0011191115 ৩১২ | আল-বিদায়া ওয়ান নিহায়া সময় তার কাছে সারওয়ার ইবনুল হাকাষ আগমন করল এবং বলল, হে আমীরুল মু'মিনীন! আমি কি কথা বলতে পারি, না চুপ করে থাকাব ? হযরত উসমান (রো)-এর স্ত্রী নাইলা বিনত আল ফারা ফাসাহ আল কালবীয়া পর্দার আড়াল থেকে বললেন, বরং তুমি চুপ থাকো । আল্লাহর শপথ, তারা তাকে হত্যা করে ছাড়বে । তিনি এমন কথা বলেছেন যার থেকে ফিরে আসা মোটেই উচিত নয়। মারওয়ান তখন তাকে বললেন, তোমার এখানে বলার কি আছে £ আল্লাহর শপথ, তোমার পিতা মারা গেছে অথচ সে ভাল করে জানে না, ওযু কিভাবে করতে হয়। হযরত নাইলা (র) তাকে বললেন, বাপ-দাদার কথা ছাড়। মারওয়ানের িতা আল হাকাম সম্বন্ধে হযরত নাইলা রে) আরো কিছু বললেন। মারওয়ান তার থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং হযরত উসমান (রা)-কে বললেন, “হে আমীরুল মু'মিনীন! আমি কি কথা বলতে পারি, না চুপ করে থাকব ? হযরত উসমান রো) তাকে বললেন, বরং কথা বল।” মারওয়ান বললেন, আমার পিতা-মাতা আপনার উপর কুরবান হোক । আমি চেয়েছিলাম, আপনার কথাবর্তা হবে অত্যন্ত কঠোর, আর আপনি থাকবেন অটল ও অনড়, তাহলে আমি হতাগ্ন প্রথম ব্যক্তি যে এটাকে মেনে নিত এবং এটাকে সাহায্য-সহায়তা করত কিন্ত আপনি যা বললেন, তাতে অবস্থা অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। অনেক কিছু হাতছাড়া হয়ে গেছে। অসন্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়া হয়েছে। আল্লাহর শপথ, ভুলের কারণে ক্ষমা প্রার্থনার জন্যে অটল থাকা, ভয় পেয়ে তাওবা করার চেয়ে অনেক ভাল । আপনি যদি চাইতেন তা হলে তাওবার দৃঢ় প্রত্যয় নিতে পারতেন এবং আমাদের কাছে সেই অন্যায় অস্বীকার করতেন । পাহাড়ের ন্যায় আপনার ঘরের সামনে মানুষের স্তুপ তাদের উদ্দেশ্যে কথা বলুন । হযরত উসমান (রা) বলেন, তুমি যাও এবং তাদের সাথে কথা বলো । তাদের সাথে কথা বলতে আমার লজ্জা হয়। বর্ণনাকারী বলেন, মারওয়ান দরজার দিকে এগিয়ে আসলেন এবং দেখলেন দরজার সামনে লোকে লোকারণ্য । তখন তিনি বললেন, “কি হয়েছে তোমাদেরকে মনে হয় যেন তোমরা এখানে লুট করতে এসেছ । তোমাদের উপর অভিশাপ, প্রত্যেক মানুষ তার সাথীর উপকার করে থাকে তবে যার উদ্দেশ্য অসৎ তার কথা ভিন্ন । তোমরা এখানে এসেছ আমাদের ক্ষমতা হরণ করার জন্যে তাই তোমরা এখান থেকে বের হয়ে পড়। আল্লাহর শপথ! আবার যদি তোমরা আমাদেরকে প্রভাবিত করতে চাও , তাহলে তোমাদের জন্যে এমন হুকুম জারি করা হবে, যা তোমাদের সকলকে দুঃখ দিবে । আর তোমরা তার পরিণাম প্রশংসার চোখে দেখবে না। তোমাদের ঘরে তোমরা ফিরে যাও। আল্লাহর শপথ! আমাদের হাতে যে ক্ষমতা আছে তা নিয়ে আমরা পরাভূত হবো না। বর্ণনাকারী বলেন, জনগণ প্রত্যাবর্তন করলেন । কিন্তু তাদের কয়েকজন হযরত আলী (রা)-এর কাছে আগমন করলেন এবং তাকে ঘটনা সম্বন্ধে বিস্তারিতভাবে অবহিত করলেন। হযরত আলী (রা) রাগাবিত হলেন এবং উসমান (রা)-এর ঘরে প্রবেশ করলেন । তিনি বললেন, আপনি কি মারওয়ানের প্রতি সন্তুষ্ট? কিন্তু আপনার দীন ও বিবেক বুদ্ধি ধ্বংস না করা পর্যন্ত সে আপনার প্রতি সন্তুষ্ট হবে না। আপনার উদাহরণ এখন ভারবাহী উটের ন্যায় । তাকে যেখানেই নিয়ে যাওয়া হয় সেখানেই সে গমন করবে । আল্লাহ্র শপথ! মারওয়ান ধর্মের দিক্ দিয়েও ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।