0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৮১ ইতিহাসবিদগণ বলেন £ সাঈদ ইবনুল “আস (ো)-এর -সাথে সন্ধি করার পর জুরজানবাসীরা সন্ধি ভঙ্গ করে এবং তাদের উপর ধার্যকৃত সম্পদ বায়তুলমালে জমা দেওয়া হতে বিরত থাকে । ধার্যকৃত করের পরিমাণ এক লাখ দীনার। কেউ কেউ বলেন, দুই লাখ দীনার । আবার কেউ কেউ বলেন, তিন লাখ দীনার। তারপর ইয়াধীদ ইব্ন আল-মিহলাব (র) তাদের দিকে দৃষ্টি দিলেন। এ সমন্ধে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ্ “এ রছরেই উসমান ইব্ন আফ্ফান (রা) আল-ওয়ালীদ ইব্ন উকবা (রা)-কে কুফা হতে . বরখায্্র করেন এবং তার স্থলে সাঈদ ইবনুল “আস (রা)-কে নিযুক্ত করেন্ন। তাকে বরখাস্ত করার্কারণ হলো এই যে, তিনি একদিন কৃফাবাসীদেরকে নিয়ে ফজরের সালাত চার রাকাত আদায় করেন এবং মুক্তাদীদের দিকে মুখ ফিরিয়ে বললেন, আমি কি তোমাদেরকে নিয়ে অতিরিক্ত নামায পড়েছি? তখন একজন মুক্তাদী বললেন, আজকের দিন থেকে তোমার সাথে আমরা অতিরিক্ত নামায পড়তে থাকব । তারপর একদল লোক তাকে প্রতিহত করল । কথিত আছে যে, তাদের ও তার মধ্যে ছিল দুশমনি । তাই তার বিরুদ্ধে হযরত উসমান (রা)-এর কাছে অভিযোগ পেশ করেন এবং তাদের কেউ কেউ তার বিরুদ্ধে শরাব পান করার অভিযোগ আনয়ন করেন । আবার তাদের মধ্যে কেউ কেউ এরূপ সাক্ষী দেন যে, সে তাকে বমি করতে দেখেছে । উসমান (রো) তাকে উপস্থিত করার জন্যে আদেশ দিলেন এবং তাকে বেত্রাঘাত করার জন্যে নির্দেশ প্রদান করলেন। কথিত.আছে যে, হযরত আলী (রো) তার শরীর থেকে চাদর খুলে ফেলেন এবং সাঈদ ইবনুল 'আস রো)-কে হযরত উসমান ইব্ন আফ্ফান রো)-এর সামনে তাকে বেত্রাঘাত করেন। আর উসমান (রা) তাকে বরখাস্ত করেন এবং সাঈদ ইবনুল “আস (রা)-কে তার পরিবর্তে কৃফায় নিয়োগ করেন। এ বছরেই রাসুলুল্লাহ্এ্রশ্রঃ-এর হাতের আংটি হযরত উসমান (রা)-এর হাত থেকে আরীস নামক কুয়ায় পড়ে যায়। এ কুয়াটি পবিত্র মদীনা থেকে দুই মাইল দূরে । এ কুয়ায় অন্যান্য কুয়ার তুলনায় পানি ছিল খুব কম। তারপরেও অনেক খোৌজাখুজি এবং সম্পদ ব্যয় করার পর . আজ পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া গেল না । তারপর উসমান (রা) ব্ূপার একটি আংটি তৈরি করিয়ে নেন এবং এটার উপর খোদাই করেন 'মুহাম্মদুর রাসূলুল্লাহ ৷ হযরত উসমান (রো) শহীদ হওয়ার পর আংটিটি হারিয়ে যায়। কেউ জানে না কে এটাকে নিয়ে গেছে। ইব্ন জারীর (র) স্বর্ণ দিয়ে রাসূলুল্লাহ্ হস্ত -এর আংটি তৈরির সম্পর্কে একটি বিরাট হাদীস এখানে বর্ণনা! করেছেন: তারপর রাসূলুল্লাহ্ গ্র্ঘং এর আংটি রূপার দ্বারা তৈরি হয় ৷ উমর রো) এটাকে পারস্য স্মাট কিসরার কাছে প্রেরণ করেন। তারপর দাহ্ইয়া আল-কালবী মারফত রোমের বাদশাহ কাইসারের কাছে প্রেরণ করেন । এই আংটিটি রাসূলুল্লাহ্ রপ্ত -এর হাতে ছিল ! তারপর আবূ বকর সিদ্দীক (রা)-এর হাতে ছিল। তারপর হযরত উমর (রা)-এর হাতে ছিল এবং সর্বশেষে হযরত উসমান (রা)-এর হাতে ৬ বছর ছিল। তারপর আরীস নামক কুয়ায় পতিত হয়েছিল | এ হাদীসের কিছু অংশ পূর্বে বর্ণিত হয়েছে। এ বছরেই আমীর মুয়াবীয়া (রা) ও আবৃ যর (রা)-এর মধ্যে সিরিয়ায় মতবিরোধ হয়। আবূ যর (রা) আমীর মুয়াবীয়া (রা)-এর কিছু কাজ-কর্ম অপছন্দ করেন। তিনি ধনী ব্যক্তিদের সম্পদ অর্জনকে অপছন্দ করতেন। আর দৈনন্দিন খোরাকের অধিক খাদ্য জমা রাখাকে নিষেধ আল-বিদায়া, - ৩৬ ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।