0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬৭ এ ধরনের অনেক বর্ণনা এসেছে যা প্রতিষ্ঠিত ও বিশুদ্ধরূপে বর্ণিত বর্ণনাসমূহের পরিপন্থী । এসব বর্ণনা মোটেই গ্রহণযোগ্য নয়। এগুলো প্রত্যাখ্যানকৃত বর্ণনা। মহান আল্লাহ্ অধিক পরিজ্ঞাত । বহু রাফিযী ও নির্বোধ কাহিনীকার যাদের মধ্যে শুদ্ধ ও দুর্বল তথ্য এবং সহজ-সরল ও বক্র তথ্যসমূহের মধ্যে পার্থক্য করার ক্ষমতা নেই। তারা সাহাবীদের সম্বন্ধে নানারূপ অসত্য মন্তব্য করে থাকে যা কোন সুস্থ সবল চিত্তের অধিকারীরা করতে পারে না। সীরাত বিশেষজ্ঞগণ হযরত্র উসমান ইব্ন আফ্ফান (রা)-এর হাতে বাইয়াত গ্রহণ করার দিন সম্পর্কে মতবিরোধ করেছেন । আল্লামা ওয়াকিদী (র) তার ওন্তাদগণ হতে বর্ণনা করেন যে, ২৩ হিজরী সনের যুলহাজ্জাহ মাসের সমান্তির একরাত বাকি সোমবার দিন হযরত উসমান ইব্ন আফ্ফান (রা)-এর হাতে বাইয়াত গ্রহণ করা হয় । আর ২৪ হিজরীর মুহররমের পহেলা তারিখ হতে খিলাফতের সূচনা হয়। এ বর্ণনাটি একটি অদ্ভুত বর্ণনা । ইব্ন আবূ মুলাইকার মারফত ইব্ন জারীর (র) হতে আল্লামা ওয়াকিদী এটাও বর্ণনা করেন যে, উমর (রা) শহীদ হবার তিনদিন পর মুহররমের ১০ তারিখ উসমান ইব্ন আফ্ফান (রা)-এর হাতে বাইয়াত গ্রহণ করা হয়। এ বর্ণনাটি পূর্বের বর্ণনাটি হতে আরো বেশি অদ্ভূত । অনুরূপভাবে আল্লামা সাইফ ইব্ন উমর (র) আমির আশ-শা“বী হতে বর্ণনা করেন। তিনি বলেন £ ২৪ হিজরীর মুহররমের তিন তারিখ মজলিসে শুরার সদস্যগণ হযরত উসমান ইব্ন আফ্ফান (রা) সম্বন্ধে একমত্যে পৌঁছেন । এ সময় আসরের সময় হয়েছিল এবং সুহাইব (রা)-এর মুয়াধৃযিন আযান দিলেন। আযান আর ইকাম'তের মধ্যে লোকজন একক্রিত হয় । তখন হযরত উসমান (রো). বেরিয়ে আসেন এবং লোকজন নিয়ে আসরের সালাত আদায় করেন। আল্লামা সাইফ রে), খালীফা, ইব্ন যুফার (র) ও মুজালিদ (র) হতে বর্ণনা করেন । তারা বলেন, ২৩ হিজরীর মুহররমের তিন তারিখ উসমান (রা) খলীফা নিযুক্ত হন। তারপর তিনি ০ লোকজনকে অতিরিক্ত দান করেন। অর্থাৎ জনপ্রতি মাসিক উমর (ো)-এর নির্ধারত ১০০ দিরহাম-এরও বেশি দান করেন। তিনি শহরবাসীকে উপটোৌকন দেন। আর তিনিই প্রথম খলীফা যিনি একাজ করেছেন। আল্লামা ইবৃন কাসীর (র) বলেন, হযরত উসমান (রা)-এর বাইয়াত সম্পর্কে যেসব তথ্য আমাদের হাতে এসেছে এবং বর্ণনা করা হয়েছে তার প্রেক্ষিতে বলা যায় যে, এ বাইয়াতটি ছিল সূর্য ঢলে পড়ার আগে । তবে লোকজন যখন মসজিদে তার হাতে বাইয়াত করেন এরপর তিনি মজলিসে শুরার ঘরে যান। তারপর বাকি লোকের তার হাতে বাইয়াত গ্রহণ করেন। তবে যুহরের পরে বাইয়াত পর্ব শেষ হয়। হযরত সুহাইব (রা) এঁদিন মসজিদে নববীতে যুহরের নামাযের ইমামতি করেন। আর হযরত উসমান (রা) আমীরুল মু'মিনীন হিসেবে মুসলমানদেরকে নিয়ে সর্বপ্রথম যেই নামাযের ইমামতি করেন তাহলো আসরের নামা । ইমাম শা'বী (র) ও অন্যগণ এ তথ্য উল্লেখ করেছেন । মুসলমানদের সামনে প্রথমে তিনি যে ভাষণটি প্রদান করেন এ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রতিবেদন পরিলক্ষিত হয় । ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।