Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 রাসূলুল্লাহ্‌ শ্রহ১-এর হিজরতের ৩০তম বছর এ বছরেই সাঈদ ইবনুল “আস €রা) তিবরিস্তান জয় করেন। এ অভিমত আল্লামা ওয়াকিদী (র), আবূ মাঁশার রে) ও আল মাদায়িনী (র)-এর । তিনিই প্রথম তিবরিস্তানে যুদ্ধ করেন। আল্লামা সাইফ রে) মনে করেন ঃ তিবরিস্তানের বাসিন্দারা পূর্বে সাওয়াদ ইবৃন মুকরিন (রা)-এর সাথে এ শর্তে সন্ধি করেছিলেন যে, নাাবদর মারা িনাসাগাটা রি রর মহান আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত। আল্লামা আল মাদায়িনী রে) উল্লেখ করেন যে, সাঈদ ইবনুল “আস (রা) এমন একটি সেনাবাহিনী গঠন করেন যার মধ্যে ছিলেন ইমাম হাসান (রা), ইমাম হুসাইন (রা), আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রো), আবদুল্লাহ ইব্‌ন উমর (রা), আবদুল্লাহ ইব্ন আমর ইবনুল 'আস (রা), আবদুল্লাহ ইব্‌ন আয্-যুবাইর (রো), হুযাইফা ইব্‌ন আল-ইয়ামান (রা) ও অন্যান্য এক জামায়াত সাহাবায়ে কিরাম । তিনি তাদেরকে নিয়ে অভিযান শুরু করলেন। বিভিন্ন শহরে তিনি গঘন করেন ও শহরের বাসিন্দাগণ পর্যাপ্ত পরিমাণ সম্পদের বিনিময়ে তার সাথে সন্ধি করেন। তারপর তিনি মুয়ামিলাতে জুরজান শহরে পৌঁছেন । শহরবাসীরা তার সাথে যুদ্ধ করে । মুসলিম সেনাবাহনী সালাতে খাওফ আদায় করতে বাধ্য হন। সেনাপতি সাঈদ ইবনুল “আস (রা) হুযাইফা (রা)-কে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ্‌ 2: কেমন করে এরূপ সালাত আদায় করেছেন? হুযাইফা রো) তাকে সংবাদ দিলেন এবং এ সংবাদ অনুযায়ী তিনি সালাতে খাওফ আদায় করেন । তারপর এ দুর্গের অধিবাসীগণ নিরাপত্তার প্রার্থনা করেন। সাঈদ ইবৃন আ'স (রা) তাদেরকে এ শর্তে নিরাপত্তা প্রদান করেন যে, তিনি তাদের মধ্য থেকে শুধুমাত্র এক ব্যক্তিকে হত্যা করবেন না। এরপর তারা দুর্গ খুলে দিল। একজন ব্যতীত তিনি তাদের সকলকে হত্যা করেন এবং দুর্গে যা কিছু ছিল তা তিনি দখল করে নিলেন। বনু নাহাদ হতে এক ব্যক্তি একটি মুখবন্ধ ঝুড়ি প্রাপ্ত হন। সাঈদ (রা) তা চেয়ে পাঠালেন। তারপর সেনাবাহিনীর লোকেরা এটা খুললেন এবং তারা এটার মধ্যে ভাজ করা একটা নেকড়া দেখতে পান। তারা এটাকেও খুললেন। তারপর এটার ভেতরে একটা লাল নেকড়া দেখতে পেলেন । এটাকেও তারা খুললেন । তখন তারা এটার মধ্যে একটা হলদে নেকড়া দেখতে পেলেন সেই নেকড়ার মধ্যে তারা ইরানী বাদাম ও গোলাপ ফুল দেখতে পেলেন। তারপর একজন কবি এ দু'টো বস্তুর জন্যে বনু নাহাদের দুর্নাম করতে গিয়ে বলেন £ সম্মানিত লোকের বন্দীদেরকে গনীমত হিসেবে অর্জন করতে চান না। আর বনু নাহাদ একটি ঝুঁড়ির মধ্যে দুটো ইরানী বস্তু, একটি বাদাম ও একটি গোলাপ ফুল অর্জন করল। দু'টি জিনিসই ছিল বড় আকারের । তারা এগুলোকে গনীমত হিসেবে মনে. করল । এটা তাদের কত বড় ভুল। ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।