Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া | ৩১ _ টসন্যের। তার সাথী একশ" অশ্বারোহীকে নিয়ে প্রায়. এক লাখ শক্র সৈন্যের উপর আক্রমণ করলেন। যেদিকেই আক্রমণ করছিলেন সেদিকেই শক্র সৈন্যদেরকে খতম করে এগিয়ে যাচ্ছিলেন। সকল মুসলমান সেদিন একযোগে এক সাথে ওদের উপর হামলা চালিয়েছিল । হামলা প্রতিহত করতে না পেরে ওরা পিছু হটতে থাকে । মুসলমানগণ ওদেরকে তাড়িয়ে নিয়ে যায়। ওরা পরাজিত হয়। বর্ণিত আছে যে, উভয় পক্ষে প্রচণ্ড যুদ্ধ চলছিল। প্রত্যেক পক্ষের নেতৃস্থানীয় ব্যক্তিগণ বীর-বিক্রমে আক্রমণ-প্রতি আক্রমণ চালাচ্ছিল। তখনই আরব থেকে এক পত্রবাহক-আসে । সে খালিদ ইব্ন ওয়ালীদের নিকট খলীফার পত্র হস্তান্তর করে। খালিদ বললেন, খবর কী? পত্রে কী সংবাদ রয়েছে ? পত্রবাহক একান্তে গিয়ে খালিদ (রা)-কে জানালেন যে, হযরত আবূ বকর সিদ্দীক রো) ইন্তিকাল করেছেন। হযরত উমর (রো) খলীফা নিযুক্ত হয়েছেন। এই সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে খলীফা আপনার স্থলে আবূ উবায়দা আমির ইবনুল জার্রাহ রো)-কে নিয়োগ করেছেন। হযরত খালিদ (রো) বৃহত্তর স্বার্থে এই সংবাদ গোপন রর তাহলে সৈনিকদের মধ্যে দুর্বলতা ও হতাশা সৃষ্টি হতে পারে। তিনি লোকজনকে শুনিয়ে পত্রবাহককে বললেন, আপনি খুব ভাল কাজ করেছেন। তিনি চিঠিখানা গ্রহণ করলেন এবং নিজের ঝুড়িতে রাখলেন এবং পূর্বের ন্যায় আক্রমণ পরিচালনা ও যুদ্ধ পরিকল্পনায় মনোযোগ দিলেন । পত্রবাহক মুনাজ্জামাহ্‌ ইব্‌ন যানীমকে তার পাশে রাখলেন। ইব্‌ন জারীর আপন সনদে এূপই উল্লেখ করেছেন। এঁতিহাসকিগণ বলেন, এক পর্যায়ে রোমান সৈন্য দলের অন্যতম সেনাপতি জুরজা বেরিয়ে এসে হযরত খালিদ (রো)-এর সাথে কথা বলার প্রস্তাব দিল। হযরত খালিদ (রা) তার নিকট গেলেন। উভয়ের ঘোড়ার কাধ মিলে গেল, দু'জন খুব কাছাকাছি হয়ে গেলেন। জুরজা বলল, “হে খালিদ! আপনি আমার সাথে সত্য কথা বলবেন, মিথ্যা নয়। কারণ স্বাধীন ও সাহসী ব্যক্তি মিথ্যা কথা বলে না । আমার সাথে প্রতারণা করবেন না। কারণ সন্ত্াত্ত ব্যক্তি প্রতারণা করে না। বলুন তো, আল্লাহ্‌ তা'আলা কি আপনাদের নবীর নিকট আকাশ থেকে কোন তরবারি নাধিল করেছিলেন যে, নবী নিজে ওই তরবারি আপনাকে হস্তান্তর করেছেন । আর ওই তরবারি আপনি যার উপর চালান সে-ই পরাজিত হয়__পরাস্ত হয়। হযরত খালিদ (রা) বললেন, না, তা তো- নয়। আল্লাহ্‌ তা“আলা সরাসরি কোন তরবারি নাযিল করেননি । জুরজা বলল, “তাহলে আপনাকে সায়ফুল্লাহ্‌-__ আল্লাহ্‌র তরবারি বলা হয় কেন ?' উত্তরে খালিদ (রা) বললেন, আল্লাহ্‌ তা'আলা আমাদের নিকট তার নবীকে প্রেরণ করেছেন। তিনি আমাদেরকে আল্লাহ্‌র পথে ভেকেছেন, আমরা সকলে তার নিকট থেকে পালিয়েছিলাম এবং দূরে বহু দূরে সরে পিক্লেছিলাম। এরপর আমাদের মধ্য থেকে কেউ কেউ তাকে সত্য বলে মেনে নেয় এবং তার অনুসরণ করে । আমাদের কতক তীকে প্রত্যাখ্যান করে এবং তার থেকে বহু দূরে চলে যায়। আমি ছিলাম তাদের দলে যারা তাকে প্রত্যাখ্যান করেছে এবং দূরে সরে গিয়েছে । তারপর আল্লাহ্‌ তা'আলা আমাদের অন্তর ও কপাল চেপে ধরলেন এবং তার মাধ্যমে আমাদেরকে হিদায়াত ও সত্য পথ দেখিয়েছেন। আমরা তার হাতে বায়'আত করেছি। তার অনুসরণের ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।