0011191115 ২৯৪ আল-বিদায়া ওয়ান নিহায়া আবু মূসা আশয়ারী (রা) বলেন, চিন্তন নর রনি দি ১১১৮০০০০১১০ এক করতে লাগলাম যে, আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা) ও তার মাতা নবী পরিবারের সদস্য । হুযাইফা (রা) বলেন, রাসূলুল্লাহ্ প্রঃ -এর চালচলন, আচার-আচরণ ও চেহারা-সুরতে হযরত ইবৃন মাসউদ (রা) থেকে অধিক সাদৃশ্যপূর্ণ আমি আর কাউকে দেখিনি । আর রাসূলুল্লাহ্ শুতহুই-এর সংরক্ষিত ও প্রবীণ সাহাবায়ে কিরাম জানেন যে, ইব্ন উন্মে আবদ (আবদুল্লাহ ইব্ন মাসউদ সাহাবাদের মধ্যে আল্লাহ্ তা'আলার কাছে নিকটতম । হাদীসে উল্লেখ রয়েছে, রাসুলুল্লাহ্এ্রহ্ুংবলেন, “তোমরা ইব্ন উম্মে আবদের আদর্শ ও ছুক্তিপত্রকে আকড়িয়ে ধর ।' ইমাম আহমদ (র) ..... আলী (রা) হতে বর্ণনা করেন। তিনি বলেন, একদিন ইব্ন মাসউদ (রা) কাবাত নামী এক পাকা ফল সংগ্রহের জন্যে গাছে উঠলেন। লোকজন তার সরু পায়ের গোছ দেখে অবাক হয়ে গেল। রাসূলুল্লাহ্এ্রহ বলেন, “যে সত্তার হাতে আমার জীবন তাঁর শপথ! হাশরের দিন এ সরু গোছাগুলো অন্যদের গোছা হতে অধিক ভারী হবে ।” হযরত উমর ইবনুল খাত্তাব (রা) হযরত ইবৃন মাসউদ" (রা)-এর খাটো আকৃতির প্রতি দৃষ্টি করেন ও খতিয়ে দেখতে লাগলেন যার উচ্চতা ছিল একটি উপবিষ্ট লোকের উচ্চতার সমান । তারপর তিনি বলেন, এটা এমন একটি দেওয়াল যা জ্ঞানে পরিপূর্ণ । রাসূলুল্লাহ্ -এর ইনতিকালের পরও তিনি বহুযুদ্ধ ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন । তার মধ্যে ইয়ারমুক উল্লেখযোগ্য । হজ্জ পালন শেষে তিনি ইরাক থেকে রাবযাহ যেতে ছিলেন। সেখানে তিনি আবূ যর (রা)-এর ওফাত ও দাফন লক্ষ্য করেন। তারপর তিনি পবিভ্র মদীনা গমন করেন ও সেখানে অসুস্থ হয়ে পড়েন। হযরত উসমান ইব্ন আফ্ফান (র) তাকে দেখতে পান। কথিত আছে যে, তিনি তাকে প্রশ্ন করেছিলেন, তোমার অভিযোগ কি ? উত্তরে তিনি বলেন, “আমার পাপ।” তিনি বলেন, তুয়ি এখন কি চাও ? তিনি বললেন, “আমার প্রতিপালকের রহমত ।” তিনি বলেন, “তোমার জন্যে কি একজন চিকিৎসক ডেকে আনব ?” তিনি বলেন, “চিকিৎসকই তো আমাকে অসুস্থ করেছেন।” তিনি বলেন, “আমি কি তোমার ভাতা প্রদানের নির্দেশ দেব £” তিনি তা দুই বছর যাবত নিচ্ছেন না। তিনি উত্তরে বলেন, এটার হবে একটি অবলম্বন।” তিনি বলেন, “তুমি কি আমার মেয়েদের অভাবের জন্যে ভয় করছ ? তিলাওয়াত করে । আমি রাসূলুল্লাহ্ গ্রহ -কে বলতে শুনেছি। তিনি বলেন, “যে ব্যক্তি প্রতিরাতে সূরায়ে আল-ওয়াকিয়াহ তিলাওয়াত করবে তার কখনও অভাব অনটন হবে না।” হযরত আবদুল্লাহ ইবৃন মাসউদ (রা) হযরত যুবাইর ইবনুল আওয়াম (রা)-কে ওসীয়ত করেন। কথিত আছে যে, যুবাইর (রা) রাতে তার সালাতে জানাযা আদায় করেন। এর জন্যে হযরত উসমান (রা) হযরত যুবাইর (রা)-কে তিরস্কার করেন। কেই কেউ বলেন, বরং হযরত উসমান (রা) তার সালাতে জানাযা আদায় করেন। আবার কেউ কেউ বলেন, “আম্মার রো) তার সালাতে জানাযা পড়ান।” মহান আল্লাহ্ অধিক পরিজাত। জানাহুল বাকীতে তাকে দাফন ফরা হয়। তখন তার বয়স ছিল ৬৩ বছরের অধিক । ূ ড/৬/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।