্র পাওয়া গেল। পত্রে দেখা গেল হযরত উসমান (রা) তাদের কয়েকজনকে হত্যার নির্দেশ দিয়েছেন, কয়েকজনকে শুলে চড়াবার হুকুম দিয়েছেন ও অন্য কয়েকজনের হাত পা কেটে ফেলার আদেশ দিয়েছেন। পত্রের মধ্যে উসমান (রা)-এর সীলমোহর ছিল । আর দূতটি ছিল হযরত উসমান (রা)-এর একজন গোলাম । আবার উটটিও ছিল হযরত উসমান (রা)-এরই। যখন বিদ্রোহীরা ফেরত আসল তারা তখন পত্রটি সঙ্গে নিয়ে আসল এবং ঘুরে ঘুরে লোকজনকে তা প্রদর্শন করতে লাগল। এ সম্পর্কে জনগণ আমীরুল মু"মিনীনকে জিজ্ঞেস করলেন । তিনি বলেন, এটার সম্পর্কে আমার বিরুদ্ধে প্রমাণ পেশ করতে হবে । আল্লাহ্র শপথ! আমি এটা লিখিও নাই কিংবা হুকুমও করি নাই। আর এ ব্যাপারে আমি কোন প্রকার অবহিতও নই। সীলমোহর কোন কোন. সময় জালও হয়ে থাকে । সত্য বলে ধারণাকারীরা এটাকে সত্য ও সঠিক বলে গণ্য করল। আর জাল বলে ধারণাকারীরা এটাকে জাল বলে আখ্যায়িত করল । কথিত আছে যে, মিসরের বাসিন্দারা আবদুল্লাহ ইবৃন সা"দ ইব্ন সারহকে বরখাস্ত করে মুহাম্মদ ইব্ন আবু বকরকে তাদের আমীর নিযুক্ত করার জন্যে হযরত উসমান (রা)-এর কাছে আবেদন করেছিল । হযরত উসমান (রা) এতদসম্পর্কে তাদের আবেদন মঞ্জুর করেছিলেন। তারপর তারা যখন মুহাম্মদ ইব্ন আবূ বকর ও অন্যান্যকে হত্যা করার নির্দেশ সম্থলিত পত্রটিসহ দূতটি ধরতে গেল, তারা পত্রটি নিয়ে পবিত্র মদীনায় ফিরে আসল এবং খলীফা হযরত উসমান (রা)-এর উপর অত্যন্ত চাপ প্রয়োগ করতে লাগল । আর ঘুরে ঘুরে জনগণকেও পত্রটি দেখাতে লাগল যা অনেক লোকের অন্তরে সন্দেহের সৃষ্টি করলো । ূ | মুহাম্মদ ইব্ন ইসহাক ও আবদুর রহমান ইবৃন ইয়াসার-এর মাধ্যমে বর্ণিত। ইবৃন জারীর (রে) বলেন, মিসরের প্রতি হযরত উসমান (রা)-এর পক্ষ থেকে লিখিত পত্রটি যার কাছে পাওয়া গিয়েছিল তার নাম ছিল আবুল আওয়ার আস-সালামী আর উটটি ছিল হযরত উসমান (রা)-এর ইব্ন জারীর (র) উপরোক্ত সূত্রে আরো বলেন, হযরত উসমান (রা)-এর হত্যা করার জন্যে সাহাবায়ে কিরাম দ'বিত্র মদীনার. বিভিন্ন অঞ্চলে পত্র দিয়ে পবিভ্র মদীনায় আগমন করার আহ্বানসূচক বর্ণনাটি সাহাবায়ে কিরামের উপর মিথ্যারোপ করা ব্যতীত অন্য কিছুই নয়। তাদের নামে জাল পত্র লেখা হয়েছিল যেমন হযরত আলী (রা), হযরত তালহা রো) ও হযরত যুবাইর (রা)-এর নামে খারিজীদের কাছে জাল পত্র লেখা হয়েছিল। তারা এ পত্র অস্বীকার করেছিল । অনুরূপভাবে এ পত্রটিও হযরত উসমান (রা)-এর পক্ষ থেকে লেখা হয়েছিল। তিনি এ ব্যাপারে কোন নির্দেশ দেন নাই কিংবা তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। এ দিনগুলোতে হযরত উসমান (রা) লোকজনদেরকে নিয়ে জামায়াতে নামায আদায় করছিলেন। আর মুসল্লীরা ছিলেন তার কাছে মাটি থেকেও অধম। কোন এক জুমার 'দিন খলীফা হযরত উসমান (রা) মি্বরে দণ্ডায়মান ছিলেন। তার হাতে ছিল একটি লাঠি যার উপর ভর দিয়ে রাসূলুল্লাহ্ গুহ খুতবা প্রদান করতেন। আবূ বকর (রা), উমর (রা)ও এ লাঠিটি ব্যবহার করতেন। বিদ্রোহী লোকদের একজন দাঁড়িয়ে গেল। সে খলীফাকে গালি দিল এবং তাকে আক্রমণ করল । আর তাকে মিম্বর থেকে নামিয়ে দিল। এঁ দিন থেকে জনগণ তার খিলাফত সম্বন্ধে সন্দেহ করতে লাগল। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।