0011191115 ৩০. আল-বিদায়া ওয়ান নিহায়া - ০০০১০৮০53০৬ ও এই বুদ্ধিমতী বিচক্ষণ ও পছন্দের মহিলাদেরকে তোমরা আর দেখতে পাবে না। বর্ণনাকারী বলেন, তারপর সবাই স্ব-স্ব স্থানে ফিরে যায়। সায়ফ ইবন উমর আবু উসমান গাস্সানী সূত্রে তার পিতা থেকে বর্ণনা করেছেন, তার পিতা বলেছেন যে, ইয়ারমুক যুদ্ধের দিন ইকরিমা ইবৃন আবু জাহল বলেছিলেন, 'রাসূলুল্লাহ্প্লত্রং -এর বিরুদ্ধে আমি বহু যুদ্ধ করেছি আর হে খিস্টানগণ তোমাদের মুকাবিলায় আজ আমি পালিয়ে যাব? তারপর তিনি ঘোষণা দিলেন, “কে আছ মৃত্যুবরণের জন্যে শপথ করতে পার ?' তার আহ্বানে তার চাচা হারিছ এবং দিরার ইব্ন আযওয়ার সহ প্রায় চারশ নেতৃস্থানীয় অশ্বারোহী মুজাহিদ শহীদ হবার জন্যে শপথ করেন । তারা. সবাই হযরত খালিদ (রা)-এর তীবুর সম্মুখে অবস্থান নিয়ে শক্রর বিরুদ্ধে প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হন। তাদের সকলে আহত হন। অনেকেই শাহাদাতবরণ করেন । শাহাদাত বরণকারীদের অন্যতম হলেন দিরার ইব্ন আযওয়ার (রা)। ওয়াকিদী ও অন্যান্য এতিহাসিক বলেছেন যে, তারা যখন আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তখন তীরা পানি চেয়েছিলেন । কিছু পরিমাণ পানি সেখানে আনা হলো । তাদের একজনের নিকট পানি আনা হলে অন্য একজন সেদিকে তাকিয়েছিলেন। তাই প্রথমজন বললেন, 'পানি আগে তাঁকে দিন।' তার নিকট পানি আনা হলে অন্য একজন সেদিকে তাকিয়েছিলেন। ফলে দ্বিতীয়জন পানি পান না করে বললেন, “অমুককে দিন ।' এভাবে তারা একে অন্যের নিকট পানি পাঠাতে লাগলেন । অবশেষে সকলে মারা গেলেন। কেউই পানি পান করলেন না। (আল্লাহ্ তাদের প্রতি সন্তুষ্ট হোন)। বর্ণিত আছে যে, ইয়ারমুক যুদ্ধের দিন সর্বপ্রথম শহীদ হয়েছিলেন যে ব্যক্তি তিনি হযরত আবু উবায়দাহ (রা)-এর নিকট উপস্থিত হয়েছিলেন। তারপর আবূ উবায়দাহকে বললেন, “আমি আমার লক্ষ্য হাসিলের জন্যে পূর্ণ স্তুতি নিয়ে এসেছি। আপনি রাসূলুল্লাহ্ -এর প্রতি কি কোন সংবাদ পাঠাবেন ? তার সাথে .কি আপনার কোন প্রয়োজন আছে ? আবূ উবায়দাহ্ (রা) বললেন, হ্যা, আছে। আপনি রাসূলুল্লাহ্ শু -কে আমার সালাম জানাবেন আর বলবেন, য়া রাসূলাল্সাহ! আমাদের প্রতিপালক আমাদেরকে যে ওয়াদা ও প্রতিশ্রুতি দিয়েছেন আমরা তার সবগুলোই সত্য ও সঠিক পেয়েছি।' বর্ণনাকারী বলেন, এরপর ওই লোক সামনের দিকে এগিয়ে গেলেন এবং যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। সেদিন প্রত্যেক দল নিজ নিজ পতাকার অধীনে অবিচল থাকে । রোমানগণ তখন ঘুরপাক খাচ্ছিল। যেন তারা ধাতাকল। ইয়ারমুকের যুদ্ধের দিনে ইতস্তত বিক্ষিপ্ত মগজ, ছড়ানো-ছিটানো হাতের কবৃজি ও উড়ন্ত হাতের তালু ছাড়া কিছুই দেখা যায়নি । হযরত খালিদ (রা) তার ্ঘী অশ্বারোহীদেরকে নিয়ে শক্র সৈন্যের বাম বাহুর উপর আক্রমণ চালালেন। ওরা ইতিপূর্বে মুসলিম সৈন্যদের ডান বাহুর উপর আক্রমণ করেছিল। তারা ওদের বাম বাহুকে আক্রমণে আক্রমণে অস্থির করে মূল সৈন্যদলে মিশিয়ে দিলেন । এই হামলায় প্রায় ছয় হাজার রোমান সৈন্য নিহত হয় ৷ তারপর হযরত খালিদ (রা) বলেন, তখন শক্রপক্ষের আর ধৈর্য ও শক্তি নেই। আমি আশা করছি যে, আল্লাহ্ তা'আলা ওদের ঘাড়গুলো তোমাদেরকে দান করবেন ।' অর্থাৎ অবিলম্বে তোমরা ওদের উপর বিজয়ী হবে । তিনি মুখোমুখি হলেন শক্র ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।