0011191115 ৩১০ | আল-বিদায়া ওয়ান নিহায়া নির্বাসন দেন। বর্ণনাকারী বলেন, রহিত নর্বনে ্রেরণ করেন পরে তাকে ফেরত আসার অনুমতি দেন। বর্ণিত রয়েছে যে, হযরত উসমান (রা) উপরোক্ত বিষয়সমূহ সম্বন্ধে সাহাবায়ে কিরামের সম্ুখে খুতবা দান করেন। আর এ সম্পর্কে তাদের থেকে সাক্ষ্য তলব করেন এবং তারা সাক্ষ্য দিতে লাগলেন, যার মধ্যে কিংবা যেখানে যেখানে তার জন্যে সাক্ষ্য দেওয়া প্রয়োজন । এরূপও বর্ণিত রয়েছে যে, বিদ্রোহীরা তাদের মধ্য থেকে একদলকে প্রেরণ করেছিল যাতে তারা উসমান (রা)-এর খুতবায় উপস্থিত থাকতে পারে। তারা যখন উপস্থিত হলো তাদের সামনে অভিযোগগুলোর সংজ্ঞা দেওয়া হলো, সম্যস্যগুলো দূর করা হলো, তখন তাদের জন্যে কোন সন্দেহ বাকি রইল না। সাহাবায়ে কিরামের একটি দল হযরত উসমান (রা)-কে ইংগিত করলেন যেন খলীফা বিদ্বোহীদেরকে কঠোরভাবে শাস্তি প্রদান করেন। কিন্তু, হযরত উসমান (রা) তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে তাদের সম্প্রদায়ের কাছে ফিরে যেতে অনুমতি দেন। তাই তারা যেখান থেকে এসেছিল সেখানে বিফল মনোরথ হয়ে প্রত্যাবর্তন করে। তারা যা কিছু ঘটাবার ইচ্ছে করেছিল তার কিছুই তারা করতে পারেনি । হযরত আলী (রা) হযরত উসমান (রা)-এর কাছে ফেরত আসেন এবং বিদ্রোহীদের ফিরে যাবার সংবাদ হযরত উসমান (রা)-এর নিকট পরিবেশন করেন । আর তারা যে হযরত আলী (রা)-এর কথা শুনেছেন তাও ব্যক্ত করেন। তিনি হযরত উসমান (রা)-কে জনগণের কাছে একটি খুতবা দেওয়ার জন্যে ইংগিত করলেন। এ খুতবার মাধ্যমে তিনি তার কিছু সংখ্যক আত্মবীয়-স্বজনকে অগ্রাধিকার দেওয়ার প্রেক্ষিতে যে অন্যায় হয়েছে তার সম্বন্ধে যেন জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তাদেরকে এ কথার উপরে সাক্ষ্য দিতে বলেন যে, তিনি তা থেকে তাওবা করেছেন এবং তার পূর্বে দুইজন প্রবীণ খলীফা যেভাবে কাজ করেছেন। তার ধারাবাহিকতা তিনি বজায় রাখবেন, তিনি তা থেকে নিচ সার রিসালগঃরার রা নানার সাকার বজায় রাখবেন । 744 করলেন এবং তা পালন করার জন্যে সানন্দে গ্রহণ করেন। জুমার দিন যখন আসল তিনি জনগণের মাঝে খুতবা দেন এবং খুতবার মধ্যে দুইহাত উত্তোলন করে বলেন, হে আল্লাহ! আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমি তোমার কাছে তাওবা করছি। হে আল্লাহ! আমার থেকে যা কিছু হয়ে গেছে আমি তার সর্বপ্রথম তাওবাকারী । তারপর দুইচোখের অশ্রু ছেড়ে দিলেন। সমস্ত মুসলমানও তীর সাথে ক্রন্দন করলেন । জনগণ তাদের ইমামের জন্য অত্যত্ত দরদ দেখালেন। হযরত উসমান রো) জনগণের এরূপ ব্যবহার স্বয়ং প্রত্যক্ষ করলেন। আর মনে মনে প্রতিজ্ঞা করলেন হযরত আবূ বকর সিদ্দীক (রা) ও হযরত উমর (রো) যেভাবে চলেছিলেন তিনিও সেভাবে চলবেন। তিনি তার ঘরের দরজা সাক্ষাতপ্রার্থীদের জন্যে খোলা রাখবেন । কাউকে তিনি কোন সময় বাধা দিবে না। তিনি মিশ্বর থেকে নামলেন এবং জনগণকে নিয়ে সালাত আদায় করলেন। তারপর ঘরে প্রবেশ করলেন এবং আমীরুল মু'মিনীনের ঘরে ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।