Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১৩ সচেতন নয় এবং বিবেকের দিক দিয়েও বুদ্ধিমান নয়। আল্লাহর শপথ! আমি তাকে দেখেছি যে, সে আপনাকে মাঠে নামিয়ে দেবে আর উঠাতে পারবে না। এরপর আর আমি আপনার. - ব্যাপারে মাথা ঘামানোর জন্যে আপনার কাছে আসব না। আপনি আপনার মর্যাদা হারিয়ে ফেলেছেন এবং আপনার ব্যাপারে আপনি প্রভাবিত হয়ে পড়েছেন। একথা বলে তিনি বের হয়ে গেছেন। হযরত আলী (রা) বের হয়ে যাওয়ার পর হযরত উসমান (রা)-এর স্ত্রী হযরত নাইলা (রা) ঘরে প্রবেশ করলেন এবং বললেন, আমি কি কথা বলতে পারি, না চুপ করে থাকব? খলীফা বললেন, “কথা বল” । তিনি বলেন, হযরত আলী (রা)-এর কথা আমি সব শুনেছি। তিনি আর আপনার কাছে আসবেন না। আপনি মারওয়ানের কথামত চলছেন। খলীফা বললেন, “এখন আমি কি করব?” হযরত নাইলা (রা) বললেন, আপনি শুধুমাত্র অংশীদারহীন আল্লাহকে ভয় করুন এবং আপনার পূর্ববর্তী দুই খলীফার নীতি অনুসরণ করুন কেননা, আপনি যদি মারওয়ানের কথা শুনেন, তাহলে সে আপনাকে ধ্বংস করে দিবে । কেননা, মহান আল্লাহর কাছে মারওয়ানের কোন সম্মান, ভয়, মহব্বত কিছুই নেই । আপনি আলী (রা)-এর কাছে লোক প্রেরণ করুন এবং তার থেকে উপস্থিত সংকট কাটানোর জন্য পরামর্শ গ্রহণ করুন । কেননা, তিনি আপনার নিকটাত্ীয় । তিনি আপনার কথা আমান্য করবেন না।” বর্ণনাকারী বলেন, হযরত উসমান (রা) হযরত আলী (রা)-এর কাছে লোক পাঠালেন । কিন্তু, হযরত আলী (রা) আসতে অস্বীকার করলেন এবং বললেন, আমিতো তাকে জানিয়ে দিয়েছি যে, আমি আর পুনরায় আসব না৷ বর্ণনাকারী বলেন, “মারওয়ানের কাছে যখন হযরত নাইলা (রা)-এর কথোপকথনের সংবাদ পৌঁছে তখন তিনি হযরত উসমান রো)-এর কাছে আসেন এবং বলেন, আমি কি কোন কথা বলতে পারি, না চুপ করে থাকবঃ হযরত উসমান (রা) বলেন, বল" । মারওয়ান বললেন, “নিশ্চয়ই নাইলা বিনত আল-ফারা ফাসাহ্‌ .....। হযরত উসমান (রা) বলেন, “তাকে তুমি এমনভাবে ম্মরণ করো না যে, আমি তোমার প্রতি অসন্তুষ্ট হব। কেননা আল্লাহর শপথ । সে আমার কাছে তোমার চেয়ে বেশি সৎ উপদেশ প্রদানকারিণী । বর্ণনাকারী বলেন, এর পর মারওয়ান ক্ষান্ত হলেন । দ্বিতীয় বার মিসর থেকে উসমান (রা)-এর কাছে বিভিন্ন দলের আগমন বিভিন্ন শহরের বাসিন্দাগণের কাছে যখন মারওয়ান-এর দান্তিক আচরণ ও তার কারণে হযরত উসমান (ো)-এর প্রতি হযরত আলী (রা)-এর ক্রোধের খবর পৌঁছায় এবং অবস্থার ₹-. কোন প্রিবর্তন ব্যতীত, হযরত উসমান (রা)-এর পূর্বের দুই খলীফার নিয়ম পদ্ধতি পালিত না হওয়ায় মিসর, কৃফ! ও বসরার বাসিন্দারা খলীফার বিরুদ্ধে পরস্পর যোগাযোগ করতে লাগল। পবিত্র মদীনায় অবস্থানরত সাহাবী যেমন হযরত আলী (রো), হযরত তালহা! (রো), হযরত যুবাইর রো)-এর লিখিত জাল পত্রাদির মাধ্যমে তারা জনগণকে হযরত উসমান (ো)-এর হত্যা ও দীনের সাহায্যের জন্য আহ্বান জানায় এবং এটাকে হাল যমানার শ্রেষ্ঠ জিহাদ বলে ঘোষণা করে। সাইফ ইব্‌ন উমর আত্তামীমী (র) মুহাম্মদ, তালহা আবূ হারিসা ও আবূ উসমান থেকে উল্লেখ করেন। তারা বলেন, ৩৫ হিজরীর সাওয়াল ষাসে মিসরের বাসিন্দারা ৪জন নেতার আল-বিদায়া. - ৪০ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।