0011191115 ৩১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া নেতৃত্ে ৪ ভাগে পবিত্র মদীনায় রওয়ানা হয়। তাদের সংখ্যা কম বর্ণনাকারী বলেন, তারা ছিলেন ছয়শত আত্ন অধিক বর্ণনাকারী বলেন, তারা ছিলেন এক হাজার জন। চারজন নেতা হলেন নিম্নরূপ £ আবদুর রহমান ইবৃন উদাইস আল বালভী, কিনানাহ ইব্ন বশর আল-লাইসী, সুদান ইব্ন হুমরান আস-সাকৃলী এবং কাতীরাহ আস-সাকৃনী আর সার্বিক দায়িতে ছিলেন আল গাফিকী ইব্ন হারুব আল- আকী । তারা হাজীর বেশে ভ্রমণ করতে থাকেন । আর তাদের সাথে ছিল ইবনুস সাওদা। তিনি ছিলেন মুলত যিশ্মী। তারপর ইসলাম প্রকাশ করে এবং বিভিন্ন রকমের বিদয়াতী কথা ও কাজ প্রচলন করেন। কৃফাবাসীরাও চার নেতার নেতৃত্বে ৪ ভাগে পবিত্র মদীনায় রওয়ানা হন। চারজন নেতা হলেন নিম্নরূপ £ | ্ যায়িদ ইব্ন সুহান, আল আশতার আন-নাখয়ী, যিয়াদ ইব্ন আন-নাদর আল-হারিসী ও আবদুল্লাহ আল-আসাম । তাদের সার্বিক দায়িতে ছিলেন আমর ইব্ন আল-আসাম। বসরাবাসীরাও চারজন নেতার নেতৃতে চারটি পতাকা সহকারে পবিত্র মদীনার দিকে রওয়ানা হন। তারা হলেন নিশ্নরূপ- হুকাইম ইব্ন জাবিল্লাহ আল-আবদী, বশর ইব্ন সুরাইহ ইব্ন দাবীয়া আল-কাহসী, যুরাই ইব্ন উব্বাদ আল-আবদী ও ইবনুল মুহতারাশ। সার্বিক দায়িতে ছিলেন হারকৃস ইব্ন যুহাইর আস-সাদী । মিসরের বাসিন্দারা হযরত আলী ইব্ন আবু তালিব (রা)-এর আমীর হওয়ার প্রতি আগ্রহী। কৃফার বাসিন্দারা হযরত আয-যুবাইর (রা)-কে আমীর নির্বাচন করতে চায় এবং বসরার বাসিন্দারা হযরত তালহা (রো)-এর আমীর হওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। প্রত্যেকটি দলই নিজেদের কাজটি অতি শীঘ্বই সম্পন্ন হবে বলে কোন সন্দেহ পোষণ করছে না। তাই প্রতিটি দল তাদের শহর থেকে রওয়ানা হয় এবং পবিত্র মদীনার আশপাশ পর্যন্ত পৌঁছে। তাদের পৰ্রে তারা একে অন্যের সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল । সেই মুতাবিক শাওয়াল মাসে একদল যুখাশাব -এ অবতরণ করেন। অন্য একদল আল আওয়াস -এ এবং অধিকাংশ লোক যুল মারওয়াত-এ অবতরণ করেন। তারা পবিব্র মদীনাবাসী হতে ভীত ছিল বিধায় পৌঁছার পূর্বেই তারা গুপ্তচর প্রেরণ করে লোকজনের খবরাখবর নেয় ৷ তারা হজ্জের জন্যে এসেছে এবং অন্য কোন উদ্দেশ্যে আসে নাই বলে প্রকাশ করে । আর তাদের কেউ কেউ কিছু সংখ্যক কর্মচারীর ব্যাপারে ক্ষমা চাওয়ার জন্যে এসেছে বলেও প্রকাশ করে । তারা প্রবেশের অনুমতি প্রার্থনা করে। প্রতিটি লোকই তাদের প্রবেশকে অপছন্দ করে এবং তাদেরকে নিষেধও করে । তথাপি তারা নির্ভয়ে পবিত্র মদীনার নিকটবর্তী হতে থাকে। . মিসরীয় একটি দল হযরত আলী (রা)-এর কাছে গমন করে। তিনি আহজারিয যাইত নামক স্থানে সেনাবাহিনীর মাঝে অবস্থান করছিলেন। তার গায়ে ছিল পাতলা চাদর এবং মাথায় ছিল ইয়ামানী লাল পাগড়ি । তিনি তলোয়ার কোমরে বেঁধে ছিলেন। তার গায়ে কোন জামা ছিল না। যারা সমবেত হয়েছিল তাদের প্রেক্ষিতে তিনি তার ছেলে হযরত ইমাম হাসান (রা)-কে হযরত উসমান (রা)-এর কাছে প্রেরণ করেন। মিসরীয়রা হযরত আলী (রো)-কে সালাম দিল। হযরত আলী (রা) তাদের সাথে উচ্চৈঃস্বরে কথা বলেন এবং তাদেরকে তাড়িয়ে দেন। আর বলেন, “সৎলোকেরা জানে যে, যুল মারওয়া_ ও যুল খাশাবে অবস্থানকারী সেনাদল, মুহাম্মদ ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।