Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭৯ নির্মাণের কাজে নকশা সম্বলিত পাথর ব্যবহার করা হয়েছিল । স্তন্ুগুলো ছিল সীসা মিশ্রিত পাথরের, দ্বার দেওয়া হয়েছিল টীক কাঠের । মসজিদটির দৈর্ঘ ছিল একশ ষাট হাত আর প্রস্থ ছিল একশ পঞ্ঝাশ হাত। ছয়টি দরজা রাখা হয়েছিল । উমর ইবনুল খাত্তাব (রা)-এর যুগেও অনুরূপ ছিল । পুনর্নিম্ণ শুরু হয়েছিল রবিউল আউয়াল মাসে। এ বছরে হযরত উসমান (রা) লোকজনকে নিয়ে হজ্জ পালন করেন। মিনায় তার জন্যে একটি বিরাট তাবু প্রস্তুত করা হয়েছিল৷ আর এটিই প্রথম তীবু যা উসমান (রা)-এর জন্যে মিনায় প্রস্তুত করা হয়েছিল। এঁ বছর উসমান (রো) পূর্ণ নামায আদায় করেন কিন্তু একাধিক সাহাবী হযরত উসমান (রা)-এর একাজকে পছন্দ করেন নাই। যেমন হযরত আলী (রা), হযরত আবদুর রহমান ইব্ন আউফ (রা), হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা)। হযরত আবদুল্লাহ ইবৃন মাসউদ (রো) বলেন, চার রাকাতের পরিবর্তে যদি কবুল হওয়া দু'রাকাত আমার জন্যে হতো (কতই না ভাল হতো)। হযরত উসমান (রা) যা করেছেন তা নিয়ে তার সাথে আবদুর রহমান ইব্ন আউফ (রো)ও বিতর্ক করেছেন। ইব্‌ন জারীর (রে) বর্ণনা করেন, তিনি তাকে বলেছিলেন তুমিতো পবিত্র মক্কায় বাড়ি-ঘর করে নিলে । উত্তরে তিনি বললেন, তোমারতো পবিত্র মদীনায় পরিবার রয়েছে । আর মদীনার যেখানে তোমার পরিবার রয়েছে সেখানে তুমিও বসবাস করছ। হযরত আবদুর রহমান (রা) বললেন, তায়েফে আমার সম্পদ রয়েছে । ফেরত যাওয়ার পর আমি এটার খোজ-খবর নিতে ইচ্ছে করেছি। উত্তরে উসমান (রা) বলেন, তোমার এবং তায়েফের মধ্যে দূরত্‌ হলো তিন দিনের রাস্তা । তিনি তখন বললেন, ইয়ামানের একটি দল বলেছিলেন ঃ মুকীম ব্যক্তির নামায দু'রাকাত। কাজেই, তারা অনেক সময় আমাকে দু'রাকাত নামায আদায় করতে দেখত । আর এটাই তারা দলীল হিসেবে গ্রহণ করত । তখন তিনি তাকে বললেন, রাসূলুল্লাহ্‌ গং -এর উপর ওহী নাধিল হতো, এ সময় ইসলামে দীক্ষিত লোকজনের সংখ্যা ছিল কম। রাসূলুল্লাহ্‌ হত এখানে দু'রাকাত নামায আদায় করতেন এবং হযরত আবূ বকর সিদ্দীক (রা)ও এখানে _ (মিনায়) দু'রাকাত নামায আদায় করতেন। অনুরূপভাবে হযরত উমর ইবনুল খাত্তাব (রা)ও দু'রাকাত নামায পড়তেন। আর তুমিও তোমার খিলাফতের প্রথম দিকে দু'রাকাত সালাত আদায় করেছ। বর্ণনাকারী বলেন, একথার প্রতি উত্তরে হযরত উসমান (রা) মৌন রইলেন। তারপর বললেন, এটা আমার নিজস্ব মতামত । ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।