0011191115 ২৮৮ আল-বিদায়া ওয়ান নিহায়া দিরহাম দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো । সম্রাট তাকে একটি কানের জিনিসও অতিরিক্ত দিল কিন্তু সে চার দিরহাম ব্যতীত কোন কিছুই গ্রহণ করল না। তারা এরূপ অবস্থায় বিরাজমান থাকতেই সেনাবাহিনী তাদের কাছে এসে গেলো এবং তারা সম্রামকে ঘেরাও করে ফেলল । আর তারা স্ম্রাটকে হত্যা করতে উদ্যত হলো । সম্রাট বললেন, দুর্ভাগ্য তোমাদের, _ তোমরা আমাকে হত্যা করো না। কেননা আমরা আমাদের ধর্মগ্রন্থে লিখিত পেয়েছি, যে ব্যক্তি দেশের সম্রাটকে হত্যা করবে তাকে আল্লাহ্ তা'আলা পরকালের শাস্তি ছাড়াও এ পৃথিবীতে তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবেন । কাজেই, তোমরা আমাকে হত্যা করো না। আমাকে তোমরা তোমাদের রাজা কিংবা আরবদের কাছে নিয়ে চল। কেননা, দয রানির গার রা লজ্জাবোধ করেন । তারা সম্রাটের কথা মানতে অস্বীকৃতি জানাল । সম্রাটের কাছে যেসব অলংকার ছিল তা তারা লু্ঠন করল এবং সম্াটকে একটি বস্তায়. পুরে নিল ও তাকে গলায় রশি দিয়ে স্বাসরুদ্ধ করে হত্যা করল। তাকে নদীতে ফেলে দিল। কিন্তু লাশ একটি কাঠের সাথে আটকিয়ে গেল। তখন ইলিয়া,নামী একজন পাদরী লাশটি গ্রহণ করলেন ও লাশটির প্রতি দয়া ও সম্মান প্রদর্শন করলেন। কেননা, এ পাদরীর পূর্ব-পুরুষগণ যখন পারস্য সাম্রাজ্যে ছিলেন তখন সম্রাটের পূর্বপুরুষ হতে খৃস্টান হিসেবে সাহায্য সহায়তা পেয়েছিলেন । তারপর তিনি লাশটিকে একটি কফিনে রাখলেন এবং একটি বড় পাথর নির্মিত কফিনে পুনরায় লাশটি সমাধিস্থ করলেন । তার থেকে পাওয়া যাবতীয় অলংকারাদি আমীরুল মু'মিনীন হযরত উসমান ইব্ন আফ্ফান (রা)-এর কাছে প্রেরণ করেন। তার অলংকারাদির মধ্য হতে একটি কানের জিনিস হারিয়ে যায় তখন তিনি এ শহরের নেতার কাছে লোক পাঠান এবং _ নেতা তার ক্ষতিপূরণ আদায় করেন। সম্রাট ইয়াযদগারদের বয়স ছিল ২০ বছর। চার বছর তিনি আরামে ছিলেন । আর বাকি ১৬ বছর তিনি ইসলাম ও মুসলমানদের ভয়ে পালিয়ে বেড়িয়েছেন। বস্তুত তিনিই ছিলেন পারস্যের শেষ সম্রাট । রাসূলুল্লাহ্গ্র-্শ্ঃইরশাদ করেন, “যখন রোমের সম্রাট ধ্বংস হবে, তারপর আর কোন সম্রাট হবে না। আর পারস্যের সম্রাট যখন ধ্বংস হবে তখন তারপরে আর কোন স্ম্রাট হবে না। এ সম্তার শপথ যার হাতে আমার প্রাণ; তোমরা তাদের সম্পদ মহান আল্লাহ্র পথে খরচ করবে। ূ ইমাম বুখারী (র).এ হাদীসটি বর্ণনা করেন। বিশুদ্ধ হাদীসে আরো বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ঞস্ঘ২-এর পত্র যখন পারস্য সম্রাটের কাছে পৌঁছে, তখন তিনি পত্রটি ছিড়ে ফেলেন। রাসূলুল্লাহ্ত্রপ্ঃ তাকে অভিশাপ দিলেন এবং বললেন, সম্রাট ও তার সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, যেরূপ পত্রটি সে ধ্বংস করেছে। প্রকৃতপক্ষে ঘটনাটি তা-ই হলো! এ বছরেই ইব্ন আমির রে) অনেকগুলো বিজয় অর্জন করেন। অধিকাংশ ক্ষেত্রে বিজয়কৃত দেশের বাসিন্দাগণ সন্ধি ভংগ করে ও পুনরায় পরাজয় বরণ করে সন্ধি স্থাপন করে। অনুরূপভাবে যুদ্ধের মাধ্যমে বহুবিধ বিজয় অর্জিত হয়। সন্ধির মাধ্যমে বিজয়কৃত শহরগুলোর মধ্যে অন্যতম হলো মারভ। বার্ষিক ২২ লক্ষ দিরহাম আদায়ের শর্তে সন্ধি হয়। কেউ কেউ বলেন, ৬২ লক্ষ দিরহাম আদায়ের শর্তে সন্ধি হয়। এ বছরেই হযরত উসমান ইব্ন আফফান (রা) লোকজনকে শিয়ে হজ্জ আদায় করেন। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।