Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭ লাগল । যুদ্ধ তীব্রতা পেল এবং প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে গেল। একদল দুঃসাহসী বীর যোদ্ধা সহকারে হযরত খালিদ সারির সম্মুখে অবস্থান নিলেন। উভয় পক্ষের বীর যোদ্ধাগণ পরস্পর হামলা ও আক্রমণ চালাচ্ছিল। তিনি দীড়িয়ে-দীড়িয়ে তা পর্যবেক্ষণ করছিলেন এবং তার পক্ষের প্রত্যেক সেনা ইউনিটকে গুরুতৃপূর্ণ দিক নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে যুদ্ধের যথোচিত পরিকল্পনা গ্রহণ করছিলেন। ইসহাক ইব্‌ন বাশীর সাঈদ ইব্‌ন আবদুল আযীয সূত্রে এবং তিনি দামেশকের প্রাচীন শায়খদের থেকে বর্ণনা করেছেন। তারা বলেছেন, এরপর রোমান সেনাপতি মাহান যুদ্ধের ময়দানে বেরিয়ে এল। এদিক থেকে বের হলেন সেনাপতি আবূ উবায়দাহ তিনি মুসলিম বাহিনীর ডান বাহুর সেনাপতি নিযুক্ত করেছিলেন মু'আয ইব্‌ন জাবাল (রা)-কে। বাম বাহুর সেনাপতি কুবাব ইব্‌ন আশীম কিনানী । পদাতিক ডিভিশনের সেনাধ্যক্ষ হাশিম ইব্‌ন উতবা -ইব্ন আবী ওয়ান্কাস এবং অশ্বারোহী বাহিনীর অধিনায়ক ছিলেন খালিদ ইব্‌ন ওয়ালীদ। সৈন্যগণ নিজ নিজ পতাকা অনুসরণ করে যুদ্ধে নেমে পড়ল । আবু উবায়দাহ্‌ (রা) মুসলমানদের নিকট যাচ্ছিলেন আর তাদেরকে ডেকে বলছিলেন, হে আল্লাহ্‌র বান্দাগণ ! আপনারা আল্লাহকে সাহায্য করুন, তিনি আপনাদেরকে সাহায্য করবেন এবং আপনাদেরকে অবিচল রাখবেন । হে মুসলিম সম্প্রদায় ! ধৈর্য অবলম্বন করুন৷ ধৈর্য হলো কুফরী থেকে মুক্তির পথ। প্রতিপালকের সন্তুষ্টি লাভের উপায় এবং লজ্জা ও অপমান দূরীকরণের মাধ্যম । আপনারা নিজ নিজ সারিতে স্থির থাকুন । শক্রর দিকে পা বাড়াবেন না। নিজেরা যুদ্ধের সূচনা করবেন না। তীরগুলো সাজিয়ে প্রস্তুত থাকুন। ঢাল দিয়ে নিজেদেরকে আড়াল করে রাখুন। নীরবতা অবলম্বন করুন। অবশ্য আল্লাহর যিক্র তো করবেনই। মু'আয ইবৃন জাবাল (রা) বেরিয়ে এলেন। তিনি উপদেশ দিয়ে বলছিলেন, হে কুরআন পন্থিগণ! আল্লাহ্‌র কিতাবের হিফাজতকারিগণ, হিদায়াত ও সত্যের সাহায্যকারিগণ, শুধু কামনা ও আকাঙ্ক্ষা দ্বারা জান্নাত ও রহমত পাওয়া যায় না, সত্যবাদী ও সত্যায়নকারী ব্যতীত অন্য কাউকে আল্লাহ্‌ তা'আলা মাগরিফরাত ও তার বিস্তৃত রহমত দান করেন না। আপনারা কি চীনা গা রাস নারাা সসান 14748 ডি, 945৮, চে পচ 44515 ৩৫১ ০ সে ১৭৩ লিও ৩১৪৯৭ এত ৩০৪৬৯ ০৯ ০৮ - ১৯৯-০৪]| টিরালরযরনকরিরল্রঃর রানার যে, তিনি তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ দান করবেনই, যেমন তিনি প্রতিনিধিত্‌ দান করেছিলেন তাদের পূর্ববতীদেরকে এবং তিনি অবশ্যই তাদের জন্যে সুদৃঢ় করবেন তাদের দীনকে যা তিনি তাদের জন্যে মনোনীত করেছেন। এবং তাদের ভয়-ভীতির পরিবর্তে তাদেরকে অবশ্যই নিরাপত্তা দান করবেন। তারা আমার ইবাদত করবে আমার কোন শরীক করবে না। অতঃপর যারা অকৃতজ্ঞ হবে তারা তো সত্যত্যাগী। (সূরা- ২৪, নূর ৪ ৫৫) ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।