Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১১ কোন প্রয়োজন কিংবা মাসয়ালা কিংবা প্রশ্রের উত্তর জানার জন্যে যদি কেউ প্রবেশ করতে ইচ্ছে করেন তাহলে তাকে কোনরূপ বাধা দেওয়া হবে না। এরূপ পদ্ধতি কিছু দিন চলতে লাগল। আল্লামা ওয়াকিদী রে) বলেন, আলী ইব্‌ন উমর (র) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, মিসরীয় বিদ্রোহীরা চলে যাওয়ার পর হযরত আলী (রা) হযরত উসমান (রা)-এর কাছে আগমন করেন এবং বলেন, এমনভাবে মানুষের সাথে কথা বলবেন যেন তারা আপনার কথা শুনতে "পায় এবং তারা আপনার কার্যকলাপে যে সততা আছে তা সাক্ষ্য দেয়, আর আপনার অন্তরে মহান আল্লাহ্‌র প্রতি যে অনুনয় বিনয় ও ভয়-ভীতি আছে, তা আল্লাহু তা'আলা যেন সাক্ষ্য দেন ও গ্রহণ করেন। কেননা বিভিন্ন শহরের জনগণ আপনার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে পড়েছে। আমি আমীর নিজেকেও নিরাপদ মনে করি না । আরো-একটি দলও কুফা থেকে অভিযোগ নিয়ে আগমন করতে পারে, তখন আপনি আমাকে বলবেন, হে আলী! তাদের সাথে একটু কথা বলুন, আবার আরেক দল আসবে বসরা হতে, আপনি আমাকে বলবেন, হে আলী! আপনি তাদের সাথে দেখা করুন এবং তাদেরকে নসীহত করুন। যদি আমি আপনার কথা অমান্য করি তখন আপনার ও আমার মধ্যে যে ঘনিষ্ঠতা আছে, তা নষ্ট হয়ে যাবে এবং আপনার অধিকারকেও আমি ক্ষুণ্ন করব। বর্ণনাকারী বলেন, হযরত উসমান (রো) ঘর থেকে. বের হলেন এবং জনগণের সামনে এমন এক খুতবা দিলে, যেখানে তিনি মহান আল্লাহর প্রতি যে তার ভয়-ভীতি আছে তা প্রদর্শন রা বং মহান আল্লাহার যথোপযুক্ত হামদও প্রশংসা করেন। তারপর বলেন, যে মানবমগ্ুলী ক করেনি। আমি তোমাদের কাছে যা কিছু বলছি তা জেনে শুনে বলছি, কিন্তু আমার ন্যায় পরায়নতার কিছুটা বিঘ্ব ঘটেছে। আমি রাসূলুল্লাহ প্ই-কে বলতে শুনেছি, তিনি বলেন, যার পদষ খলন হয়েছে সে যেন তাওবা করে । যে ভুল করেছে সে যেন তাওবা করে এবং ধ্বংসাত্মক কাছে যেন আর লিপ্ত না থাকে । কেননা সে জুলুম-অত্যাচারে লিপ্ত থাকবে সে সঠিক রাস্তা থেকে দূরে সরে যাবে । আমি প্রথম ব্যক্তি যে এ নসীহত পালন করতে চেষ্টা করছি। আমি যা যা করেছি তা সম্বন্ধে আমি ঠিকই তাওবা করছি ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর আমার মত লোকের উচিত মহান আল্লাহর দরবারে অনুনয়-বিনয় করা ও তাওবা করা । যখন আমি মিম্বর থেকে অবতরণ করব, তোমাদের গণ্যমান্য লোকেরা 'যেন আমার কাছে আগমন করেন। কেননা, আল্লাহর শপথ! আমি এমন একটি দুর্বল লোক যাকে রাজত্ব দান করা হলে তার সবর করা উচিত, তাকে আযাদ করা হলে তার শোকর করা উচিত । আর তার জন্য মহান আল্লাহ ব্যতীত অন্য কোথায়ও তার যাওয়ার জায়গা নেই।” বর্ণনাকারী বলেন, মানুষ তার প্রতি সহমর্মিতা প্রদর্শন করল এবং ক্রন্দনকারী ক্রন্দন করল। আর সাঈদ ইব্‌ন যায়িদ (রা) খলীফার দিকে এগিয়ে গেলেন এবং বললেন, হে আমীরুল মু'মিনীন! মহান আল্লাহকে ভয় করুন এবং মহান আল্লাহকে আপনার অন্তরে ভয় করুন। আপনি যা বলেছেন তা আপনি পালন করুন। হযরত উসমান (রা) যখন তীর ঘরে প্রত্যাবর্তন করেন, তখন সেখানে তিনি মহৎ ব্যক্তিদের কয়েকজনকে তথায় উপস্থিত দেখতে পেলেন। এ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।