0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৯৯ হবে না। সা'সাহ ইবৃন সুহান বলে উঠলেন, তুমি মিথ্যা বলেছ। জনগণ তোমার পিতা আবু সুফিয়ান থেকে উত্তম লোককে জন্ম দিয়েছে। যাকে আল্লাহ্ তা'আলা নিজের হাতে সৃষ্টি করেছেন তার মধ্যে নিজের রূহ ফুঁকে দিয়েছেন এবং ফেরেশতাদের হুকুম দিয়েছেন যেন তাকে সিজদা করে । ূ | | তারপর দেখা গেল, এ কারীদের মধ্যে ভাল, মন্দ, বোকা ও চালাক সব রকমের লোকই আছে, তারপর তিনি তাদেরকে দ্বিতীয়বার নসীহত করলেন । কিন্তু তারা তাদের বর্বরতা ও অসভ্যতায় মত্ত রুইল এবং তাদের বোকামি ও নির্বৃদ্ধিতায় রত রইল । এ প্রেক্ষিতে তিনি তাদেরকে তার শহর থেকে বহিষ্কার করেন এবং তাদেরকে সিরিয়ার সীমানা হতে বিতাড়িত করেন যাকে তারা জনগণকে বিভ্রান্ত করতে না পারে । তিনি লক্ষ্য করলেন যে, তাদের অধিকাংশ, কথা-বার্তায় তারা কুরাইশদের মান-ইয্যত ক্ষুণ্ন করেছে। আর ইসলামের সাহায্য-সহায়তা প্রদান ও সন্ত্রাসীদের মূলোৎপাটন করার ক্ষেত্রে তাদের যেরূপ ভূমিকা থাকা দরকার তারা সেই বিষয়ে মোটেই তোয়াক্কা করেনি বরং তা ধুলিসাৎ করে দিয়েছে। তারা তাদের আচরণে অন্যদের সম্মানহানি, দোশ্ব-ক্রুটি অন্বেষণ, মিথ্যা অপবাদ ইত্যাদির মধ্যে তারা দিনরাত ব্যস্ত রয়েছে। তারা হযরত উসমান (রা) এবং সাঈদ ইবনুল “আস (রো)-কে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তারা সংখ্যায় ছিল দশজন, কেউ কেউ বলেন, নয়জন । আর এটাই বেশি গ্রহণীয়। তারা হলেন £ কুমীল ইব্্ন যিয়াদ, আল-আশতার আনুীখয়ী যার নাম ছিল মালিক ইব্ন ইয়াধীদ, আল-আমিরী, জুন্দব ইব্ন কাব আল-ইযদী, উরওয়াহ ইবৃন আল-জাঁদ ও আমর ইব্ন আল-হুমক আল-খাযাযী । যখন তারা দামেশ্ক হতে বহিকার হলেন তখন তারা আলজেরীয়ায় আশ্রয় নিলেন। তাদের সাথে আবদুর রহমান ইব্ন খালিদ ইবৃন আল-ওয়ালীদ €র) সাক্ষাত করেন। তিনি ছিলেন আলজেরীয়ার নায়িব। তারপর তিনি হিম্স অভিমুখী হলেন। তিনি তাদেরকে ধমক দিলেন এবং চুক্তিবদ্ধ হয়ে থাকতে বললেন। তারা তার কাছে আত্মসমর্পণ করলেন এবং তারা তাদের অবস্থান থেকে সরে দাড়াতে ওয়াদাবদ্ধ হলেন । তিনি তাদের জন্য দুআ করলেন এবং তাদের নেতা হিসেবে আল-আশতার আন-নাখয়ীকে তাদের পক্ষ হয়ে ওঘর পেশ করার জন্য হযরত উসমান ইব্ন আফ্ফান রো)-এর কাছে প্রেরণ করেন । তিনি তাদের পক্ষ থেকে তাদের এ ক্ষমা প্রার্থনা কবুল করেন এরং তাদেরকে এ অঞ্চলের যেকোন স্থানে আল-ওয়ালীদ (র)-এর সাহচর্ষে থাকার আগ্রহ প্রকাশ করেন। তারা হিমূস শহরে আগমন করে। তাদেরকে তিনি উপকূলীয় এলাকায় থাকার আদেশ দিলেন এবং তাদের ভাতাও নির্ধারণ করে দিলেন। এরূপও কথিত আছে যে, আমীর মুয়াবীয়া (রা) যখন তাদের প্রতি অসন্তুষ্ট হলেন তখন তিনি তাদের সম্পর্কে উসমান (রা)-এর কাছে পত্র লিখেন। পত্রের উত্তরে আবার হযরত উসমান (রা) লিখলেন তিনি যেন তাদেরকে কুফায় সাঈদ ইবনুল 'আসের কাছে প্রেরণ করেন । আদেশ ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।