Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬৫ আবদুর রহমান ইবৃন আউফ (রা) তিনদিন তিন রাত সুখময় নিদ্রা ত্যাগ করে সালাত, দু'আ ও ইসতিখারায় কাটান এবং বুদ্ধিজীবীদের কাছে নানাবিধ প্রশ্ন জিজ্ঞেস করেন । উসমান ইবৃন আফ্ফান (রা)-এর পক্ষের ভোটের সমতুল্য কারো পক্ষে তিনি জনমত পাননি । হযরত উমর (রা) -এর শাহাদাতের পর যখন তিনদিন অতিবাহিত হয়ে চতুর্থ দিনের রাত ঘনিয়ে আসে তিনি তার বোনের ছেলে আল মিসওয়ার ইব্‌ন মাখরামা (রা)-এর ঘরে পৌঁছে বলেন, হে মিসওয়ার (রা) ঘুমে নাকি? আল্লাহর শপথ! তিনদিন যাবত আমি সুখময় নিদ্রা হতে বিরত রয়েছি! তুমি যাও এবং আমার কাছে আলী (রা) ও উসমান (রা)-কে ডেকে আন । মিসওয়ার (রা) বলেন, তাদের দুইজনের মধ্যে কাকে প্রথম বলবঃ তিনি বললেন, “তোমার যাকে ইচ্ছে তাকে প্রথম বলবে 1” বর্ণনাকারী বলেন, 'প্রথম আমি হযরত আলী (রা)-এর কাছে গেলাম এবং বললাম, “আমার মামার ডাকে সাড়া দিন।' হযরত আলী (রা) বললেন, “আমার সাথে কি অন্য কাউকে ডাকার জন্যে তোমাকে তোমার মামা আদেশ করেছেন ?” আমি বললাম, “হ্যা ।' তিনি বললেন, “কে তিনি ?” আমি বললাম, তিনি হলেন, উসমান ইবন্‌ আফ্ফান (রা)। তিনি পুনরায় বলেন, “প্রথমে আমাদের মধ্যে কার কথা তিনি বলেছেন ?” আমি বললাম, “এ ব্যাপারে আমাকে তিনি কোন নির্দেশ দেননি বরং আমাকে বলেছেন, তাদের যে কোন একজনকে প্রথমে আমার কাছে ডেকে আন । তাই, আমি আপনার কাছে আগমন করলাম 1” তারপর তিনি আমার সাথে বের হয়ে এলেন। | তারপর যখন আমরা উসমান ইবৃন আফ্ফান রো)-এর ঘরে পৌঁছলাম, আলী (রা) দরজায় বসে পড়লেন এবং আমি ভিতরে গেলাম । দেখতে পেলাম তিনি সালাতে ফজরের পূর্বে বিতরের সালাত আদায় করছেন। তিনিও আমাকে এরূপই বললেন যেরূপ আলী (রা) বলেছিলেন। তারপর তিনি বের হয়ে আসলেন । আমি তাদের দুইজনকে নিয়ে আমার মামার কাছে পৌঁছলাম । এসে দেখি তিনি সালাত আদায় করছেন। সালাত সমান্তির পর তিনি হযরত আলী (রা) ও হযরত উসমান (রা)-এর দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন ও বললেন, 'আমি তোমাদের সন্বন্ধে জনগণকে জিজ্ঞেস করেছি, তোমাদের সম্পর্কে একজনকে অপরজনের সমতুল্য পাই নাই। তারপর দুইজনের প্রত্যেকের কাছ থেকে তিনি অঙ্গীকার নিলেন যে, তাদের কাউকে যদি আমীর নিয়োগ করা হয় তাহলে তিনি অবশ্যই ন্যায় বিচার করবেন। আর যদি তাকে আমীর নিয়োগ না করা হয় তাহলে তিনি আমীরের কথা.অবশ্যই শুনবেন ও তাঁর আনুগত্য স্বীকার করবেন। তারপর তাদের দুইজনকে নিয়ে মসজিদের দিকে রওয়ানা হলেন । আবদুর রহমান ইব্‌ন আউফ (রা) এ পাগড়িটি মাথায় বাধলেন যা রাসূলুল্লাহর তার মাথায় বেঁধে দিয়েছিলেন এবং একটি তলোয়ার কোমরে বাধলেন। মুহাজির ও আনসারদের প্রসিদ্ধ ব্যক্তিদের কাছে লোক প্রেরণ করলেন এবং সাধারণ জনগণের মাঝে ঘোষণা করলেন, সালাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। মসজিদ লোকে লোকারণ্য হয়ে গেল, তিল ধরার মত জায়গা রইল না। এমনকি হযরত উসমান (রা) এসে বসার জায়গা পেলেন না। তিনি সকলের পেছনে বসতে বাধ্য হলেন। জ্ঞার তিনি ছিলেন অত্যন্ত লাজুক । তারপর আবদুর রহমান ইবন আউফ (রা) রাসূলুল্লাহ্‌ সই -এর মিম্বরে আরোহণ করেন। অনেকক্ষণ দণ্ডায়মান রইলেন এবং দীর্ঘ আল-বিদায়া, - ৩৪ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।