0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬৯ উপরোক্ত তথ্যটি আল-আকদের লিখক ও অন্যরাও উল্লেখ করেন। কিন্তু এ তথ্যের কোন সন্তোষজনক সূত্র আমি পাইনি। মহান আল্লাহ্ অধিক পরিজ্ঞাত । ইমাম আশ-শাবী রে) বলেন, %_* 55 4৮4 ১০ অর্থাৎ হযরত উমর (রা) সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে বায়তুল মাল হতে মাসিক একশ দিরহাম প্রদান করতেন। রামাদান মাসে প্রত্যেক মুসলমানের ইফতারের জন্যে বায়তুল মাল হতে প্রতিরাতে এক দিরহাম এবং উম্মুল মু'মিনীনগণের জন্যে দুই দিরহাম প্রদান করতেন। হযরত উসমান (রো) খলীফা নিযুক্ত হবার পর তা বলবৎ রাখেন ও কিছু বেশিও প্রদান করেন। মসজিদে ইবাদাত গুযার, ই*তিকাফকারী, মুসাফির, ফকীর ও মিসকীনগণের মসজিদে খাবারের ব্যবস্থা করেন। রাসূলুল্লাহ্ খুতবা প্রদানের সময় মিম্বরের যে সিঁড়িতে দীড়াতেন হযরত আবূ বকর সিদ্দিকী রো) যখন খুতবা দিতেন তখন তিনি তার নিচের সিঁড়িতে দাড়াতেন। যখন হযরত উমর (রা) খলীফা হলেন তখন আবূ বকর সিদ্দীক (রো)-এর সিঁড়ির নিচের সিঁড়িতে দাড়াতেন। যখন উসমান রো) খলীফা হলেন তখন তিনি বললেন, “এভাবে দিন দিন বাড়তেই থাকবে, তাই রাসূলুল্লাহর মিম্বরের যে সিঁড়িতে দীড়াতেন তিনিও সে সিঁড়িতেই দীড়ালেন। তিনি জুমার দিন রাসূলুল্লাহ্ গরু -এর মিম্বরে উপবিষ্ট অবস্থায় রাসূলুল্লাহ্ প্রঃ -এর সামনে মুয়াযযিন যে আযান দিতেন তার আগে বর্তমানে প্রচলিত প্রথম আযানের প্রচলন করেন। . হযরত উসমান (রা)-এর খিলাফতের প্রথম মামলাটি হলো উবাইদুল্লাহ ইব্ন উমর (রা)-এর মামলা । যে মামলার রায়-দিলেন খোদ আমীরুল মু'মিনীন হযরত উসমান (রা)। হযরত উমর রো)-এর আহত হবার পরদিন সকালে উবাইদুল্লাহ ইব্ন উমর (রা), উমর (রো)-এর হত্যাকারী আবূ লুলুর কন্যার কাছে গমন করেন এবং তাকে হত্যা করেন। জুফাইনাহ নামক একজন খিস্টানকে তিনি তলোয়ার দিয়ে আঘাত করেন ও এভাবে তাকে হত্যা করেন। তাসতুরের শাসক আল-হুরমুযানকে তিনি আঘাত করেন ও তাকে হত্যা করেন। জভিযোগ করা হয়েছে যে, তারা এ দুইজন উমর (রা)-কে হত্যার ব্যাপারে আবু লুলুকে সাহায্য করেছিল । ইতোমধ্যে উমর (রা) তাকে বন্দী করার হুকুম দিয়েছিলেন। যাতে তার পরে যে খলীফা হবেন তিনি তার বিচার করতে পারেন । যখন হযরত উসমান (রা) খলীফা হলেন এবং ' জনগণের সমস্যা সমাধানে বসলেন, তখন প্রথম মামলাটি ছিল উবাইদুল্লাহ ইবৃন উমর (রা) সম্পর্কে, যেটাতে উসমান (রা)-কে রায় দিতে হবে। আলী (রা) বলেন, “ন্যায় বিচারকে ছেড়ে দেওয়া বিচারের অন্তর্ভুক্ত নয়! তিনি হত্যার নির্দেশ প্রদান করলেন, কিছু সংখ্যক মুহাজির বলেন, নর সপ আর আজকে তাকে হত্যা করা হবে, এটা কেমন দেখায়? আমর ইব্ন “আস (রা) বলেন, হে আমীরুল মু'মিনীন! আপনাকে আল্লাহ্ রাব্বুল আলামীন এটা থেকে পরিত্রাণ দিয়েছেন। এ মামলাটি আপনার যুগে সংঘটিত হয় নাই। কাজেই, আপনি আপনার পক্ষ থেকে এটা ছেড়ে দিতে পারেন । তখন হযরত উসমান (রা) এ তিনটি হত্যাকাণ্ডের খেসারত নিজের ব্যক্তিগত সম্পদ থেকে আদায় করে দেন।' কেননা, তাদের বিষয়গুলোর সিদ্ধান্ত খলীফার উপরই বর্তায় । বায়তুলমাল ব্যতীত তাদের কোন উত্তরাধিকারীই ছিল না। আর খলীফা এ ব্যাপারে যা ভাল মনে করেন তা-ই করতে পারেন । হযরত উসমান (রা) এভাবে উবাইদুল্লাহ ইব্ন উমর (রো)-কে দায়মুক্ত করে দিলেন। ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।