0011191115 ২৬৬ আল-বিদায়া ওয়ান নিহায়া সময় পর্যন্ত দু'আ করতে লাগলেন । লোকজন তার দু'আ শুনতে পায়নি। তারপর তিনি কথা বলতে লাগলেন এবং বলেন, হে মানবমপ্তলী! আমি তোমাদের কাছে জিজ্ঞেস করছি তোমাদের আমানত সম্বন্ধে প্রকাশ্য ও গোপনভাবে কিন্তু তোমরা দুইব্যক্তির কারো একজনের সম্বন্ধে ন্যয় বিচার করেছ বলে আমি প্রমাণ পাইনি- আর তারা দুইজন হলেন আলী (রো) ও উসমান (রা)। হে আলী (রা)! আপনি আমার কছে দণ্ডায়মান হোন । হযরত আলী (রা) তার নিকট দণ্ডায়মান হলেন এবং মিম্বরের নিচে দীড়ালেন। আবদুর রহমান ইবন আউফ (রো) তার হাত ধরে বলেন, “আপনি কি আল্লাহ্র কিতাব, রাসূলুল্লাহঞ্র -এর সুন্নাত এবং আবূ বকর সিদ্দীক (রা) ও উমর (রা)-এর কর্মকাণ্ড অনুযায়ী রাষ্ট্রপরিচালনা করার অঙ্গীকার করছেন ? উত্তরে তিনি বললেন, 'না' বরং আমার প্রচেষ্টা, শক্তি ও বুদ্ধিমত্তা অনুযায়ী চলার প্রত্যাশা করছি। বর্ণনাকারী বলেন, তিনি তার হাত ছেড়ে দিলেন এবং বললেন, হে উসমান (রা)! আপনি আমার কাছে দণ্ডায়মান হোন । তারপর তিনি তীর হাত.ধরলেন ও বললেন, “আপনি কি আল্লাহর কিতাব, রাসূলুল্লাহ গতর -এর সুন্নাত এবং আবূ বকর সিদ্দীক (রা) ও উমর (রা)-এর কর্মপন্থা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার অঙ্গীকার করছেন ? হযরত উসমান (রা) বলেন, হ্যা" । বর্ণনাকারী বলেন, “আবদুর রহমান ইবৃন আউফ (রো) মসজিদের ছাদের দিকে মাথা উচু করেন এবং উসমান (রা)-এর. হাতে তার হাত রেখে তিনি বললেন, হে আন্বাহ্! তুমি শোন এবং সাক্ষী থাক, হে আল্লাহ্! তুমি শোন এবং সাক্ষী থাক, হে আল্লাহ্ ! তুমি শোন এবং সাক্ষী থাক। হে আল্লাহ্! আমার ঘিম্মায় যে খিলাফতের দায়িত্ব ছিল সেটা আমি হযরত উসমান (রা)-এর যিশ্ষায় রেখে দিলাম । বর্ণনাকারী বলেন, “লোকজন বাইয়াত করার জন্যে প্রচণ্ড ভিড় জমাতে লাগলেন এমনকি তারা মিম্বরের নিচে হযরত উসমান (রা)-কে ঢেকে ফেললেন । তারপর হযরত আবদুর রহমান ইব্ন আউফ (রো) মিম্বরে রাসূলুল্লাহ্হ্ঃ-এর আসনে উপবিষ্ট হলেন এবং উসমান (রো)-কে তার নিচে দ্বিতীয় স্তরে বসালেন। বাইয়াত করার জন্যে তার নিকট লোকজন আসতে লাগল । সর্বপ্রথম হযরত আলী (রা) তীর হাতে বাইয়াত করেন। আবার কেউ কেউ বলেন, তিনি সর্বশেষে বাইয়াত গ্রহণ করেন । ইব্ন জারীর ও অন্যান্য ইতিহাসবিদ বর্ণনা করেন যে, আলী (রা) আবদুর রহমান ইবৃন আউফ (রা)-কে বলেছিলেন, তুমি আমার সাথে প্রতারণা করেছ, তুমি হযরত উসমান রো)-কে আমীর নিযুক্ত করেছ। কেননা, তিনি তোমার জামাতা আর দৈনন্দিন কাজে তিনি তোমার পরামর্শ গ্রহণ করে থাকেন। তিনি তার পেছনে ধাবিত হন। এমন কি তাকে হযরত আবদুর রহমান রো) কুরআন শরীফের আয়াত স্মরণ করিয়ে বলতে লাগলেন $ 42255 4101 45 045 ৮০539 559 45০ ৪৮০ ৫৯০ 0০০১ ৬৫০ ০৯৪ | - ৮১১০ 1০21 অর্থাৎ যে এটা ভঙ্গ করল, এটা ভঙ্গ করার পরিণাম তারই এবং যে আল্লাহ্র সাথে অঙ্গীকার পূর্ণ করে তিনি তাকে মহা পুরস্কার দেন। (সূরায়ে ফাতহ ৪ ১০) ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।