Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ২৭৬ আল-বিদায়া ওয়ান নিহায়া বারবারের রাজা জারজীরের ঘটনা যখন দশ হাজার মুসলমান সৈন্য আফ্রিকা অভিমুখে রওয়ানা হলেন। তাদের আমীর ছিলেন আবদুল্লাহ ইবৃন সাদ ইব্‌ন আবু সারহ (র)। আর এঁ সেনাবাহিনীতে ছিলেন আবদুল্লাহ্‌ ইবৃন উমর (রা) ও আবদুল্লাহ ইব্‌ন আয-যুবাইর রো)। তখন বারবারের রাজা জারজীর এক লক্ষ বিশ হাজার সৈন্য । কেউ কেউ বলেন, দু'লক্ষ সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে অগ্রসর হন। দুই সৈন্যদল যখন মুখোমুখি হন তখন রাজা তার সৈন্যদের নির্দেশ দিলেন এবং সৈন্যরা মুসলমানদেরকে বৃত্তের ন্যায় ঘেরাও করে ফেলল । মুসলমানরা এমন এক অবস্থার শিকার হলেন যার থেকে অধিক খারাপ এবং অধিক ভয়াবহ কল্পনা করা যায় না। আবদুল্লাহ ইবৃন আয-যুবাইর (রা) বলেন, “এ ভয়াবহ অবস্থায় আমি সৈন্যদের পেছন থেকে রাজা জারজীরের দিকে লক্ষ্য করলাম । সে একটি ঘোড়ার উপরে চর়্ে আছে এবং দু'টি দাসী ময়ূরের পাখা দিয়ে তাকে ছায়া দিয়ে রেখেছে। আমি আবদুল্লাহ ইব্‌ন সাদ ইবৃন আবূ সারহ (র)-এর নিকটে গেলাম এবং আমার সাথে একজন লোক প্রেরণের জন্যে প্রার্থনা করলাম. যে লোক আমার পেছন দিক দিয়ে পাহারা-দৈবে। আমি রাজার দিকে অগ্রসর হলাম । আমার সাথে কয়েকজন বাহাদুর ব্যক্তি তৈরি হয়ে আসলেন এবং আমার পেছন দিকে পাহারা দিতে লাগলেন । আমি আরো সম্মুখে অ্্থসর হলাম এবং রাজার দিকে যতগুলো লাইন ছিল তা খণ্ডন করে রাজার কাছে পৌঁছতে চেষ্টা করলাম । তারা ধারণা করল, আমি হয়ত কোন একটি পত্র নিয়ে রাজার দিকে অগ্রসর হচ্ছি। যখন আমি একেবারে তার নিকটবর্তী হলাম তখন তিনি আমার তরফ থেকে কিছু খারাপ আচ করলেন এবং তার ঘোড়াটি নিয়ে অতি দ্রুত পলায়ন করতে চেষ্টা করলেন । আমি একেবারে তার সামনে এসে পড়লাম এবং তীর প্রতি বর্শা দিয়ে আঘাত করলাম ও পরে তলোয়ার দিয়ে তার উপরে সজোরে আঘাত করলাম এবং তার মাথাটা ধরে ফেললাম ৷ আর তার মাথাটা বর্শার মাথায় রেখে দিলাম ও জোরে তাক্বীর বললাম । বারবার রাজার এরূপ শোচনীয় অবস্থা দেখে তার সাথীরা ছত্রভঙ্গ হয়ে গেল এবং তারা বিড়ালের ন্যায় পলায়ন করতে লাগল । মুসলমানগণ তাদের পিছু ধাওয়া করলেন, কিছু সংখ্যক লোককে হত্যা করলেন । আবার কিছু সংখ্যককে বন্দী করলেন। তারা প্রচুর গ্রনীমতের ধন-সম্পদ অর্জন করলেন ও বিরাট একটি দলকে শেষের দিকে বন্দী করলেন। এ যুদ্ধটি যে শহরে সংঘটিত হয়েছিল তার নাম সাবীতালা যার দূরত্ হলো কাইরওয়ান থেকে দু"দিনের রাস্তা । এটা ছিল সর্বপ্রথম ঘটনা যেখানে আবদুল্লাহ ইব্ন যুবাইর (রো) বীরত্বের জন্যে প্রসিদ্ধি লাভ করেছিলেন । ৃ আল্লামা আল-ওয়াকিদী (র) বলেন, “এ বছরেই হযরত উসমান ইব্‌ন আবুল “আস (রা)-এর হাতে ইসতিখার দ্বিতীয়বারের মত বিজয় হয়। এ বছরেই আমীরে মুয়াবীয়া (রা) কুনসারীনে যুদ্ধ করেন | আর এ বছরেই হযরত উসমান ইবৃন আফ্ফান (রা) লোকজনকে নিয়ে হজ্জবত পালন করেন । ইবৃন জারীর রে) বলেন, কেউ কেউ বলেন যে, এ বছরেই আমীব্র মুয়াবীয়া রো) সাইপ্রাসে যুদ্ধ করেন! আল্লামা ওয়াকিদী (র) আরো বলেন, এ ঘটনাটি ঘটেছিল ২৮ হিজরীতে । অন্যদিকে আবূ মা*শার (র) বলেন, ৩৩ হিজরীতে আমীর মুয়াবীয়া (রা) এ যুদ্ধ করেন। মহান আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত। ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।