0011191115 ৩০০ আল-বিদায়া-ওয়ান নিহায়া পালনার্থে তাদেরকে তিনি তথায় প্রেরণ করেন । যখন তারা সেখানে প্রত্যাবর্তন করে তখন ছিল বছরের সবচেয়ে বেশি দুর্যোগময় সময় এবং তারাও তাদেরকে অত্যন্ত মন্দ বলে প্রমাণ করে। তাই সাঈদ ইবনুল “আস (রি) তাদের বিরুদদ্ধে উসমান (রো)-এর কাছে প্রতিবেদন পেশ করেন। তিনি তাদেরকে তাদের রাস্তার নিরাপত্তাসহ হিমূসে আবদুর রমহান ইব্ন খালীদ ইব্ন আল-ওয়ালীদের কাছে প্রেরণ করার জন্যে সাঈদ ইবনুল “আসকে নির্দেশ দেন। এ সালেই হযরত উসমান রো) কয়েকজন বসরাবাসীকে ন্যায়সঙ্গত কারণে সিরিয়ায় ও মিসরে প্রেরণ করেন। তারা তীর (খলীফা) বিরদ্ধে ষড়যন্ত্র করেছে এবং তাকে ক্ষমতা হতে অপসারণ করার আন্দোলনের ক্ষেত্রে শক্রদের সাহায্য-সহায়তা করেছে। আর এ কাজে তারা অন্যায়ের আশ্রয় নিয়েছে । অথচ তিনি অত্যন্ত ন্যায়-পরায়ণ ও সঠিক পথের অনুসারী । আর এ সনেই হবরত উসমান ইবন আহকাম (রো) জনগণকে নিরে হজ পালন করেন। আল্লাহ তা আলা তা মঞ্জুর করুন। ৩৪ হিজরীর প্রারস্ত আবূ মা'শার (র) বলেন 8 এ সনেই সাওয়ারীর ঘটনা ঘটে । তবে এ ব্যাপারে অন্যদের কথা সঠিক। তারা বলেন, এ ঘটনাটি এর পূর্বে সংঘটিত হয়েছিল। যেমন পূর্বে বর্ণনা করা হয়েছে। এ সনেই হযরত উসমান (রা)-এর আনুগত্য প্রত্যাখ্যানকারীগণ নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে । তাদের অধিকাংশই ছিল কৃফাবাসী । তারা এখন কুফা হতে বিতাড়িত হয়ে হিমৃূস নগরীতে আবদুর রহমান ইবৃন খালিদ ইব্ন ওয়ালীদের সাহচর্ষে অবস্থান করছে। তারা কৃফার আমীর সাঈদ ইবনুল “আস (র)-এর বিরুদ্ধে আন্দোলন করেছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং তারা তার ও হযরত উসমান (রা)-এর অনেক ক্ষতিসাধন করেছে। তারা হযরত উসমান (রা)-এর কাছে তাদের প্রতিনিধি প্রেরণ করেছে। এই প্রতিনিধিগণ হযরত উসমান (রা)-এর সাথে বাক্-বিতপ্তা করেছে এবং বহু সাহাবীকে বরখাস্ত ও খলীফার . সাথে আলোচনা করেছে এবং খলীফার সাথে রূঢ় সংলাপ করেছে। তারা তার কাছে দাবি করেছে যেন তিনি তার কর্মচারীদেরকে বরখাস্ত করেন ও তাদের পরিবর্তে প্রবীণ সাহাবীগণকে নিযুক্ত করেন। হযরত উসমান (রা) এতে অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েন এবং বিভিন্ন অঞ্চলের আমীরদের কাছে দূত প্রেরণ করেন এবং তাদের সাথে পরামর্শ করার লক্ষ্যে তার কাছে হাধির হওয়ার জন্যে খলীফা তাদেরকে জরুরী নির্দেশ প্রদান করেন। উক্ত নির্দেশ পালনার্থে যারা তার কাছে উপস্থিত হন তারা হলেন নিঙ্গে বর্ণিত ব্যক্তিবর্গ ঃ সিরিয়ার আমীর মুয়াবীয়া ইবৃন আবু সুফিয়ান (রো), মিসরের আমীর আমর ইবনুল “আস (রা), মরক্কোর আমীর আবদুল্লাহ ইব্ন সাদ ইব্ন আবু সারহ (€র), কৃফার আমীর সাঈদ ইবনুল “আস রে), বসরার আমীর আবদুল্লাহ ইবৃন আমির (র)। খলীফা তাদের সাথে বর্তমান পরিস্থিতি ও অনৈক্যের সমাধান সম্পর্কে পরামর্শ চান। আবদুল্লাহ ইবৃন আমির (রে) ইংগিত করলেন যেন খলীফা তাদেরকে যুদ্ধক্ষেত্রে বিভোর রাখেন । ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।