0011191115 ২৭০ আল-বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসবিদগণ বলেন, “যিয়াদ ইবৃন লাবীদ আল- যিয়াদী যখনই উবাইদুল্লাহ ইব্ন উমর (রা)-কে দেখতেন তখনই নিম্নবর্ণিত কবিতাগুলো পাঠ করতেন £ হে উবাইদুল্লাহ! সাবধান, তোমার পলায়নের জায়গা নেই। ইবন আরওয়া থেকে বাচার কোন জায়গা নেই, কোন প্রতিরক্ষাও নেই। আল্লাহ্র শপথ! তুমি একটি হারাম রক্তের শিকার হয়েছ এবং হরমুযানকে হত্যা করার কারণে তুমি একটি বিপদের আশংকায় রয়েছ। কোন কারণ ছাড়া এবং কোন বক্তার উক্তি ও সাক্ষ্য ছাড়া তোমরা হরমুযানকে উমর (রা)-এর হত্যা সম্বন্ধে দোষারোপ করছ। নির্বোধ লোক বলে থাকে, “বিপদ-আপদ অপরিসীম তাই আমি তাকে অভিযুক্ত করছি। সে হত্যার হুকুম দিয়েছে অথবা সে ইংগিত করেছে (এরূপ কোন প্রমাণ নেই) ত্ভিযুক্ত ব্যক্তির হাতিয়ার তার ঘরের ভিতরেই ছিল যেটাকে সে নাড়াচাড়া করত । মনে রাখতে হবে যে, টিল মারলে পাটকেল খেতে হয় ।” বর্ণনাকারী বলেন, উবাইদুল্লাহ ইব্ন উমর (রা) যিয়াদের এ কবিতার কথা হযরত উসমান (রো)-এর কাছে অভিযোগ হিসেবে পেশ করেন। হযরত উসমান (রা) যিয়াদ ইব্ন লাবীদকে ডেকে পাঠান, তখন যিয়াদ আরো ক্ষিপ্র হয়ে হযরত উসমান (রা) সম্বন্ধে কবিতা পাঠ করেন ও বলেন, আবৃ আমর উবাইদুল্সাহ বন্ধকী বস্তু সদৃশ । আল-হরমুযানের হত্যার ব্যাপারে কোন সন্দেহ নেই। আপনি কি ক্ষমা করে দিচ্ছেন? যদি আপনি ন্যায় বিচার বহির্ভূত ক্ষমা করে দেন তাহলে যেখানে দুইহাত জনসমক্ষে সাক্ষ্য দিয়ে অবসর গ্রহণ করেছে সেখানে আমার করণীয় কি? বর্ণনাকারী বলেন, হযরত উসমান (রা) তাকে এরূপ আচরণ থেকে নিষেধ করলেন ও তিরস্কার করলেন । এরপর সে যা বলেছিল তা থেকে মৌনতা অবলম্বন করল । তারপর হযরত উসমান ইব্ন আফ্ফান (রা) বিভিন্ন শহরের শাসক, সেনাপতি, সালাতের ইমাম এবং বায়তুলমালের তন্বাবধায়কদেরকে পত্র লিখেন যাতে তারা তাদের অধীনস্থদেরকে সৎকর্মের নির্দেশ দেন এবং অসৎকার্ধে বাধা দেন। তাদেরকে আল্লাহ ও আল্লাহ্র রাসূল বাঃ -এর আনুগত্যের প্রতি উৎসাহিত করেন, তাদেরকে অনুসরণীয় আমল পরিগ্রহণ ও বিদয়াত পরিহারের জন্যে উদ্বুদ্ধ করেন। ইব্ন জারীর (র) বলেন, এ বছরেই হযরত উসমান (রা) আল-মুগীরা ইব্ন শু“বাহ (রা)-কে কুফা হতে অব্যাহতি প্রদান করেন এবং সা'দ ইব্ন আবু ওয়াক্কাস (রা)-কে কৃফায় শাসক নিযুক্ত করেন । তিনি ছিলেন প্রথম শাসক যাকে স্খোনে নিযুক্ত করা হয়েছিল। হযরত উমর (রা) বলেছিলেন, “যদি সা'দ (ব্রা)-কে আমীর রাখা যায় তাহলে বেশ ভাল কথা, অন্যথায় তোমাদের মধ্য হতে তার পরিবর্তে যে আমীর হবে সে যেন তাঁর থেকে রাষ্ট্রপরিচালনায় সাহায্য সহায়তা গ্রহণ করে। কেননা, আমি তার অপারগতা কিংবা তার দুর্নীতির জন্যে তাকে বরখাস্ত করিনি। তারপর উসমান (রা) এক বছর এবং আরো কিছু দিনের জন্যে সা'দ (রা)-কে আমীর নিযুক্ত করেন। তারপর ইব্ন জারীর (র) সাঈফ ও মুজালিদের মারফতে ইমাম শ্া'বী হতে অনুরূপ বর্ণনা করেন। আল্লামা ওয়াকিদী রে) .....আসলাম (র) হতে বর্ণনা করেন যে, হযরত উমর (রা) ওসীয়ত করেছিলেন যে, তার শাসকদেরকে যেন কমপক্ষে এক বছর যাবত যার খার স্থানে বলবৎ রাখা হয়। তাই উসমান (রা) আমীর নিযুক্ত হওয়ার পর মুগীরা ইব্ন শু“বাহ্ (রা)-কে কৃফার ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।