0011191115 ২৮ হিজরীর প্রারন্ত সাইপ্রাসের বিজয় আল্লামা আলওয়াকিদী রে)-এর অনুকরণে ইব্ন জারীর রে) এ বছরেই সাইপ্রাসের বিজয়ের কথা উল্লেখ করেছেন। সাইপ্রাস সিরিয়ার পরিশ্চমাঞ্চলের একটি স্বতন্ত্র সামুদ্রিক দ্বীপ । দামেশকের সংলগ্র উপকূলীয় অঞ্চলের দিকে তার একটি লম্বা লেজ অবস্থিত। আর পশ্চিমাঞ্চলের দিকেই তার চওড়া ভাগ | তাতে রয়েছে বহু ফল-ফলাদি ও খনি । এটা একটি সুন্দর শহর । এ শহরের বিজয় হয়েছিল মুয়াবীয়া ইবৃন আবু সুফিয়ান (রা)-এর হাতে । মুসলমানদের একটি বিরাট সেনাবাহিনী এ শহরে আগমন করেন । তাদের মধ্যে ছিলেন উবাদা ইব্ন আস-সামিত, তার স্ত্রী উম্মে হারাম বিন্ত মিলহান। তার ঘটনা পূর্বে উন্লেখ করা লাগলেন। তিনি বলেন, হে আল্লাহ্র রাসূল ! আপনি কেন হাসছেন? রাসূলুল্লাহ্ পরশ বলেন, “আমার উম্মতের মধ্য হতে কিছু সংখ্যক লোককে আমার সামনে পেশ করা হলো যারা সিংহাসনে উপবিষ্ট বাদশাহদের ন্যায় এ সাগরে জাহাজের মধ্যে উপবিষ্ট রয়েছে । তখন তিনি বললেন, “হে আল্লাহ্র রাসূল সুপ ! আপনি মহান আল্লাহ্র কাছে দু'আ করুন যেন তিনি ' আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। রাসূলুল্লাহ্ ্রস্্ং বলেন, “আপনি তাদের মধ্যে একজন ।” তারপর রাসূলুল্লাহ্ প্র ঘুমিয়ে পড়লেন ও পরে জাগ্রত হলেন। এবারও তিনি হাসছিলেন এবং পূর্বের ন্যায় উক্তি করলেন। উম্মে হারাম বলেন, “হে আল্লাহ্র রাসূল ! আপনি আমার জন্যে দু'আ করুন, আল্লাহ্র যেন তাদের মধ্যে আমাকে অন্তর্ভৃস্ত করেন । রাসূলুল্লাহ্ গং ইরশাদ করেন, “আপনি তাদের প্রথম সারির মধ্যে গণ্য হবেন। এরপর তিনি এ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং সেখানে মৃত্যুমুখে পতিত হন । তারপর কুসতানতানীয়ার যুদ্ধ সংঘটিত হয় যা পরে উল্লেখ করা হবে। বস্তুত আমীর মুয়াবীয়া (রা) সমুদ্র অভিযানে বের হলেন। কিছু সংখ্যক জাহাজ নিয়ে তিনি প্রসিদ্ধ সাইপ্রাস দ্বীপের প্রতি অভিযান শুরু করেন। তার সাথে ছিল মুসলমানদের এক বিরাট বাহিনী । এ অভিযান হযরত উসমান ইব্ন আফফান (রো)-এর অনুমতিক্রমে সংঘটিত হয়েছিল । প্রথমত আমীর মুয়াবীয়া (রা) খলীফার কাছে এ ব্যাপারে অনুমতি চেয়েছিলেন । পূর্বে তিনি হযরত উমর ইব্ন খাত্তাব রো)-এর কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু হযরত উমর (রা) মুসলমানদেরকে এ বিরাট সেনাবাহিনীর বিরুদ্ধে এ পর্যায়ে হামলা করতে নিষেধ করেন। কেননা, অবস্থা প্রতিকূল বিধায় তাদের সকলের ধ্বংস হয়ে যাওয়ার আশংক ছিল । হযরত উসমান (রা) খলীফা হওয়ার পর এ ব্যাপারে আমীর মুয়াবীয়া (রা) খলীফাকে বারবার অনুরোধ করার পর তিনি তাতে সম্মাত দিলেন। তাই তিনি নৌযানে আরোহণ করে তথায় পৌঁছলেন। অন্য দিক দিয়ে আবদুল্লাহ ইব্ন সাদ ইবন আবু সারহ রে) কিছু সংখ্যক সৈন্য নিয়ে তার সাথে মিলিত হন। উভয় সেনাবাহিনী দ্বীপের বাসিন্দাদের মোকাবিলা করেন। তারা একটি বিরাট শক্র সৈন্যদলকে হত্যা করেন এবং বহু লোককে বন্দী করেন ও পর্যাপ্ত পরিমাণ উৎকৃষ্ট গনীমত অর্জন করেন। যখন কয়েদীদেরকে নিয়ে আসা হলো তখন আবূ দারদা (রা) ক্রন্দন করছিলেন, তাকে জুবাইর ইব্ন নুফাইর (রা) বলেন, হে আবু দারদা (রা)! তুমি ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।