Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ২৮৬ | . আল-বিদায়া ওয়ান নিহায়া : বললেন, আল্লাহ্র শপথ! যদি আমীরুল মুমিনীনের অভিমত আমার জানা থাকত, তাহলে আমি তোমাদেরকে নিশ্চয়ই শাস্তি প্রদান করতাম ও তোমাদের গ্রেফতার করতাম । আল্লামা ওয়াকিদী রে) বলেন, “এ বছরেই হাবীব ইব্‌ন মাসলামা (রা)- এর হাতে আরমানীয়া বিজয় হয়। আর বছরেই পারস্য সম্রাট কিসরা নিহত হয়। পারস্য সম্রাট ইয়াঘদগারদের নিহত হবার বিবরণ ইবৃন ইসহাক (র) বলেন, শি্জননগাগটারিনন রানা নটর দিকে পলায়ন করেন। মারভ-এর কয়েক ব্যক্তির কাছে তিনি কিছু অর্থ চেয়েছিলেন কিন্তু তারা তাকে কিছু দান করতে অস্বীকৃতি জ্ঞাপন করল এবং তাদের নিজের জন্যে তাকে একটি ভয়ের বস্তু বলে গণ্য করল । তারা তুকীদের কাছে লোক প্রেরণ করে তার বিরুদ্ধে তাদেরকে উত্তেজিত করল । তাই তারা সম্রাটের কাছে আগমন করল এবং তারা তার সাধীদেরকে হত্যা. করল কিন্তু সম্রাট কৌশলে তাদের এখান থেকে পলায়ন করলেন এবং সমুদ্রের কিনারায় এক চাকা খোদাইকারী ব্যক্তির বাড়িতে আগমন করলেন ও এক রাতের জন্যে তার কাছে আশ্রয় নিলেন। যখন তিনি নিদ্রায় মগ্ন হলেন তখন চাকা খোদাইকারী তাকে হত্যা করল । আল্লামা আল মাদায়িনী (র) বলেন, “সম্রাটের সাথীগণ নিহত হওয়ার পর সম্রাট যখন পলায়ন করলেন তখন তিনি পায়ে হাটতে লাগলেন। তার সাথে ছিল তার মুকুট, একটি কোমরবন্দ এবং সুন্দর একটি তলোয়ার। তারপর তিনি এমন এক লোকের ঘরে পৌঁছলেন যে চাকা খোদাই করে থাকে । তিনি তার কাছে বসলেন এবং অসতর্কতার সুযোগে সে তাকে হত্যা করল । আর তার যা কিছু ছিল সে গুলোও সে নিয়ে নিল। তুকীরা তার খোজে এখানে এসে তাকে পেল কিন্তু দেখল সে তাকে ইতোপূর্বে হত্যা করেছে ও তার সবকিছু নিয়ে নিয়েছে। তুকীরা তখন লোকটিকে হত্যা করল এবং তার পরিবারের লোকদেরকেও হত্যা করল। আর স্মাটের সাথে যা কিছু ছিল তারা তা নিয়ে নিল এবং কিসরাকে একটি কফিনে স্থাপন করল ও তাকে ইসতিখারে বহন করে নিল। সম্রাট নিহত হওয়ার পূর্বে মারভের একটি মহিলার সাথে তিনি সঙ্গম করেন। মহিলাটি গর্ভধারণ করে এবং সম্রাটের মৃত্যুর পর সে একটি পঙ্গু পুত্র সন্তান জন্ম দেয়। এ সন্তানটির নাম রাখা হয়েছিল আল-মুখদাজ। তার বংশ পরম্পরা ছিল খুরাসানে। এসব শহরে যুদ্ধ করার সময় কোন এক যুদ্ধে কুতাইবা ইব্‌ন মুসলিম (র) এ সন্তানটির বংশ থেকে দুইজন দাসীকে কয়েদ করেন । তন্মধ্য হতে একজনকে তিনি হাজ্জাজের কাছে প্রেরণ করেন। হাজ্জাজ তাকে আল-ওয়ালীদ ইব্ন আবদুল মালিকের কাছে প্রেরণ করেন । তার গর্তে তার ছেলে ইয়াধীদ ইব্‌ন আল-ওয়ালীদ জন্ম নেয় যার উপাধি ছিল ০৮৪১ বা অসম্পূর্ণ । আল্লামা আল মাদায়িনী (র) তার এক ওস্তাদ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ইয়াফদগারদের সাথীরা যখন তার কাছ থেকে পালিয়ে যায় তখন তিনি তার ঘোড়াটি মেরে ফেলেন এবং পায়ে হাঁটতে শুরু করেন। নদীর ধারে একজন চাকা খোদাইকারীর ঘরে প্রবেশ করেন। তার নাম ছিল আল-মিরগাব । তিনি তার বাড়িতে দুইরাত অবস্থান করেন ! শক্ররা তার অবেষণে ছিল৷ কেউই জানত না তিনি কোথায় আছেন। তারপর খোদাইকারী ঘরে আসল ও কিসরাকে দেখতে পেল। তার পরনে ছিল বহু মূল্যবান পোশাকাদি। সে তাকে বলল, তুমি কে? ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।