Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩০১ তাহলে-তারা খারাপ কাজ-হতে বিরত থাকবে। প্রত্যেকে নিজের ব্যাপারে চিন্তিত থাকবে। কে কোথায় গেল বা কে-কি নিযে আসল তা চিন্তা করার তাদের সময় থাকবে না। অধিকাংশ" লোকই যখন তারা অবসর থাকে, তাদের কোন কাজ থাকে না, তখন তারা - অনর্থক কাজে লিপ্ত হয় এবং আজেবাজে কথাবার্তায় মগ্ন হয়ে. পড়ে আর যখন তাদেরকে কাজকর্মে নিয়োজিত করে বিভক্ত রাখা যায় তখন তাদের দ্বারা অন্যরা উপকৃত হয় এবং তারা নিজেরাও উপকৃত হয় । সাঈদ ইবনুল “আস (র) বলেন, খলীফা যেন সন্ত্রাসীদের মূলোৎপাটন করেন- এবং তাদেরকে নিশ্চিহ্ন করে দেন। আমীর -মুয়াবীয়া (রা) বলেন, খলীফা যেন কর্মচারীদেরকে তাদের নিজ নিজ এলাকায় কর্তব্য কাজে পাঠিয়ে দেন এবং এ সব লোকের প্রতি যেন খলীফা কোন জ্রক্ষেপ না করেন। আর তারা খলীফার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে তারা কিছুই করতে পারবে না । কেননা, তারা সংখ্যায় কম এবং শক্তিতে নগণ্য । আবদুল্লাহ ইব্ন সা'দ ইবৃন আবূ সারহ বলেন, খলীফা যেন তাদেরকে সম্পদ দিয়ে তাদের মনোরঞ্জন করেন । এ সম্পদ পেয়ে তারা তাদের দুষ্কর্ম থেকে বিরত থাকবে এবং খলীফা তাদের অনিষ্ট থেকে নিরাপদ থাকবেন ।”আর তাদের অন্তরও খলীফার প্রতি আকৃষ্ট থাকবে । আমর ইবনুল 'আস (রা) দগ্তায়মান হলেন এবং তারপর বললেন, “হে উসমান (রা)! জনগণ যা খারাপ মনেকরে বা জনগণ যা চায় না তুমি তার শিকার হয়ে পড়েছ। তারা যা খারাপ মনে করে তার থেকে তুমি সরে যাও, অথবা এগিয়ে যাও এবং তোমার কর্মচারীদেরকে তাদের পদমর্যাদা থেকে নামিয়ে দাও। খলীফাকে তিনি এমন এমন কথা বললেন যা ছিল অত্যন্ত রূঢ় । তারপর তিনি ২ খলীফার কাছে গোপনে ক্ষমা চাইলেন এবং বললেন, এসব কথা তাকে এ জন্যে বলা হয়েছে যাতে লোকজনের মধ্যে যারা এখানে উপস্থিত আছে তারা অন্যদেরকে জানিয়ে দেবে যারা এখানে উপস্থিত্র নাই। আর তারা সকলে হযরত উসমান (রা)-এর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে । তারপর উসমান (রা) তার কর্মচারীদেরকে তাদের স্ব-স্ব পদে বহাল রাখেন আর বিদ্রোহীদেরকে সম্পদ দ্বারা মনোরঞ্জন করেন। আমীরদেরকে হুকুম দেন তারা যেন যোদ্ধাদেরকে সীমান্ত এলাকায় যুদ্ধ করতে প্রেরণ করেন। এভাবে তিনি সবগুলো পরামর্শের মধ্যে সমন্বয় সাধন করেন। শাসকগণ যখন তাদের এলাকায় ফিরে গেলেন তখন কৃফাবাসীরা সাঈদ ইবনুল “আস (র)-কে কুফায় প্রবেশে বাধা দান করে। তারা অস্ত্রশস্ত্রে সঙ্জিত হয় এবং শপথ করে যে, তারা সাঈদ ইবনুল 'আস (র)-কে কখনও কৃফায় ঢুকতে দিবেন না । আর খলীফা উসমান (রা) যেন তাকে বরখাস্ত করেন এবং আবু মূসা আশয়ারী (রা)-কে তাদের আমীর নিযুক্ত করেন। তারা .. একটি জায়গায় সমবেত হয় যাকে বলা হয় জারয়াহ্‌। আল-আশতার আন-নাখয়ী এ দিন বলেছিল, “আল্লাহর শপথ, আমাদের কৃফায়' এ ব্যক্তি প্রবেশ করতে পারবে না যার বিরুদ্ধে আমরা তলোয়ার উত্তোলন করেছি। জারয়াহ্‌ নামক স্থানে লোকজন অপেক্ষা করতে লাগল কিন্তু সাঈদ (র) তাদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে বিরত রইলেন । আর তারাও তাকে বাধা দেওয়ার জন্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কৃফার মসজিদে এ দিন হুযাইফা (রো) ও আবু মাসউদ উকবা ইবৃন আমর (রা) উপস্থিত হন। আবূ মাসউদ (রা) বলতে লাগলেন, আল্লাহর শপথ সাঈদ ইবনুল আ”'স (র) রক্তপাত ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।