Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0০011191715 ৩৫ হিজরীর আগমন ও হযরত উসমান (রা)-এর নিহত হওয়ার ঘটনা তার কারণ ছিল, হযরত উসমান ইব্‌ন আফফান (রা) কর্তৃক আমর ইবনুল আস (রা)-কে মিসর থেকে বরখাস্ত করা এবং আবদুল্লাহ ইব্‌ন সা'দ ইব্ন আবূ সারহ (র)-কে আমীর নিযুক্ত করা । মিসরের খারিজীরা আমর ইবনুল আস (রা) দ্বারা পরিরেষ্টিত ছিল এবং তার কাছে পরাভূত ছিল। তাই তারা খলীফার ও আমীরের বিরুদ্ধে কোন রকম বিরূপ মন্তব্য করতে সাহস পেত না। তারা এরূপ অবস্থায় দিন কাটাতে লাগল । একদিন তারা হযরত উসমান. রো)-এর কাছে আমীরের বিরুদ্ধে অভিযোগ পেশ করল এবং আকে তাদের থেকে প্রত্যাহার করে অন্য একজন তার চেয়ে নত্র শাসক নিযুক্ত করার দাবি জানাল। তাদের এ দাৰি আদায়ের জন্য তারা খলীফার উপরে চাপ সৃষ্টি করতে লাগল । তারপর খলীফা আমর (রো)-কে সেনাপতির পদ থেকে বরখান্ত করলেন কিন্তু তাকে সালাতের ইমামতিতে বহাল রাখলেন । সেনাপতি ও কর আদায়ের দায়িত্ব দিলেন আবদুল্লাহ ইব্‌ন সা'দ ইব্‌ন আবূ সারহ রে)-কে। তারপর খারিজীীরা এই দুইজন প্রশাসকের মধ্যে হিংসা-বিদ্বেষ সৃষ্টি করতে অপপ্রয়াস চালাল । শেষ পর্যন্ত তাদের মধ্যে হিংসা-বিছেষ সৃষ্টি হলো এবং তাদের মধ্যে বাদানুবাদ ও বাকবিতপ্তা পর্যন্ত অনুষ্ঠিত হলো। তারপর উসমান (রা) তাদের কাছে দূত পাঠান এবং আবদুল্লাহ ইবৃন সা'দ ইব্‌ন আবূ সারহ (র)-কে মিসরের সমস্ত কর্মচারী তাদের কর আদায়, তাদের যুদ্ধ পরিচালনা, তাদের সালাত আদায় ও যাবতীয় কাজের দায়িত্ব অর্পণ করেন। মার আমর ইবনুল আ'স (রা)-কে বলে পাঠান যে, যারা তোমাকে অপছন্দ করে তাদের কাছে থেকে . তোমার কোন লাভ নেই। তাই তুমি আমার কাছে চলে এসো । তারপর আমর ইবনুল আ*স (রা) মদীনায় প্রত্যাবর্তন করেন কিন্তু উসমান (রো)-এর সম্পর্কে নিজের মধ্যে অত্যন্ত খারাপ ধারণা ও দুরভিসন্ধি পোষণ করতে লাগলেন । তিনি স্বয়ং খলীফার সাথে তার বিষয় নিয়ে কথা _ৰলেন। তারা এ ব্যাপারে কথা কাটা-কাটি করলেন এবং আমর ইবনুল আ'স (রা) হযরত উসমান রো) থেকে তার পিতাকে অধিক সম্মানিত বলে প্রমাণ করতে তৎপরতা চালান । তখন হযরত উসমান (রা) তাকে বলেন- এসব ছাড়, এগুলোত জাহিলিয়তের প্রচলিত নিয়ম পদ্ধতি । তারপর আমর ইবনুল আ'স জনগণকে হযরত উসমান (রা)-এর বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলেন। _ মিসরে একটি দল ছিল যারা হযরত উসমান (রা)-এর সাথে হিংসা-বিদ্বেষ রাখত এবং হযরত উসমান (রা)-এর বদনাম করত। তারা প্রবীণ সাহাবীদের বরখাস্ত করে তরুণদেরকে দায়িতু প্রদান কিংবা তাদের মতে অনুপযুক্ত আত্বীয়-স্বজনদের নিয়োগ প্রদান.করার অভিযোগ আনয়ন করে । আমর ইবনুল আ'স (রা)-এর পর মিসরবাসীরা আবদুল্লাহ্‌ ইবুন সা'স ইব্‌ন আবু ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।