Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ২৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া সেনাবাহিনী একব্রিত হলো তখন তারা রোমানদের শহরের উপর. অভিযান জোরদার করল। তারা প্রচুর গনীমত অর্জন করল । অনেক লোককে বন্দী করল এবং বহু দুর্গ জয় করল। আল্লামা ওয়াকিদী (র) ধারণা করেন যে, সালমান ইব্‌ন রাবীয়াহ-এর মাধ্যমে সিরিয়াবাসীদেরকে হযরত উসমান (রো)-এর পত্রের আলোকে যিনি সাহায্য করেন, তিনি হলেন সাঈদ ইবনুল “আস (রা)। তারপর সাঈদ ইবনুল “আস (রা) সালমান ইব্‌ন রাবীয়াহ (রো)-কে ছয়হাজার অশ্বারোহী সৈন্যসহ প্রেরণ করেন। তিনি যখন হাবীব.ইবৃন মাসলামার কাছে পৌঁছেন, তখন .দেখা গেল ইতিমধ্যে আশি হাজার রোমান ও তুকীঁ সৈন্যসহ আল-মুরীয়ান আর-রুমী তথায় পৌঁছে গেছে। হাবীব ইব্‌ন মাসলামা (রা) ছিলেন অত্যন্ত সাহসী, দুর্জয় ও দুরধর্য। তিনি রোমান সৈন্যদের কাছে রাতের বেলায় গমন করার ইচ্ছে পোষণ করেন। তিনি আমীরদেরকে একথা বললেন এবং তীর স্ত্রী তাকে এ কথা বলতে শুনলেন । তখন তিনি তাকে বললেন, “আপনার সাথে আমার নির্ধারিত সময় কোথায় ? অর্থাৎ আগামীকাল আপনার সাথে আমি কোথায় একত্রিত হতে পারব ? তখন তিনি স্বীয় স্ত্রীকে বললেন, “তোমার সাথে আমার সাক্ষাৎ করার নির্ধারিত স্থান হলো আল-মুরীয়ানদের তাবু অথবা জান্নাত ।" তারপর তার সাথে একজন মুসলিম সৈনিককে সাথে করে এ রাতে তিনি তাদের দিকে ধাবিত হলেন । যে ব্যক্তিই তার দিকে এগিয়ে আসল তাকেই তিনি হত্যা করলেন। আর তীর স্ত্রী তার পূর্বেই আল-মুরীয়ানদের তীবুতে পৌঁছলেন তিনিই ছিলেন আরবদের মধ্যে সর্বপ্রথম মহিলা যার জন্যে বিরাট তবু স্থাপন করা হয়েছিল। এরপর হাবীব ইব্‌ন মাসলাম (র) ইনতিকাল করেন । আদ-দুহাক ইব্‌ন কাইস আলফিহরী (র) হাবীব ইব্‌ন মাসলামাহ রে)-এর স্থলাভিষিক্ত হন এবং তার স্ত্রীর অভিভাবক হন । মহিলাটি ছিল তার উম্মে ওলাদ বা তার সন্তানের মাতা । আল্লামা ইব্ন জারীর (র) বলেন, এ বছর কে লোকজনকে নিয়ে হজ্জ পালন করেছেন তার মধ্যে মতবিরোধ রয়েছে । আল্লামা আল-ওয়াকিদী (র) ও আবূ মা'শার (র) বলেন, “হযরত উসমান (রা)-এর নির্দেশে আবদুর রহমান ইবৃন আউফ (রা) লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন। অন্যরা বলেন, উসমান উবৃন আফ্ফান (রা) লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন। প্রথম অভিমতটিই অধিক প্রসিদ্ধ । কেননা, উসমান (রা) এ বছর হজ্জ করতে সক্ষম হন নাই। কারণ, অন্যান্য লোকের ন্যায় এ বছরে তিনিও নাকের রক্তক্ষরণ রোগে আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যুমুখে পতিত হওয়ার উপক্রম হয়েছিল। তাই, এ বছরটিকে -৪.০১|। ২... নাকের রক্তক্ষরণ রোগের বছর বলা হয়ে থাকে। রাই-এর বাসিন্দাগণ হুযাইফা ইব্‌ন আল-ইয়ামান (রা)-এর সাথে সন্ধি করার পর সন্ধি ভঙ্গ করে। তাই এ বছরেই হযরত আবু মুসা আল-আশয়ারী (রা) রাই পুনরায় জয় করেন। আর এ বছরেই সুরাকাহ ইব্ন মালিক ইব্ন জা*শাম আল-মাদলাজী (রা) ইনতিকাল করেন। তীর কুনিয়াত আবু সুফিয়ান । তিনি কাদীদের বাসিন্দা। পবিত্র মক্কা থেকে মদীনা তয়্যিবাতে হিজরতের সময় রাসূলুল্লাহ্‌ রঃ, আবূ বকর সিদ্দীক (রা), আমির ইব্‌ন ফুহাইরা (রা) ও আবদুল্লাহ ইবন আরীকাত আদ-দিলী (রা) যখন সাওর নামক গুহা হতে বের হয়ে মদীনার উদ্দেশ্যে রওয়ানা হলেন তখন তাদেরকে পবিত্র মক্কাবাসীদের কাছে ফিরিয়ে আনার জন্যে তিনি ইচ্ছে পোষণ করেন। কেননা মক্কাবাসী রাসূলুল্লাহ্‌ প্রঃ ও আবূ বকর সিদ্দীক (রা) ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।