Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৩০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া সারহ (র)-কে অপছন্দ করতে লাগল । এদিক দিয়ে আবদুল্লাহ ইবৃন সা'দ ইব্‌ন আবু সারহ (র) মরককোবাসীদের সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন। তিনি বারবারদের শহরসমূহ, আন্দুলুস ও আফিকা জয়লাভ করেন। কয়েকজন. সাহাবীর সন্তানেরা মিসরে একটি দল গঠন করে তারা জনগণকে হযরত উসমান (রা)-এর বিরুদ্ধে যুদ্ধ করতে ও খলীফার বিরুদ্ধে আন্দোলন করার জন্যে জনগণকে উদ্ুদ্ধ করতে লাগল । তাদের মধ্যে প্রধান ছিল মুহাম্মদ ইবৃন আবু বকর (রা) ও মুহাম্মদ ইবৃন আবু হুযাইফা । তারা প্রায় ছয়শত সওয়ারী সংগ্রহ করল, এ সওয়ারীগুলো উমরাহ্‌ করার নাম করে রজব মাসে পবিভ্র মদীনা অভিমুখে রওয়ানা হলো । তাদের উদ্দেশ্য হলো খলীফার বিরুদ্ধে সংগ্াম করা । তারা চারটি দলে বিভক্ত ছিল এবং তাদের চারজন নেতাও ছিল। তারা হলো, আমর ইবৃন বুদাইল ইব্‌ন ওয়ারাকাহ আল-খ্যায়ী, হুমরান আস-সাকুনী ৷ তাদের সাথে সংগী ছিলেন মুহাম্মদ ইবন আবু বকর (রা)। আর মুহাম্মদ ইব্‌ন আবু হুযাইফা মিসর থেকে জনগণকে উত্তেজিত করতে লাগলেন ও তাদের জন্যে প্রতিরোধ গড়ে তুলতে লাগলেন । উমরা, পালনকারীদের বেশে খলীফার বিরুদ্ধে আন্দোলনকারীদের সম্বেন্ধে অবহিত করে উসমান রো)-এর কাছে আবদুল্লাহ ইব্‌ন সাদ ইব্‌ন আবূ সারহ রে) একটি পত্রসহ দূত পাঠালেন । যখন তারা মদীনার নিকটবর্তী হলো, মদীনা জন্যে তিনি হযরত আলী (ো)-কে প্রেরণ করেন। | এরূপও কথিত আছে যে, হযরত উসমান রো) জনগণকে তাদের প্রতি আগমন করার জন্যে দাওয়াত দিলেন । এ কাজে যাওয়ার জন্যে আলী (রা) রাষী হলেন তাই তাকে খলীফা প্রেরণ করেন। তার সাথে প্রবীণ সম্মানিত ব্যক্তিদের একটি দলও সঙ্গী ছিলেন। আম্মার ইব্‌ন ইয়াসার (রা)-কে সঙ্গে নেওয়ার জন্যে আলী (রা)-কে হযরত উসমান (রো) অনুরোধ করেন। তাই আলী (রা) আম্মার ইব্‌ন ইয়াসার (রা)-কে অনুরোধ করলেন সাথী হওয়ার জন্যে কিন্তু আম্মার (রা) হযরত আলী (রা)-এর সাথে আগমন করতে অস্বীকার করেন । তারপর হযরত উসমান (রা) হযরত আম্মার রো)-এর কাছে হযরত সাদ ইবৃন আবু ওয়াক্কাস রো)-কে প্রেরণ করেন যাতে তিনি তাকে আলী (রা)-এর সাথে যাওয়ার জন্যে উৎসাহিত করেন। কিন্তু আম্মার (রা) যেতে অস্বীকার করেন ও অত্যন্ত কঠোরভাবে প্রতিবাদ করতে লাগলেন । তিনি উসমান (রা)-এর উপর অত্যন্ত নারাজ ছিলেন । কেননা, তিনি তাকে একটি ব্যাপারে শাসন করেছিলেন এবং এ ব্যাপারে তাকে প্রহার করেছিলেন। ঘটনাটি ছিল এরূপ যে, একদিন আম্মার (রা) আব্বাস ইব্‌ন উতবা ইব্‌ন আবূ লাহাবকে গালি-গালাজ করলেন । তাই হযরত উসমান (রা) তাকে শাসন করলেন । এজন্য হযরত আম্মার (রা) খলীফার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন এবং তার বিরুদ্ধে জনগণকে উত্তেজিত করলেন। সাদ ইবৃন আবূ ওয়াক্কাস (রা) তাকে এ কাজ করতে নিষেধ করেন এবং এ ব্যাপারে তাকে তিরঙ্কার করেন । কিন্তু তাতে কোন কাজ হলো" না৷ তিনি বিরত হলেন না এবং ক্ষান্তও হলেন না। তারপর হযরত আলী ইব্ন আবূ তালিব (রা) বিদ্রোহীদের কাছে গেলেন। বিদ্রোহীরা. আল জুহফা নামক স্থানে অবস্থান করছিল । তারা তাকে সম্মান করত এবং তার হেযরত আলী) হুকুম ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।