0011191115 ৩০৬ আল-বিদায়া ওয়ান নিহায়া আমীর মুয়াবীয়া (রা) বলেন, আল্লাহর শপথ! হে আমীরুল মু'মিনীন! আপনাকে অবশ্যই যুদ্ধ করতে হবে । উসমান (রা) বলেন, আমার জন্যে মহান আল্লাহই যথেষ্ট এবং তিনি কতইনা উত্তম কর্মবিধায়ক। তারপর. আমীর মুয়াবীয়া (রা) তার কাছ থেকে বিদায় নিলেন। তিনি কোমরবন্ধ দ্বারা তলোয়ার বাধলেন ও ধনুক হাতে নিলেন । একদল মুহাজির ও আনসারদের সমাবেশে উপস্থিত হলেন তাদের মধ্যে ছিলেন আলী ইব্ন আবু তালিব (রা), তালহা (রা), . আয-যুবাইর রো)। তিনি তাদের সামনে দীড়ালেন এবং ধনুকের উপর ভর দিয়ে দাড়ালেন আর অত্যন্ত অলংকারপূর্ণ ভাষায় কথা বললেন। উসমান ইব্ন আফফান (রা)-এর সম্পর্কে কিছু ওসীয়ত করলেন। তার ইসলাম গ্রহণের সময়কাল থেকে শক্রর সম্মুবীন হওয়া পর্যন্ত উপদেশাবলী উল্লেখ করেন। তারপর বিদায় নিলেন। ্ আয-যুবাইর (রা) বলেন, “আজকের দিনের চেয়ে অধিক ভীতিপূর্ণ আমি আর তাকে কোন দিন দেখিনি।” ইব্ন জাবীর (রে) উল্লেখ করেন, আমীর মুয়াবীয়া রো) এবার পবিত্র মদীনায় আগমন করার পর নিজেই বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন । তিনি এবছরের হজ্জের মৌসুমে এক উটচালককে গাইতে শুনেছেন। সে বলছিল, “দুর্বল সওয়ারীগুলো এবং কষ্টসহিষ্ণু বেঁকে যাওয়া উটগুলো ইতিমধ্যে জেনে নিয়েছে যে, এরপর আমীর হচ্ছেন হযরত আলী (রা)। আয-যুবাইর (রা)-এর মধ্যে রয়েছে সন্তোষজনক প্রতিনিধিত্ । আর সাহায্যকারী তালহা, রো) খিলাফতের অভিভাবক ।” | উটচালকের এগান শুনে মুয়াবীয়া রো) সর্বদা তার অন্তরে এনিয়েই ভাবছিলেন। এ ব্যাপারে পরে যথাস্থানে বিস্তারিত বর্ণনা পেশ করা হবে। ইব্ন জারীর (র) বলেন, এ সালেই আবু আবস ইব্ন যুবাইর (রা) পবিত্র মদীনায় ইনতিকাল করেন । তিনি ছিলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী | মিসতাহ ইব্ন আসালাহ (রা) এবং গাফিল ইবৃন আল বুকাইর (রা) এ বছরেই ইনতিকাল করেন । এবছরে হযরত উসমান (রা) ইব্ন আফফান (রা) লোকজনকে নিয়ে হজ্জ পালন করেন। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।