0011191115 ৩১ হিজরীর প্রারস্ত আল্লামা আল-ওয়াকিদী (র)-এর মতে এ বছরেই সমুদ্রপথে সংঘটিত হয়েছিল আস-সাওয়ারী ও আল-আসায়ীদাহ এর যুদ্ধ। আবূ মা'শার (র) বলেন, ৩৪ হিজরীতে আস-সাওয়ারীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। আল্লামা আল-ওয়াকিদী (র), সাইফ (র) ও অন্যান্যের বর্ণনার সারসংক্ষেপ হলো নিম্নরূপ $ ৃ হযরত উসমান ইব্ন আফফান (রা)-এর খিলাফতের প্রথম দু'বছরেই সিরিয়ায় হযরত আমীর মুয়াবীয়া ইব্ন আবু সুফিয়ান (রা)-এর শাসন সুপ্রতিষ্ঠিত হয় । তিনি অতিমাত্রায় নিরাপত্তা অর্জন করেছিলেন এবং তীর প্রভাব প্রতিপত্তি অত্যন্ত বেড়ে গিয়েছিল । তারপরও প্রতি বছর তাকে ছোট ছোট রোমান রাজ্যগুলোতে গ্রীষ্মকালে যুদ্ধ করতে হতো । এজন্যেই এ ধরনের যুদ্ধকে গাষওয়ায়ে আস-সায়িফাহ বলা হয়ে থাকে। মুসলমানগণ শত্রু সৈন্যদের একটি দলৃকে হত্যা করত, অন্য একটি দলকে বন্দী করত, দুর্গসমূহ জয়লাভ করত, প্রচুর গনীমত করত এবং শক্রদেরকে ভীত-সন্ত্স্ত করত ৷ ৪7০৪৪ াজঞাানিননিিনিরনিরািন্রা নর ইব্ন সাদ ইবন আবূ সারহ (র) কিছু ক্ষতির সম্মুখীন হলেন তখন রোমানরা উত্তেজিত হয়ে উঠল এবং কুসতানতীন ইব্ন হিরাক্লিয়াসের নেতৃত্বে একত্রিত হলো । আর এমন বিরাট বাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করল যা কেউ কোন দিন ইসলামের প্রারন্ত হতে আজ পর্যন্ত দেখেনি । তারা পাঁচশ" যুদ্ধজাহাজে আগমন করে এবং পশ্চিমের শহরগুলোতে অবস্থানরত আবদুল্লাহ ইব্ন সা'দ ইব্ন আবূ সারহ (র)-এর নেতৃত্বে পরিচালিত মুসলিম বাহিনীর মুকাবিলার জন্যে অগ্রসর হয় । যখন দু'পক্ষ মুখোমুখি হলো, রোমান সৈন্যরা রাতের বেলায় নাকৃস বাজাতে লাগল, বাশীতে ফুঁক দিতে লাগল, ঘণ্টা বাজাতে লাগল, সিটি বাজাতে লাগল ও মদপান করতে লাগল । অন্যদিকে মুসলিম বাহিনী কুরআন তিলাওয়াত ও সালাত আদায়ে রাত যাপন করতে লাগল । যখন রাত ভোর হলো আবদুল্লাহ ইব্ন সাদ (র) তার সাথীদেরকে যুদ্ধ জাহাজে সুবিন্যস্ত করলেন এবং তাদেরকে আল্লাহর যিকর ও কুরআন তিলাওয়াত করার হুকুম দিলেন। এ যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কেউ কেউ বলেন, আমাদের দিকে শত্রু সেনারা এত বেশি যুদ্ধ জাহাজে অগ্রসর হতে লাগল যা কেউ কোন দিন দেখেনি । তারা পাল উত্তোলন করল । আর বাতাস ছিল তাদের অনুকূলে ও আমাদের প্রতিকুলে । আমরা অতিসত্তবর আমাদের জাহাজসমূহকে নোঙ্গর করলাম । তারপর দেখলাম বাতাস থেমে গেছে। আমরা শত্রু সৈন্যদেরকে বললাম, তোমরা যদি চাও তাহলে এগিয়ে আস, আমরা ও তোমরা মাঠে বের হয়ে ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।