Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩০৯ যথাযথ পালন করত । তারপর হযরত আলী (রা) তাদেরকে ফেরত পাঠালেন । প্রকৃত তথ্য তাদের কাছে তুলে ধরলেন ও তাদেরকে তিরস্কার করলেন। এর পর বিদ্রোহীরা লঙ্জিত হলো এবং একে অন্যকে বলতে লাগল এ জন্যে কি তোমরা আমীরের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও ? আর এটাকে কি তোমরা তার বিরুদ্ধে দলীল হিসেবে পেশ করছ ? আরো কথিত আছে যে, হযরত আলী (রা) হযরত উসমান (রা)-এর সম্পর্কে বিদ্রোহীদের সাথে বহস করেছেন এবং তাদেরকে প্রশ্ন করেছেন যে, খলীফার বিরুদ্ধে তাদের অভিযোগডলো ফি ? তারা খনীফার বিরুদ্ধে কিছু অভিযোগ পেশ করল । ১. সরকারী চারণ ভূমি নিজস্ব স্বার্থে ব্যবহার | ২. কুরআন শরীফ দগ্ধীভূতকরণ । ৩. মুসাফির অবস্থায় পূর্ণ নামায আদায় করা। ৪. প্রবীণ সাহাবীদেরকে বরখাস্ত করে তরুণদেরকে আমীর নিযুক্ত করা । ৫. বনু উমাইয়ার সদস্যদেরকে অধিক হারে চাকুরীতে নিয়োগ করা । হযরত আলী (রো) এসব অভিযোগের উত্তর প্রদান করেন । ১. সরকারের কিছু সম্পত্তি সীমানা নির্ধারণ করে পৃথক করা হয় তার নিজের ভেড়া-বকরী চরাবার জন্যে নয় বরং তা করা হয়েছে সাদকার উট চরাবার জন্যে, যাতে এগুলো মোটাতাজা হতে পারে। ২. কুরআন শরীফের বিরোধপূর্ণ কিছু অংশ (কিরাতের বিভিন্নতা) সাহাবায়ে কিরামের সম্মতিতে পুড়িয়ে ফেলা হয় এবং সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য অংশগুলো বাকি রাখা হয়। কুরআন সংকলনের দ্বিতীয় পর্যায়ে এরপ ব্যবস্থা গ্রহণ সর্বসম্মতিক্রমে গৃহিত হয়েছে। ৩. পবিত্র মক্কায় মুসাফিরী অবস্থায় পূর্ণ সালাত আদায় করার বিষয়টির ব্যাখ্যা নিম্নরূপ । তিনি পবিত্র মন্কায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং এখানে ১৫ দিনের অধিককাল থাকর নিয়ত করেন । তাই তিনি পূর্ণ নামায আদায় করতেন। ৪. তরুণদেরকে নিয়োগ দেওয়ার ব্যাপারে বলা হয়েছে যে, তিনি ন্যায়-পরায়ণ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তি বর্গকে নিয়োগ দিয়েছেন । রাসূলুল্লাহ পত্র ইতাব ইব্‌ন উসাইদ (রা)-কে পবিত্র মন্কার আমীর নিযুক্ত করেছিলেন। অথচ তার বয়স ছিল তখন ২০ বছর মাত্র । অনুরূপভাবে উসামা ইব্‌ন যায়িদ ইব্‌ন হারিসাকে টানার পনির রাটাগগানা সা আপত্তি উত্থাপন করে । তখন রাসূলুল্লাহ পরপ্্২ইবলেন, “তিনি আমীর হওয়ার উপযুক্ত ।”.৫. তার সউজরনস টি এরসাাতিলজপধল সিএ শুই ও জনগণের মধ্যে কুরাইশকে অগ্রাধিকার দিতেন । এজন্য হযরত উসমান (রো) বলেছিলেন আল্লাহর শপথ যদি আমার হাতে জান্নাতের চাবি থাকত তাহলে আমি বনু উমাইয়ার সকল সদস্যকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিতাম । কথিত আছে যে, আম্মার (রা) ও মুহাম্মদ ইব্ন আবু বকর (রা)-এর ক্ষেত্রে হযরত উসমান (রা)-কে বিদ্রোহীরা যে অভিযোগে অভিযুক্ত করেছিল, তাদের সম্পর্কে হযরত উসমান (রা) ওযর পেশ করতে গিয়ে বলেন, তিনি তাদেরকে তাদের মঙ্গলের জন্যই সমুচিত শাসন করেছিলেন। হাকাম ইব্‌ন আবুল “আসকে চাকুরী দেওয়ার বিরুদ্ধে বিদ্রোহীরা হযরত উসমান (রা)-কে দোষারোপ করে বলেছিল যে, রাসূলুল্লাহ প্রঃ তাকে তায়িফ শহরে নির্বাসন দিয়েছিলেন। উত্তরে হযরত উসমান (রো)-এর ব্যাখ্যা হলো, রাসূলুল্লাহ প্র: তাকে. তায়িফে প্রথম নির্বাসন দিয়েছিলেন । তারপর তাকে ফেরত আসার অনুমতি দেন। পুনরায় তাকে তথায় ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।