Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৮৭ তুমি মানুষ না জিন? তিনি বললেন “মানুষ'। তিনি আবার বললেন, “তোমার কাছে কি খাবার আছে ?' খোদাইকারী বললেন, “হ্যা । খোদাইকারী তার কাছে খাবার নিয়ে আসল । সম্রাট বললেন, খাওয়ার পূর্বে আমি একটি বিশেষ ধরনের শব্দ করে থাকি তা ছাড়া আমি খাওয়া খেতে পারি না। এজন্য মুসাফিরদের ব্যবহার উপযোগী একটি বিশেষ ধরনের পাত্র আছে তা তুমি কোথা থেকে নিয়ে আস যার দ্বারা আমি এ শব্দ করব এবং খাবার খাবো । বর্ণনাকারী বলেন, খোদাইকারী পার্্ববর্তী বাড়ির লোকজনের কাছে সেই পাত্রটি আনতে গেল এবং গিয়ে বলল, এ বিশেষ ধরনের পাব্রটি কিছু -সময়ের জন্যে আমাকে দাও । প্রতিবেশী বলল, তুমি এটা দিয়ে কি করবে? সে বলল, আমার কাছে এমন একটি লোক এসেছে যাকে আমি আর কোন দিন দেখিনি । সে আমার কাছে কিছুক্ষণের জন্যে এরূপ পাত্র চায় । প্রতিবেশী তখন তাকে নিয়ে উক্ত শহরের মোরভ) প্রশাসকের কাছে যায় যার নাম ছিল মাহবীয়া ইব্‌ন বাবাহ, তাকে সম্রাট সম্পর্কে সংবাদ দেয়। প্রশাসক বললেন, তিনিই তো ইয়াদশারদ । তিনি তার লোকদের বললেন, তোমরা অতিসত্ত্র যাও এবং আমার কাছে তার মাথা নিয়ে আস। তারা খোদাইকারীর সাথে গেল। যখন তারা খোদাইকারীর ঘরের নিকটবর্তী হলো তখন তারা তাকে হত্যা করতে ভয় পেল এবং নিজেদের মধ্যে ঠেলাঠেলি করতে লাগল । তারা খোদাইাকারীকে অনুরোধ করল, “তুমি ভিতরে যাও এবং তাকে হত্যা কর। খোদাইকারী ভিতরে গেল এবং সম্রাটকে নিদ্রিত অবস্থায় দেখতে পেল.। সে একটি বড় পাথর নিল এবং পাথর দিয়ে তার মাথায় আঘাত করল । অতঃপর সে তার মাথাটি কেটে নিল এবং তা তাদের কাছে সমর্পণ করল । সম্রাটের শরীরটা নদীতে ফেলে দিল । জনগণ খোদাইকারীর কাছে আসল, তারা তাকে হত্যা করল। তখন একজন পাদরী বের হয়ে আসল এবং নদী থেকে সম্রাটের দেহটি উদ্ধার করল । পরে দেহটিকে একটি কফিনে রাখল এবং এটাকে ইসতিখার নামক জায়গায় নিয়ে গেল। এটাকে পুনরায় বড় একটি পাথরের কফিনে স্থাপন করল । এরূপও বর্ণিত আছে যে, খোদাইকারীর ঘরে সাম্রাট তিনদিন অবস্থান করেছিলেন । তিনি কিছুই খেতেন না। খোদাইকারী তার প্রতি দয়াবান হলো এবং তাকে বলল, দুর্ভাগ্য তোমার হে মিসকিন! তুমি খাচ্ছ না কেনঃ একথা বলে সে তার কাছে খাদ্য নিয়ে আসল । সম্রাট বললেন, আমি বিশেষ ধরনের শব্দ করা ব্যতীত খাবার খেতে পারি না। খোদাইকারী বলল, আমি তোমার জন্যে শব্দ করছি তুমি খাবার খাও। তিনি বললেন, যেরূপ পাত্রের সাহায্যে এপ শব্দ করা হয় তুমি কোথাও থেকে তা নিয়ে আস। এ পার্রের ঝোঁজে খোদাইকারী তার প্রতিবেশীর কাছে গেল ও পাত্রটি চাইল । প্রতিবেশীরা তার কাছ.থেকে মিশৃক আন্বরের খোশবু পেল এবং তার কাছ থেকে এরূপ খোশবু পাওয়া তারা প্রত্যাশা করেনি । | কাজেই তারা তাকে এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করল । সে তাদেরকে বিস্তারিত জানাল এবং বলল, আমার কাছে এমন একজন লোক এসেছে যার চেহারা সুরত এরূপ, এরূপ । তখন তারা তাকে চিনতে পারল এবং খোদাইকারীর সাথে তার উদ্দেশ্যে তারা রওয়ানা হলো । প্রথমে খোদাইকারী অগ্রসর হলো এবং ঘরে ঢুকল ও তাকে ধরার প্রস্তুতি নিল। সম্রাট ব্যাপারটি বুঝতে পারল এবং তাকে বলল, দুর্ভাগ্য তোমার! তুমি আমার এ আংটি, চুড়ি ও কোমবন্দ নিয়ে যাও আর আমাকে এখান থেকে চলে যেতে দাও। সে বলল না, তা হবে না। তুমি আমাকে চারটি ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।