0011191115 ২৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া আল্লামা সাইফ ইব্ন উমর (র) বর্ণনা করেন যে, যখন মজলিসে শূরার সদস্যগণ হযরত উসমান (রা)-এর হাতে বাইয়াত গ্রহণ করেন তখন তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন। তিনি বের হয়ে আসেন ও রাসূলুল্লাহ্ গ্্রই-এর মিম্বরে উপবিষ্ট হন। তিনি জনগণকে সম্বোধন করেন। তারপর তিনি মহান আল্লাহর প্রশংসা করেন এবং রাসূলের প্রতি দরূদ পেশ করেন। আর বলেন, “হে মানবমণ্লী ! তোমারা দুর্গের ঘরে বাস করছ এবং নিজেদের আয়ুর বাকি অংশে বসবাস করছ। কাজেই সম্ভাব্য কল্যাণসহ তোমরা তোমাদের মৃত্যুর দিকে ধাবিত হও। তোমরা সকাল ও সন্ধ্যায় নিজেদের জীবন অতিবাহিত করে আসছ। সাবধান! এ দুনিয়া ধোকা ও প্রতারণার সাথে ] . কাজেই পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্থক যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ্ পাক সম্পর্কে প্রবঞ্চিত' না করে। যারা চলে গেছেন তাদেরকে দেখে উপদেশ গ্রহণ কর। তারপর চেষ্টা করবে, উদাসীন হবে না। কেননা, তিনি (আল্লাহ্ তা“আলা) তোমাদের সম্পর্কে অসতর্ক নন। দুনিয়ার সন্তানেরা ও বোনেরা আজ কোথায়? যারা এ পৃথিবীকে আবাদ করেছিল, উৎপাদন রুরেছিল এবং বহুকাল যাবত এ দুনিয়া থেকে উপকৃত হয়েছিল, দুনিয়া কি তাদেরকে নিক্ষিপ্ত করেনি ? দুনিয়ার যেখানে আল্লাহ্ তা'আলা তোমাদেরকে রেখেছেন সেখানেই থাক, আখিরাতকে অন্বেষণ কর। নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা দুনিয়ার জন্যে একটি কল্যাণকর উপমা পেশ করেছেন। আল্লাহ্ তাআলা সূরায়ে কাহফের ৪৫ নং আয়াতে ইরশাদ করেন ঃ ০055 49 45৯0৪ ০০০ ০০ 4১০০০ (2১১11 5১৮৯1 09161 ০০9 17১38৯06০15 441 5৫5 0+১115১১5 ০১৬৯ ০০৩ ৯৯১৯ অর্থাৎ, তাদের নিকট পেশ কর উপমা পার্থিব জীবনে; এটা পানির ন্যায় যা আমি বর্ষণ করি আকাশ হতে, যদ্বারা ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্ধত হয়। তারপর এটা বিশুদ্ধ হয়ে এমন চূর্ণ-বিচৃর্ণ হয় যে, বাতাস এটাকে উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ্ সর্ববিষয়ে শক্তিমান । ধনৈশ্বর্য ও সন্তান-সন্ততি পার্থিব জীবনে শোভা এবং স্থায়ী সৎকর্ম তোমার প্রতিপালকের নিকট পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং বঞ্চিত হিসেবেও উৎকৃষ্ট । বর্ণনাকারী বলেন, জনগণ তার হাতে বাইয়াত গ্রহণের জন্যে এগিয়ে আসলেন। আল্লামা ইব্ন কাসীর রে) বলেন, এ খুতবাটি এদিন আসরের নামাযের পরে দেওয়া হয়েছিল কিংবা সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার পূর্বে দেওয়া হয়েছিল। আর আবদুর রহমান ইব্ন আউফ (রা) মিম্বরের মাথায় উপবিষ্ট ছিলেন। এ মতামতটি অধিক গ্রহণীয়। মহান আল্লাহ্ অধিক পরিজ্ঞাত। | কেউ কেউ উল্লেখ করেন যে, উসমান (রো) যখন প্রথম খুতবা দেওয়ার জন্যে দণ্ডায়মান হন, বাকরদদ্ধ হয়ে যান, তিনি বুঝতে পারেন নি যে, তিনি কি বলবেন। এরপর তিনি বলেন, “হে মানবমণ্ডলী! প্রথম প্রথম সাওয়ারীতে চড়া কষ্টকর । আজকের দিনের পর বহুদিন আসবে । যদি আমি বেঁচে থাকি তাহলে তোমাদের কাছে যথোপযুক্ত খুতবা নিয়ে উপস্থিত হব। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।