Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৩০২ ৃ আল-বিদায়া ওয়ান নিহায়া ব্যতীত কুফায় প্রবেশ করতে পারবে না। হুযাইফা (রা) বলতে লাগলেন, আল্লাহর শপথ! তিনি ফিরে আসবেন। আর এখানে কোন রক্তপাত হবে না। আজকের দিনকে আমি এমনি জানি যেমন রাসূলুল্লাহ সত জীবিত থাকা অবস্থায় জানতাম । বস্তুত সাঈদ ইবনুল “আস (র) মদীনায় ফেরত গেলেন। উত্তেজনা শেষ হয়ে গেল । কৃফাবাসীরা এ ব্যবস্থাকে পছন্দ করলেন এবং উসমান (রা)-কে তারা পত্র দিলেন যেন হযরত আবু মুসা আশয়ারী (রা)-কে তাদের আমীর নিযুক্ত করা হয়। হযরত উসমান (রা) তাদের সমস্যার সমাধান, সন্দেহের অবসান ও অভিযোগের অপনোদন কৃল্লে তাদের প্রত্যাশা পূরণ করে তিনি তাদের প্রতি উত্তর দান করেন। আল্লামা সাইফ ইব্‌ন উমর (রে) উল্লেখ করেন যে, হযরত উসমান (রা)-এর বিরুদ্ধে বিভিন্ন দলের ষড়যন্ত্রের কারণ হলো নিম্নরূপঃ এক ব্যক্তির নাম ছিল আবদুল্লাহ ইব্‌ন সাবা । সে ছিল একজন ইয়াহুদী ৷ সে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করল এবং মিসরে বসবাসের জন্যে গমন করল। কিছু সংখ্যক লোকের কাছে গোপনে এমন কথাবার্তা প্রচার করল যা সে নিজেই তৈরি করেছিল । সে এক ব্যক্তিকে বলল, এটা কি প্রমাণিত নয় যে, ঈসা ইব্‌ন মারইয়াম (আ) এ দুনিয়ায় আবার অচিরেই ফিরে আসবেন £ লোকটি বলল, হ্যা । আবার সে উক্ত লোকটিকে বলল, “রাসূলুল্লাহ গরু ঈসা (আট হতে অধিক মর্যাদাবান। তাহলে তার এ দুনিয়াতে ফিরে আসার ব্যাপারটি তুমি কেন অস্বীকার কর ? তিনি কি ঈসা ইব্‌ন মারইয়াম (আ) হতে অধিক মর্যাদাবান নন ?” তারপর সে বলল, হযরত আলী ইব্‌ন আবূ তালিব (রা)-এর কাছে ওসীয়ত করা হয়েছে যে, মুহাম্মদ 2২ শেষ নবী এবং আলী (রা) সর্বশেষ ওসীয়ত প্রদানকারী । তারপর সে বলে তিনি খিলাফতের ব্যাপারে হযরত উসমান (রা) হতে অধিক যোগ্যতাসম্পন্ন । হযরত উসমান (রা) তার খিলাফতের ব্যাপারে সীমালংঘনকারী | সে তার উপযুক্ত নয়। উক্ত কারণে কিছু সংখ্যক লোক হযরত উসযান (রা)-কে ঘৃণা করতে লাগল এবং তথাকথিত “সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ” প্রকাশ করতে লাগল । মিসরের কতিপয় লোক আবদুল্লাহ ইব্‌ন সাবার উপরোক্ত উত্তট মন্তব্যে বিভ্রান্তিতে পরিণত হলো এবং তারা কৃফা ও বসরাবাসীদের কিছু লোকের কাছে পত্র লিখল । ফলে তারা এদিকে ঝুঁকে পড়ল। নিজেদের মধ্যে এ ব্যাপারে যোগাযোগ স্থাপন করল । আর হযরত উসমান (রো)-এর বিরুদ্ধে সংগ্রামের জন্যে এক্যবদ্ধ হওয়ার ওয়াদা অংগীকার করল । তারা সকলে মিলে হযরত উসমান (রা)-এর কাছে দূত পাঠাল যে, হযরত উসমান (রা)-এর সাথে বাক্‌-বিতপ্ডা করল এবং তার ৮৯৫৮২৪১ অসত্তৃষ্টির কথা ম্মরণ করিয়ে দিল। এ কতিপয় ধ্যান-ধারণা অনেকের অন্তরে আলোড়ন সৃষ্টি করল। হযরত উসমান রো)-এর পর বিভিন্ন শহরে নিয়োজিত তার প্রতিনিধিদেরকে ডেকে পাঠালেন এবং এ ব্যাপারে তাদের থেকে পরামর্শ চাইলেন। তারা তাকে নিজেদের জ্ঞান-রুদ্ধির নিরিখে পরামর্শ প্রদান করলেন যা পূর্বে উল্লেখ করা হয়েছে। আল্লামা ওয়াকিদী রে) আবদুল্লাহ ইব্‌ন মুহাম্মদ হতে বর্ণনা করেন। তিনি বলেন, ৩৪ হিজরীতে হযরত উসমান ইবৃন আফ্ফান (রা)-এর বিরুদ্ধে লোকজন বহু অভিযোগ উত্থাপন করতে লাগল এবং অত্যন্ত জঘন্য ধরনের অভিযোগ মদীনায় পৌছতে লাগল । লোকজন হযরত ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।