Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩০৫ করেছেন, ভাষায় নিস্তব্ধ করেছেন৷ তোমরা তা পছন্দ কর অথবা অপছন্দ কর তার পক্ষ থেকে মেনে নিয়েছ । আমি তোমাদের সাথে নর ব্যবহার করেছি। আমি তোমাদের জন্যে আমার বাহু পেতে দিয়েছি। তোমাদের থেকে আমি আমার মুখকেও বিরত রেখেছি। আর তোমরা আমার উপর দুঃসাহস করছ। আল্লাহ্র শপথ! আমরা কি তোমাদের কাছে মানুষ হিসেবে সম্মানিত নই ? সাহায্যকারী হিসেবে নিকটবতীঁ নই এবং সংখ্যা হিসেবে পর্যাপ্ত নই £ আমি যদি তোমাদেরকে বলি আস, আমার কাছে আস, যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্যে তোমাদের বন্ধু হিসেবে আমি তোমাদের পাশে আছি। এবং আমি তোমাদেরকে যথোপযুক্ত মর্ধাদা দিতে প্রস্তুত আছি। আমার বিপদের সময়েও তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য করতে প্রস্তুত আছি, তাহলে কি তোমরা আমার কাছ থেকে ব্যর্থ মনোরথ হয়ে বের হয়ে গিয়েছ £ আমি কি তোমাদের সাথে ভাল ব্যবহার করিনি ? আমি কি তোমাদের সাথে ভাল ভাল কথা বলিনি ? কাজেই তোমরা আমীরদের বিরুদ্ধে তোমাদেরকে সংযত রাখ, আমাদেরকে দোষারোপ ও আমাদের বিরূপ সমালোচনা হতে বিরত থাক । আমি তোমাদের থেকে এমন লোককে বিরত রেখেছি, যে তোমাদের কাছে থাকলে আমার কথা ব্যতীত নিজেরাই তার প্রতি-বাধ্য হয়ে তোমরা সততষ্ট থাকতে । | সাবধান । তোমাদের কি অধিকার ক্ষুণ্ন হচ্ছে? আল্লাহর শপথ! আমার পূর্ববর্তী খলীফাগণ যা দান করতেন, তা দান করতে আমি ক্রটি করি নাই। তারপর তিনি নিজের আত্মীয়দেরকে নিজের অতিরিক্ত সম্পদ থেকে দান করার তথ্যটি ব্যক্ত করেন। এরপর মারওয়ান ইব্‌ন হাকাম দাড়ালেন এবং বললেন, আল্লাহর শপথ! তোমরা যদি চাও তাহলে আমাদের ও তোমাদের মাঝে তলোয়ার ফয়সালা করে দিবে । আমাদের ও তোমাদের মাঝে যে পরিস্থিতি বিরাজ করছে তাহলো নিম্নরূপ, যেমন কোন এক কবি বলেছেন 8 তোমাদের জন্যে আমরা আমাদের ইয্যত হুরমত বিছিয়ে দিলাম । সেখানে তোমাদের বাগান গজিয়ে উঠেছে । আবার মাটির স্তুপের মধ্যে তোমরা তোমাদেরকে বাসস্থান তৈরি করছ। হযরত উসমান (রা) বলেন, তুমি চুপ থাকবে না কি আমি চুপ থাকব ? আমাকে ও আমার সাথীদের কাজ করতে দাও । এখানে তোমার কি কথা থাকতে পারে ? পূর্বেই কি আমি তোমকে বলি নাই যে, তুমি কথা বলবে না £ মারওয়ান চুপ করে রইলেন এবং উসমান (রা) মিশ্বর থেকে অবতরণ করেন। | সাইফ ইব্‌ন উমর (র) ও অন্যরা বর্ণনা করেন যে, যখন আমীর মুয়াবীয়া (রা)-কে উসমান (রা) বিদায় দেন এবং আমীর মুয়াবীয়া (রা) সিরিয়ায় চলে যাবার ইচ্ছে পোষণ করেন, তখন তিনি হযরত উসমান (রা)-কে তার সাথে সিরিয়ায় চলে যাবার অনুরোধ করেন। কেননা, সিরিয়াবাসীরা তাদের আমীরের প্রতি অত্যন্ত অনুগত | হযরত উসমান (রা) বলেন, আল্লাহর রাসূলুল্লাহ গু -এর প্রতিবেশীত্ ত্যাগ করে আমি কোথাও যাওয়া পছন্দ করি না। তিনি আবার বলেন, আমি কি আপনার জন্যে সিরিয়া থেকে একটি সেনাবাহিনী প্রেরণ করব যারা আপনাকে সাহায্য করার জন্যে আপনার কাছে আবস্থান করবে £ উসমান রো) বলেন, এতে আমার ভয় হয় কেননা এর দ্বারা হয়ত আমি রাসূলুল্লাহ ৪৫ুতই-এর আসহাব মুহাজির ও আনসারদের কাছে রাসূলুলাহ প্রঃ -এর শহরকে সংকুচিত করে দেবো । - আল-বিদায়া. - ৩৯ | ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৩০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।