Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১৫ সস্ই -এর উক্তি মুতাবিক অভিশপ্ত। কাজেই তোমরা ফেরত যাও। মহান আল্লাহ্‌ যেন তোমাদেরকে ভোরের আলো না দেখায় ।” তারা বলেন, 'জি হ্যা' এ বলে তারা তার কাছ থেকে চলে গেল। বসরাবাসীরা তালহাহ্‌ (রা)-এর কাছে আগমন করল । তিনি আলী (রা)-এর পাশে অন্য একটি দল দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়েছিলেন। তিনিও যারা সমবেত হয়েছিল তাদের প্রেক্ষিতে নিজের দুই পুত্রকে হযরত উসমান (রা)-এর কাছে প্রেরণ করেন। বসরাবাসীরা হযরত তালহা (রো)-কে সালাম দিলেন। তখন তিনি তাদের সাথে উচ্চৈঃস্করে কথা বললেন এবং তাদেরকে তাড়িয়ে দিলেন। ্‌ আর আলী (রা) মিসরীয়দেরকে যেরূপ' বলেছিলেন তিনিও বসরাবাসীদেরকে এবধপ বললেন। কৃফাবাসীদের ক্ষেত্রেও হযরত যুবাইর (রা) অনুরূপ আচরণ করলেন। তারপর প্রত্যেকটি দলই তাদের সম্প্রদায়ের কাছে ফেরত রওয়ানা হলো এবং তারা প্রকাশ করতে লাগল যে, তারা তাদের শহরে ফিরে যাচ্ছে। ফেরত পথে কয়েক দিন ভ্রমণ করার পর তারা পুনরায় পবিত্র মদীনার দিকে প্রত্যাবর্তন করে এবং কিছু ক্ষণের মধ্যেই পবিত্র মদীনাবাসীরা তাদের তাকবীরের আওয়াজ শুনতে পেল। দেখা গেল, লোকগুলো পবিত্র মদীনায় প্রবেশ করল। তারপর শহরটিকে ঘেরাও করে ফেলল । তাদের অধিকাংশই ছিল হযরত উসমান ইব্‌ন আফ্ফান (রা)-এর ঘরের চারদিকে । তারা লোকজনকে বলতে লাগল, যে বিরত থাকবে সে নিরাপত্তা ভোগ করবে । লোকজন বিরত রইল । তারা তাদের ঘরে অবস্থান করতে লাগল । এভাবে কয়েকদিন চলে গেল । এসব ঘটনা ঘটছে কিন্তু সাধারণ লোকজন জানে না বিদ্রোহীরা কি করছে এবং কাকে তারা ' লক্ষ্যবস্তু নির্ধারণ করছে । এর মধ্যে আমীরুল মু'মিনীন হযরত উসমান (রা) ঘর থেকে বের হন এবং মসজিদে নামায পড়ান। পবিত্র মদীনাবাসীগণ তীর পেছনে নামায পড়েন। অন্যান্য সাহাবী সন্ত্রাসীদের কাছে যান এবং তাদেরকে ফেরত চলে যাবার জন্যে বার বার অনুরোধ করেন। এমনকি আলী (রা) মিসরীয়দেরকে বললেন, “তোমাদের চলে যাওয়ার পর, অভিমত পাল্টানোর পর তোমরা আবার কেন ফিরে এসেছো £” উত্তরে ত্তারা বলল, “আমরা একটি দূতের কাছে একটি পত্র পেলাম সে পত্রে আমাদেরকে হত্যা করার জন্যে বলা হয়েছে। বসরাবাসীরাও হযরত তালহা (রা)-এর কাছে অনুরূপ বক্তব্য পেশ করল এবং কৃফাবাসীরাও যুবাইর (রা)-এর কাছে অনুরূপ বক্তব্য পেশ করল। আর প্রত্যেক শহরের লোকেরা বলল £যে, আমরা আমাদের সাথীদের সাহায্য করার জন্যে এসেছি। সাহাবীরা তাদেরকে বললেন, তোমরা এ ব্যাপারে কেমন করে অবগত হলে? তোমরাও পৃথক পৃথকভাবে বিদায় নিলে এবং তোমাদের মধ্যে কয়েক মঞ্জিলের দূরত্ বিরাজ _করছে। তাই এটা তোমাদের পরিকল্পিত ব্যাপার বলেই মনে হয়। তারা বলল, আমরা যা চেয়েছি তা আমাদেরকে করতে দাও। এ লোকটির আমাদের কোন প্রয়োজন নেই । সে যেন আমাদেরকে ছেড়ে চলে যায় এবং আমরাও তার থেকে পৃথক হয়ে যাই। এটার দ্বারা তারা বুঝাতে চায় যে, যদি খলীফা খিলাফত থেকে সরে দীড়ান তাহলে তারা তীকে নিরাপত্তা সহকারে থাকতে দিবে । ঘটনার বিবরণে প্রকাশ, মিসনীয়রা যখন তাদের দেশের দিকে ফেরত যেতে চেয়েছিল তখন তারা রাস্তায় একটি দূতকে দেখতে পেল যে, সে অতি দ্রুত ভ্রম্ণ করছে। ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৩১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।