0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩০৩ আলী (রো)-কে হযরত উসমান (রা)-এর সাথে এ ব্যাপারে আলোচনা করার জন্যে অনুরোধ করলেন। হযরত আলী (রা) হযরত উসমান (রা)-এর সাথে দেখা করেন এবং বলেন, জনগণ আমার কাছে এসেছেন। তারা আপনার সম্বন্ধে সমালোচনা করেছেন। আল্লাহর শপথ! আমি জানি না এ ব্যাপারে আমি আপনাকে কি বলব ? আপনি যা জানেন না তাও আমি বুঝতে পারি না। আর আপনি যে জিনিস বুঝেন না তার সম্বন্ধে আপনাকে আমি দিক-নির্দেশনা দিতে পারছি না। আমি যা জানি আপনিও তা অবশ্যই জানেন । আমি আপনার চেয়ে কোন বিষয়ে অগ্রগামী নই যে, আমি সেই সম্বন্ধে আপনাকে সংবাদ দিব। আমি এমন জিনিস অতিক্রম-করে আসি নাই যে, সেখানে আমি আপনাকে পৌঁছিয়ে দিব। আমাকে এমন বিষয়ে বিশেষভাবে জ্ঞান দেওয়া হয়নি যা আপনার পক্ষে উপলদ্ধি করা দুরূহ ব্যাপার । আপনি রাসূলুল্লাহ 2 -কে দেখেছেন, তাঁর কথা শুনেছেন, তার সঙ্গী ছিলেন এবং তার জামাতাও হয়েছিলেন। আবু কুহাফা রো)-এর ছেলে অর্থাৎ আবূ বকর সিদ্দীক (রা)-এর আমলের দিক্ দিয়ে আপনার থেকে উত্তম ছিলেন না । খাত্তাবের ছেলে অর্থাৎ হযরত উমর (রো) কল্যাণের দিক দিয়ে আপনার থেকে উত্তম ছিলেন না । আপনি রাসূলুল্লাহ: -এর কাছে দয়াপ্রান্তির দিক দিয়ে নিকটতম ছিলেন । আপনি রাসূলুল্লাহ ব্রত থেকে এমন আত্মীয়তা অর্জন করেছিলেন যা.তারা দুইজন অর্জন করতে পারেন নি। বস্তুত তারা কোন ব্যাপারেই আপনার সাথে প্রতি যোগিতায় জয়লাভ করতে পারেন নি। নিজের সম্পর্কে আল্লাহকে ভয় করুন। আল্লাহর শপথ! অন্ধত্ব থাকলে আপনি দেখতে পারবেন না, অজ্ঞতা থাকলে আপনি জানতে পারবেন না । তাই লক্ষ্য করা যায় যে, শরীয়তের ব্রাস্তা অত্যন্ত পরিষ্কার ও সুস্পষ্ট । আর দীনের নির্দেশনাদি সুপ্রতিষ্ঠিত । জেনে রাখুন, হে উসমান (রা)! আল্লাহর কাছে তার উত্ৃষ্ট বান্দা হলেন তিনি, যিনি ন্যায়-পরায়ণ ইমাম । তিনি হিদায়াতপ্রাপ্ত এবং তিনি অন্তরকে হিদায়াত করেন । তিনি সুনিিষ্ট পদ্ধতিকে প্রতিষ্ঠিত করেন এবং নির্দিষ্ট বিদায়াতকে উৎখাত করেন । আল্লাহর শপথ! এ দু'টো জিনিসই অত্যন্ত সুস্পষ্ট । সুন্নাতগুলো তাদের চিহ সহকারে সুপ্রতিষ্ঠিত ৷ অন্যদিকে বিদায়াত ও তার চিহৃগুলো সহকারে সুস্পষ্ট । আর আল্লাহর কাচ্ছে অত্যন্ত নিকৃষ্ট বান্দা হলেন তিনি, যিনি জালিম ইমাম বা প্রশাসক | তিনি নিজে পথত্রষ্ট এবং অন্যকে পথভ্রষ্ট করেন। তারপর তিনি সুনির্দিষ্ট সুন্নাতকে ধ্বংস করেন এবং ধ্বংসপ্রাপ্ত বিদায়়ান্ত জীবিত করেন । ইমামকে উপস্থিত করা হবে । তার সাথে কোন সাহায্যকারী থাকবে না কিংবা তার পক্ষে কোন ক্ষমা প্রার্থনাকারীও থাকবে না । তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে । সে চাকার ন্যাস্্ জাহানাষে ঘুরতে থাকবে । তারপর জাহান্নামের শভীরে হাবুডুবু খেতে থাকবে । আমি আপনাকে মহান আল্লাহর ব্যাপারে সাবধান করছি। মহান আল্লাহর আযাব ও অসস্তুষ্টি সম্পর্কে সাবধান করছি। কেননা, তার আযাব হলো অত্যন্ত কঠোর ও যন্ত্রণাদায়ক । আপনাকে এ উম্মাহর নিহত ইমাম থেকেও সাবধান করছি । কেননা কঞ্ধিত আছে যে, এ উম্মাহর একজন ইমাম নিহত হবে । তার পরে এ উম্মাহর জন্যে হত্যা ও যুদ্ধের দরজা কিয়ামত পর্যন্ত খোল থাকবে । কিয়ামতের বিষয়বন্তুগুলো মানুষের কাছে অস্পষ্ট হয়ে যাবে এবং জনগণ বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে। ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।