Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৮৫ পড়ি এবং আমাদের ও তোমাদের মধ্যে যারা অতি দ্রুত মরতে চায় তারা যেন এগিয়ে আসে এবং দন্দৃযুদ্ধে লিপ্ত হয়। বর্ণনাকারী বলেন, তারা এক বাক্যে বলতে লাগল, “পানি” “পানি । আমরা তাদের নিকটবর্তী হলাম । আমাদের জাহাজগুলো তাদের জাহাজসমূহের সাথে বেঁধে ফেললাম । তারপর আমরা তাদেরকে তলোয়ার দিয়ে আঘাত করতে লাগলাম । আমাদের লোকগুলো তলোয়ার ও খঞ্জর নিয়ে ওদের লোকদের উপর বাঁপিয়ে পড়ল । আমাদের ও তাদের জাহাজগুলোতে প্রচণ্ড আকারে ঢেউ আঘাত করতে লাগল এবং জাহাজগুলোকে উপকূলে আশ্রয় নিতে বাধ্য করল । লোকজন সহায়-সম্পদ নিয়ে তীরে উঠতে বাধ্য হলো । তাতে সমুদ্রের তীরে একটি বিরাট পাহাড়ের ন্যায় স্তৃপের সৃষ্টি হলো। পানির রংয়ের উপর রক্তক্তরুণ্্রভাব বিস্তার করতে লাগল । মুসলমানগণ এ দিন এত অধিক ধৈর্যধারণ করেছিলেন যে, এরূপ আর কোন দিন দেখা যায়নি। তাদের মধ্য হতে অনেক লোক শহীদ হলো। আর রোমানরা কয়েক গুণ বেশি নিহত হয়। তারপর আল্লাহ্‌ তাআলা মুসলমানদের সাহায্য করলেন ও তাদের জন্যে বিজয় দান করলেন । কুসতান্তীন ও তার সেনাবাহিনী পলায়ন করে। তারা সংখ্যায় অত্যন্ত হাস পেল। কুসতানতীন মারাত্মকভাবে আহত হয়। চিকিৎসার জন্যে যুদ্ধের পর কিছুক্ষণ অপেক্ষমাণ থাকে। আবদুল্লাহ ইব্‌ন সা'দ যাতে সওয়ারীতে কিছু দিন অবস্থান করেন। তারপর তিনি বিজয়ীর বেশে পর্যাপ্ত পরিমাণে গনীমত সহকারে মহান সফলতা নিয়ে প্রত্যাবর্তন করেন। আল্লামা ওয়াকিদী (র) ইমাম যুহরী রে) হতে বর্ণনা করেন । তিনি বলেন, এ যুদ্ধে মুহাম্মদ ইবৃন আবু হুযাইফা (রো) ও মুহাম্মদ ইবৃন আবূ বকর (রা) অংশগ্রহণ করেছিলেন । তারা হযরত উসমান (রা)-এর দোষ-ক্রটি প্রকাশ করতে থাকেন এবং তিনি যা কিছু পরিবর্তন করেন ও আবু বকর (রা) এবং উমর (রা)-এর বিপরীত করেছেন তা ব্যক্ত করেন । তারা আরো বলতে থাকেন যে, তার রক্ত হালাল । অর্থাৎ তাকে হত্যা করা যায়। কেননা, তিনি আবদুল্লাহ্‌ ইব্ন সা“দ (র)-কে আমীর নিযুক্ত করেছেন। এই আবদুল্লাহ ইব্‌ন সাদ (র) ইসলাম প্রত্যাখ্যান করেছিল, দিয়েছিলেন। কিছু সংখ্যক লোককে রাসূলুল্লাহ্গুঃ বহিষ্কার করেন.। কিন্তু উসমান (রা) তাদের ডেকে এনে আমীর নিযুক্ত করেন। রাসূলুন্াহ্‌ ৪2৪৪ -এর সাহাবীগণ সাঈদ ইবনুল “আস ও আবদুল্লাহ ইবন আমিরকে প্রত্যাখ্যান করেছেন। কিন্তু হযরত উসমান (রো) তাদেরকে আমীর নিযুক্ত করেন। হযরত উসমান (রা) সম্পর্কে জনসমক্ষে তাদের এসব অভিযোগের ঝা আবদুল্লাহ ইব্‌ন সাদ (রা)-এর কাছে যখন পৌঁছে তখন তিনি বলেন, এ দু'জনকে আমাদের সাথে নৌযানে আরোহণ করতে দেবে না। তাই তারা দু'জনে এমন একটি নৌযানে আরোহণ করল যেখানে কোন মুসলমান সদস্য ছিল না। তার! দুশমনের মুকাবিলা করল কিন্তু তারা মুসলমানদের মধ্যে যুদ্ধে নিকৃষ্টতম অবস্থার শিকার হয়েছিল। এ সম্পর্কে তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলেন, আমরা কেমন করে এমন লোকের নেতৃত্ যুদ্ধ করব যার হুকুম মান্য করা আমাদের জন্যে মোটেই সমীচীন নয়। তারপর আবদুল্লাহ ইব্‌ন সাদ রে) তাদের কাছে লোক প্রেরণ করে তাদেরকে তাদের উপরোক্ত কাজ থেকে বিরত থাকার জন্যে কঠোরভাবে নির্দেশ দিলেন এবং ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।