0011191115 ২৮ আল-বিদায়া ওয়ান নিহায়া আল্লাহ আপনাদেরকে দয়া করুন। আপনারা এটাকে লঙ্জাকর মনে করুন যে, শত্রুর মুকাবিলায় আপনারা পালিয়ে যাচ্ছেন আল্লাহ্ তেমনটি দেখবেন। আপনারা তো তারই অধীনস্থ । তিনি ব্যতীত আপনাদের কোন আশ্রয়স্থল নেই। সেনাপতি আমর ইব্ন আস মুজাহিদদের সম্মুখে পায়চারি করছিলেন আর বলছিলেন, ' “হে মুসলিমগণ! দৃষ্টি অবনত রাখুন। সওয়ারীতে দৃঢ়ভাবে বসুন। তীর ও বর্শা প্রস্তুত করে ওদের দিকে তাক করে রাখুন। ওরা আপনাদের ওপর হামলা করলে আপনারা ওদেরকে অবকাশ দিবেন। ওরা যখন আপনাদের বর্শার নাগালে পৌঁছে যাবে তখন ওদের উপর ঝাঁপিয়ে পড়বেন সিংহের ন্যায় । সেই মহান সত্তার কসম! যিনি সত্যবাদিতা পছন্দ করেন এবং সত্যবাদিতার পুরক্কার দেন। যিনি মিথ্যাবাদিতাকে ধ্বংস করেন এবং উত্তম কর্মের বিনিময়ে উত্তম প্রতিদান দান করেন। আমি শুনেছি মুসলিমগণ এই অঞ্চল জয় করবে শীঘ্রই প্রতিটি কাফিরকে তারা পরাস্ত করবে এবং প্রতিটি দালান-কোঠা দখল করবে । সুতরাং শক্রসেনাদের .এই সমাবেশ ও সংখ্যাধিক্যে যেন আপনারা ভয় না পান। কারণ আপনারা যদি খালিস নিয়তে ওদের উপর সজোরে হামলা করেন তাহুলে ওরা ডাহুকের ছানার ন্যায় পালিয়ে প্রাণ বাচাবে। এরপর কথা বললেন আবূ সুফিয়ান ৷ তিনি সুন্দর সুন্দর কথা বলেছেন এবং দীর্ঘ বক্তৃতার মাধ্যমে মুসলমানদেরকে উৎসাহিত করেছেন। সেনাসদস্যদের মুখোমুখি হয়ে তিনি বললেন, হে ইসলাম. অনুসারী ব্যক্তিবর্গ: আপনারা যা দেখছেন তাতো উপস্থিত রয়েছেই। এই যে, রাসূলুল্লাহ্ ৪২ এবং জান্নাত আপনাদের সম্মুখেই । শয়তান ও জাহান্নাম রয়েছে আপনাদের পেছনে । তিনি মহিলাদেরকেও উৎসাহিত করলেন । তাদেরকে বললেন যে, কাউকে যুদ্ধের বাগান ানিগানিতে রাজ চানাগার দাগগাদী নার পালিন বারন যতক্ষণ না সে যুদ্ধ ময়দানে ফেরত না যায়। াাক্রারত কী নানি র রর নর আবু উবায়দা (রা) থাকবেন সকলের পেছনে । পলায়নকারীদের তিনি ফেরত পাঠাবেন । খালিদ (রা) অশ্বারোহী বাহিনীকে দু'ভাগে বিভক্ত করলেন। এক ভাগ নিয়োজিত করলেন ভান পারব বাহিনীর পেছনে আর অপর ভাগ থাকল বাম পার্খ্ব বাহিনীর পেছনে । যাতে মানুষ পালিয়ে যেতে না পারে। আর অশ্বারোহী যেন সাধারণ বাহিনীর পেছনে থেকে তাদেরকে সাহায্য করতে পারে। তার সাথীগণ যুদ্ধ পরিকল্পনায় তাকে সমর্থন দিয়ে বললেন, আল্লাহ্ আপনাকে যেমন বুঝিয়ে দেন আপনি তেমন করে চালিয়ে যান। ক্রুশ চিহ্ন উর্ধ্বে তুলে রোমানগণ অগ্রসর হলো । তারা বজ্রনিনাদের ন্যায় শব্দ ও চিৎকার করছিল । ধর্মযাজক ও পঞ্তিতগণ তাদের যুদ্ধের জন্যে উৎসাহিত করছিল। সৈন্য সংখ্যা ও যুদ্ধ প্রস্তুতিতে তারা এত উন্নত ছিল যে, তা ইতিপূর্বে কখনো দেখা যায়নি । মহান আল্লাহই সাহায্যকারী এবং তার উপরই নির্ভরতা । ইয়ারমুক যুদ্ধে যারা ছিলেন তাঁদের একজন হযরত যুবায়র ইবৃন “আওয়াম (রা)। সেখানে উপস্থিত সকল সাহাবীর মধ্যে তিনি ছিলেন সর্বোত্তম তিনি দক্ষ অশ্বারোহী ও সাহসী যোদ্ধা ছিলেন। সেদিন কতক মুসলিম নেতা তার নিকট একত্রিত হয়ে তাকে বলল, “আপনি শক্রর উপর হামলা চালাচ্ছেন না কেন? তাহলে আমরা আপনার সাথে একযোগে ওদের উপর হামলা ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।